ইফফা তাবাসসুম তালুকদার। ডাক নাম জান্নাত। তিনি ১৯৯৯ সালের ২২ ডিসেম্বর নাটোর জেলায় সম্ভ্রান্ত মুসলিম তালুকদার পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা মরহুম রফিক উল ইসলাম তালুকদার। মা রাজিয়া রোমানা তালুকদার। তার জীবনসঙ্গী মোঃ জাহাঙ্গীর হোসেন মেহান। তার একমাত্র কন্যা জামিলা মারিয়াম জুনায়রা। তার ছোটবোন হামিদা তাসনীম তালুকদার।
তিনি বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে বি.এস.সি পাশ করেছেন। বর্তমানে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এপ্লাইড স্ট্যাটিসটিকস্ অ্যান্ড ডাটা সায়েন্স বিভাগে এম.এস.সি.তে অধ্যয়নরত আছেন। তিনি একজন সফল নারী উদ্যোক্তা। তিনি নাটোর জেলা থেকে অনেকগুলো ডিস্ট্রিবিউশন বিজনেস পরিচালনা করেন।
গ্রামীণফোন, টেকনো মোবাইল, আইটেল মোবাইল, জিও মোবাইল, মার্সেল মোবাইল, লাভেলো আইসক্রিম, পোলার আইসক্রিম ইত্যাদি। তার বাবা একসময় নাটোর জেলায় অত্যন্ত স্বনামধন্য, সৎ এবং আদর্শ ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। তিনি তার বাবার আদর্শে আজীবন কাজ করে যেতে চান। বর্তমানে তিনি তার মায়ের নামে পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠান ইফফা ট্রেডিং, তাবাসসুম ট্রেডিং এবং তাসনীম ট্রেডিং-এ ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন। তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানের জুনায়রা এন্টারপ্রাইজ এবং মারিয়াম ট্রেডিং। তার প্রতিষ্ঠানগুলোতে প্রায় অর্ধ শতাধিক মানুষ কাজ করেন। অবসরে তিনি লেখালেখিতে মনোনিবেশ করেন। এর আগে ২০২০ সালের একুশে বইমেলায় প্রকাশিত হয়েছিলো তার প্রথম একক কাব্যগ্রন্থ ‘দিগন্তে আশার আলো।’ তার মনিটাইজেশন প্রাপ্ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের নামঃ Iffa Tabassum Talukder Jannat.. এপার বাংলার অত্যন্ত জনপ্রিয় আবৃত্তিশিল্পী শ্রাবণী আক্তার এবং ওপার বাংলার অত্যন্ত জনপ্রিয় বাচিকশিল্পী পারমিতা প্রামাণিকসহ অসংখ্য শিল্পী তার লেখা কবিতা এবং গল্প আবৃত্তি করেছেন। তার স্বপ্ন ভবিষ্যতে তিনি একজন আদর্শ মানুষ হিসেবে আরও অনেকদূর এগিয়ে যেতে চান, দেশ ও জাতির কল্যাণে কাজ করতে চান এবং নিজস্ব আত্মপরিচয় নিয়ে আত্মসম্মানের সাথে মাথা উঁচু করে আজীবন বেঁচে থাকতে চান (ইন শা আল্লাহ)।