দিনা তাকরুরি একজন পদকজয়ী সাংবাদিক, প্যালেস্টাইনে ইসরায়েলি দখলদারিত্বের ওপর যার বিস্তর কাজের অভিজ্ঞতা রয়েছে। এ ছাড়া কাজ করেছেন ইউরোপের শরণার্থী সংকট, কোরিয়ান উপদ্বীপে উত্তেজনা, ও অন্যান্য বৈশ্বিক সংগ্রাম নিয়ে। সাহসী ও গভীর অন্তর্দৃষ্টিসম্পন্ন রিপোর্টিংয়ের জন্যে নাম কামিয়েছেন, যার দুই মূলনীতি ‘সত্য বলার সৎসাহস’ ও ‘বঞ্চিতের কণ্ঠস্বর’ হওয়া। বাবা-মায়ের অভিবাসন সূত্রে মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলেও প্যালেস্টাইনের শিকড় আগলে রেখেছেন,
এবং সময় পেলেই ছুটে যান পৈতৃক ভূমিতে। আলজাজিরা প্লাস (AJ+) চ্যানেলে সিনিয়র প্রেজেন্টার ও প্রডিউসার হিসেবে কর্মরত আছেন। এ ছাড়া কাজ করেছেন ‘হাফপোস্ট লাইভ’ ও ‘আল জাজিরা অ্যারাবিকে’
----------------
আহেদ তামিমি অধিকৃত পশ্চিম তীরের নবি সালেহ্ গ্রামের একজন প্যালেস্টাইনিয়ান শিক্ষার্থী, রাজনৈতিক কর্মী। দখলদার ইসরায়েলি সৈন্যদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ও তাদের গায়ে হাত তুলে শিশু বয়সে বিশ্ব মনোযোগের কেন্দ্রে চলে এসেছে সে। তার গ্রামের সাপ্তাহিক বিক্ষোভ কর্মসূচিগুলোতে নিয়মিত অংশ নিয়েছে, যেখানে প্রায়ই চোখের সামনে হতাহতের ঘটনা ঘটে। ফলশ্রুতিতে সে নিজে ও তার পরিবার হানাদার বাহিনীর নিশানায় পরিণত হয়, এবং ১৬ বছর বয়সে কারাবরণ করতে হয় তাকে। অদম্য সাহসিকতার জন্যে বিভিন্ন আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছে সে, যার মধ্যে তুরস্কের হানদালা পদক উল্লেখযোগ্য। বর্তমানে বারজেইত ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক আইন নিয়ে পড়াশোনা করছে, নিজের জনগণ ও বাসভূমির পক্ষে অন্য ফ্রন্টে লড়াইয়ের ভবিষ্যৎ প্রস্তুতি হিসেবে। এরই মধ্যে প্যালেস্টাইন মুক্তি আন্দোলনে তরুণ প্রজন্মের আইকন হয়ে উঠেছে।