আত্মহত্যা নয় আত্মবিশ্বাসে বাঁচি

Author : আবদুল্লাহ আল মোহন

List Price: Tk. 400

Tk. 300 You Save 100 (25%)

একটু পড়ে দেখুন

আত্মহত্যা নয় আত্মবিশ্বাসে বাঁচি

আত্মহত্যা একটি জনস্বাস্থ্য সমস্যা হিসেবে বাংলাদেশে যতটা মনোযোগ পাওয়ার কথা ঠিক সেরকম গুরুত্ব পায়নি। দেশে জাতীয়ভাবে আত্মহত্যা জরিপের কোনো ব্যবস্থা নেই বলে আত্মহত্যার সঠিক হার এখনো নিশ্চিতভাবে বলা যায় না। আত্মহত্যা এক ধরনের মনস্তাত্ত্বিক সমস্যা। সাধারণত কোন মানসিক পীড়ার কারণে একজন মানুষ আত্মহত্যার পথ বেছে নেয়। বিভিন্ন পারিপার্শ্বিক চাপ থেকে ব্যক্তির মানসিক পীড়ার জন্ম হতে পারে। অর্থনৈতিক সমস্যা, ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক সম্পর্কের টানাপড়েন অনেক সময় আত্মহত্যার কারণ হতে পারে। আত্মহত্যা একটি প্রতিরোধযোগ্য সমস্যা। আত্মহত্যার পথ বেছে নিতে পারে-এমন মানুষের মধ্যে আগেই কিছু লক্ষণ প্রকাশ পায়। সংশ্লিষ্ট ব্যক্তির কাছের মানুষ যদি লক্ষণগুলো খেয়াল করেন এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়, তাহলে অনেককেই আত্মহত্যার পথ থেকে ফেরানো সম্ভব। বাংলাদেশে তরুণ-তরুণীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা তুলনামূলক বেশি। আত্মহত্যা, শুধু একটি ঘটনা কিংবা একজন মানুষের মৃত্যুই নয়। বরং একটি পরিবারের স্বপ্নের মৃত্যু। প্রতিবছর বিশ্বে প্রায় ৮-১০ লাখ মানুষ আত্মহত্যা করে থাকে। আত্মহত্যার সংখ্যা আমাদের দেশেও বাড়ছে। সবার সচেতনতায় এটি প্রতিরোধ করা সম্ভব। এক্ষেত্রে শৈশব থেকেই যেকোনো মানুষের ইচ্ছাশক্তি বা আত্মবিশ্বাস বৃদ্ধিতে আত্মসচেতনতা গড়ে তোলার কোনো বিকল্প নাই। আত্মহত্যা প্রবণতা ও আত্মহত্যা প্রতিরোধের নানা দিক নিয়ে ‘আত্মহত্যা নয় আত্মবিশ্বাসে বাঁচি’ সচেতনতায় সহায়ক বইটি লিখেছেন দুজন গবেষক-শিক্ষক দম্পত্তি। এই যৌথ প্রয়াস আত্মহত্যা প্রতিরোধে, আত্মবিশ্বাস বাড়াতে, মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলেই গভীরভাবে বিশ্বাস করি।

Author : আবদুল্লাহ আল মোহন

ক্যাটাগরি: আত্ন-উন্নয়ন ও মোটিভেশন আত্ম-উন্নয়ন, মোটিভেশনাল ও মেডিটেশন

0 Rating / 0 Review

List Price: Tk. 400

Tk. 300 You Save 100 (25%)

Add to cart Add to Booklist

আত্মহত্যা একটি জনস্বাস্থ্য সমস্যা হিসেবে বাংলাদেশে যতটা মনোযোগ পাওয়ার কথা ঠিক সেরকম গুরুত্ব পায়নি। দেশে জাতীয়ভাবে আত্মহত্যা জরিপের কোনো ব্যবস্থা নেই বলে আত্মহত্যার সঠিক হার এখনো নিশ্চিতভাবে বলা যায় না।
আত্মহত্যা এক ধরনের মনস্তাত্ত্বিক সমস্যা। সাধারণত কোন মানসিক পীড়ার কারণে একজন মানুষ আত্মহত্যার পথ বেছে নেয়। বিভিন্ন পারিপার্শ্বিক চাপ থেকে ব্যক্তির মানসিক পীড়ার জন্ম হতে পারে। অর্থনৈতিক সমস্যা, ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক সম্পর্কের টানাপড়েন অনেক সময় আত্মহত্যার কারণ হতে পারে। আত্মহত্যা একটি প্রতিরোধযোগ্য সমস্যা।
আত্মহত্যার পথ বেছে নিতে পারে-এমন মানুষের মধ্যে আগেই কিছু লক্ষণ প্রকাশ পায়। সংশ্লিষ্ট ব্যক্তির কাছের মানুষ যদি লক্ষণগুলো খেয়াল করেন এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়, তাহলে অনেককেই আত্মহত্যার পথ থেকে ফেরানো সম্ভব। বাংলাদেশে তরুণ-তরুণীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা তুলনামূলক বেশি। আত্মহত্যা, শুধু একটি ঘটনা কিংবা একজন মানুষের মৃত্যুই নয়। বরং একটি পরিবারের স্বপ্নের মৃত্যু।
প্রতিবছর বিশ্বে প্রায় ৮-১০ লাখ মানুষ আত্মহত্যা করে থাকে। আত্মহত্যার সংখ্যা আমাদের দেশেও বাড়ছে।
সবার সচেতনতায় এটি প্রতিরোধ করা সম্ভব। এক্ষেত্রে শৈশব থেকেই যেকোনো মানুষের ইচ্ছাশক্তি বা আত্মবিশ্বাস বৃদ্ধিতে আত্মসচেতনতা গড়ে তোলার কোনো বিকল্প নাই। আত্মহত্যা প্রবণতা ও আত্মহত্যা প্রতিরোধের নানা দিক নিয়ে ‘আত্মহত্যা নয় আত্মবিশ্বাসে বাঁচি’ সচেতনতায় সহায়ক বইটি লিখেছেন দুজন গবেষক-শিক্ষক দম্পত্তি। এই যৌথ প্রয়াস আত্মহত্যা প্রতিরোধে, আত্মবিশ্বাস বাড়াতে, মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলেই গভীরভাবে বিশ্বাস করি।

