জনপ্রিয় রোমান্টিক উপন্যাস

Author : ইসরাত জাহান দ্যুতি তৃধা আনিকা ফারহানা নিঝুম

List Price: Tk. 2,494

Tk. 1,870 You Save 624 (25%)

Title জনপ্রিয় রোমান্টিক উপন্যাস
Author ইসরাত জাহান দ্যুতি, তৃধা আনিকা, ফারহানা নিঝুম
Publisher অন্যধারা
Country Bangladesh
Language বাংলা
lg-1767512993.jpg

ইসরাত জাহান দ্যুতি

ইসরাত জাহান দ্যুতি

ইসরাত জাহান দ্যুতির লেখালেখির সময়টা খু্ব দীর্ঘদিনের না হলেও তবে এই লেখালেখির সঙ্গে স্বল্প দিনেই তার সম্পর্ক অনেকটা গড়ে উঠেছে আত্মিক সম্পর্কের মতো। ২০২০ এর অমর একুশে গ্রন্থমেলায় তার প্রথম উপন্যাস 'প্রভাতকিরণ' প্রকাশ পায়। এরপর পাঠকদের মনে স্থান পেয়ে যান তিনি এই উপন্যাসের দ্বারাই৷ ফাইন্যান্স বিভাগে পড়াশোনার পাশাপাশি তিনি লেখক হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছেন প্রতিনিয়ত। ব্যক্তিগত জীবনের সুখ সমৃদ্ধির বাইরেও তিনি সুখ আর আনন্দ খুঁজে পান তার লেখা শব্দগুলোর মাঝে। শব্দগুলো থেকে একেকটা বাক্য তৈরি করে কয়েকটি কাল্পনিক চরিত্রের জীবনপ্রবাহের রূপ সৃষ্টিতেই তিনি পরিতৃপ্তি বোধ করেন।

author_avater

তৃধা আনিকা

এই একটা ব্যাপার লিখতে এলেই আমার মাথার ভেতর ফাঁকা হয়ে যায়। ব্যক্তিগত তথ্যগুলো কেন জানি মানুষকে জানাতে ইচ্ছে করে না। আরেকটু গুছিয়ে বললে, বলার সাহস পাই না। তবে আজ ঠিক করেছি নিজের কিছু কথা বলবোই। আচ্ছা, লিখা ভালো লাগার জন্য কি লেখকের পরিচয়টা আদৌ জরুরি? আমার মনে হয় না। নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা বলি,


এমন অসংখ্য লিখা আমার ভালো লাগার আছে, যাদের লেখককে আমি দেখিনি। হয়তোবা লেখকের ছবি বইয়ের পেছনে ছিলও। কিন্তু আমি দেখিনি। কারণ লিখার মাধুর্য আর গল্পের চরিত্র আমায় টেনেছে, লেখক নয় । ফেলুদা যখন পড়ি, আমি ভেবেছি ওটা তোপসেরই লিখা অন্য কারো নয়। সত্যজিৎ রায়ের পরিচিতির জন্য আমি কিন্তু একটুও ব্যাকুল হইনি। শার্লক হোমস যখন পড়ি, আমি স্যার আর্থার কোনান ডয়েলকে একদিনও চিনতে চাইনি। বরং বারবার আমার কল্পনায় শার্লক হোমস সামনে এসেছে। বারবার আমি লিখা আর গল্পের চরিত্রতে মুগ্ধ হয়েছি। একজন লেখকের জন্য সবচেয়ে বড় পাওয়া কি জানেন? তাঁর লিখার জন্য পাঠকের ভালোবাসা। সুতরাং তৃধা আনিকার ব্যক্তিগত জীবন আপাতত লুকানোই থাক। তার চেয়ে বরং তৃধা আনিকা তার গল্পে ভিন্ন ভিন্ন চরিত্র সেজে নিজের মনের কথাগুলো অনায়াসে বলে যাক । দেখা যাক না, কি হয়। পাঠক তার লিখাকে কেমন ভালোবাসে, দেখি!

niju.jpg

ফারহানা নিঝুম

ফারহানা নিঝুম; খুব সাধারণ একটি নাম, তবে স্বপ্নগুলো অনেক বড়ো। ছোটোবেলা থেকেই কল্পনা করতে পছন্দ করেন। সে এক কল্পবিলাসী, কল্পনায় সর্বসুখী। সিলেট জেলায় ২০০৬ সালে জন্মগ্রহণ করেন এবং বড়ো হয়ে ওঠা সিলেটেই। বাবা-মায়ের আদরের মেজো মেয়ে। মা একজন গৃহিণী এবং বাবা ব্যবসায়ী। বাবার একটি কথা, তাঁর সন্তান কিছু একটা করুক যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে। বর্তমানে অ্যাডমিশনের প্রস্তুতি নিচ্ছেন তিনি। শখের বসে লেখালেখিতে তার প্রবেশ, তবে তা আর শখের মধ্যে সীমাবদ্ধ নেই। নিজের লেখা ছড়িয়ে দিতে চাইছেন বিশ্ববাসীর কাছে। তিনি চান, তাকে নামে নয় লেখার মাধ্যমে চিনুক, জানুক এবং বুঝুক। একটা সময় এই লেখালিখি তার নেশায় পরিণত হয়, বেশিভাগ সময় লেখালেখির পিছনে দিচ্ছেন। তাকে এই লেখালিখিতে অনুপ্রেরণা জুগিয়ে চলেছেন তার বড়ো বোন এবং ছোটো বোন। সর্বদা সঙ্গ দিচ্ছেন পাঠকেরা। লেখিকার প্রথম বই ‘প্রিয় অলকানন্দা ফুল’।এই বইয়ের দ্বারা সম্পূর্ণভাবে সাহিত্য জগতে পদার্পণ করেন। তিনি আশা রাখেন সামনে পাঠকদের উদ্দেশে দারুণ উপন্যাস লিখে উপহার দিবেন।


Submit Your review and Ratings

Please Login before submitting a review..