Title আত্মহত্যা নয় আত্মবিশ্বাসে বাঁচি
Author আবদুল্লাহ আল মোহন
Publisher অন্যধারা
ISBN 978-984-98319-6-9
Edition ১ম প্রকাশ, বইমেলা ২০২৪
Number of Pages 160
Country Bangladesh
Language বাংলা
images__284_29_1.jpeg

আবদুল্লাহ আল মোহন

পাবনার যমুনাপাড়ের নগরবাড়ী ঘাটের যমুনা পুত্র আবদুল্লাহ আল মােহনের জন্ম ১৯৭৪ সালের ১০ ফেব্রুয়ারি। প্রাতিষ্ঠানিক নাম আবদুল্লাহ আল মামুন। বর্তমানে ঢাকার ভাসানটেক সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান। বিভাগের সহকারী অধ্যাপক। তাঁর। নিত্যসহযােগী, স্বপ্নসহচরী স্ত্রী রাশনা রশীদও| ঢাকার একটি সরকারি কলেজের সহকারী অধ্যাপক।


শিক্ষকতার মহান পেশার সাথে জীবনাদর্শে মিলেমিশে একাকার হয়ে আছে। তার মােহন নেশাটিও শিল্পঘােরে নিরন্তর পরিভ্রমণ, জীবনানন্দে জীবনযাপন। সৃজনীজীবনের সুপ্ত স্বপ্নকে বিকশিত করতে প্রিয় শিক্ষার্থীদের নিয়ে শিক্ষকতার পাশাপাশি আমাদের শিক্ষাঙ্গণে। আলােচিত সৃজনশীল সহশিক্ষার আনন্দময় আয়ােজন ‘মঙ্গল আসর পরিচালনা করে আসছেন। অনুকরণীয় শিক্ষকের নানাবিধ কর্মকাণ্ড নিয়ে সরকারের তথ্য মন্ত্রণালয়ের সহযােগিতায় তৈরি হয়েছে তথ্যচিত্র ‘মােহনের মঙ্গল আসর। লেখাপড়া করেছেন ধােবাখােলা করােনেশন উচ্চ বিদ্যালয় (নাটিয়াবাড়ী, বেড়া, পাবনা), ঢাকার সরকারি তিতুমীর কলেজ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগে। বিপরীতমুখী পেশাজীবনের বহুমাত্রিক অভিজ্ঞতায়। সমৃদ্ধ তার জীবন। বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আবদুল্লাহ। আবু সায়ীদের একান্ত সহকারী হিসেবে যেমন দায়িত্ব পালন করেছেন, তেমনি আবার বিশ্ববরেণ্য জাদুশিল্পী জুয়েল আইচের জাদুদলের একজন সদস্য হিসেবে। আলােক প্রক্ষেপণেও সহযােগিতা করেছেন মঞ্চে। বিশ্ববিদ্যালয় জীবনে কাজ। করেছেন তকালীন বহুল প্রচারিত ও জনপ্রিয় পত্রিকা দৈনিক ভােরের কাগজে।। এরপর ইমপ্রেস টেলিফিল্ম, বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকার প্রশিক্ষণ বিভাগ। এবং রাষ্ট্রায়ত্ত সােনালী ব্যাংকেও কাজ করেছেন। তার লেখালেখির আগ্রহের অন্যতম বিষয়-আলােকিত ব্যক্তিত্বদের অনুপ্রেরণামূলক জীবনী ও ভ্রমণকাহিনি। জনপ্রিয় সামাজিক যােগাযােগ মাধ্যম ফেসবুকে নিয়মিত সরব কিন্তু। সেখানেও প্রবলভাবে অনুরাগী তিনি জীবনী, ছড়া-কবিতা, প্রবন্ধে-আলােচনায়, সর্বোপরি মননশীল চিন্তাচর্চায়। গভীরভাবে ভালােবাসেন বইয়ের পাশাপাশি মানুষ নামক জীবন্ত বিশ্বকোষ, মহাগ্রন্থ নিরন্তর পাঠ করতে।। প্রকাশিত উল্লেখযােগ্য গ্রন্থ : বঙ্গবন্ধু ও বাঙালি জাতীয়তাবাদ’, ‘খােকা থেকে মুজিব : বঙ্গবন্ধু থেকে জাতির পিতা', সম্পর্কের সেতুবন্ধনে : বঙ্গবন্ধু ও শেখ হাসিনা’, ‘হাসু থেকে শেখ হাসিনা : দেশনেত্রী থেকে বিশ্বনেত্রী’, ‘দৃষ্টি ও অন্তদৃষ্টির ভারত ভ্রমণ’ (দিল্লি, আজমির, জয়পুর ও আগ্রাভ্রমণ কাহিনি), ‘খুঁজে। ফেরা : বঙ্গবন্ধু ও বাংলাদেশের হৃদয় হতে’, ‘মানবাধিকার চর্চা’, বঙ্গবন্ধুর লেখক সত্তা’ ।


Submit Your review and Ratings

Please Login before submitting a review..