ইনটু দ্য ওয়াটার

Author : পলা হকিন্স

List Price: Tk. 440

Tk. 310 You Save 130 (29%)

একটু পড়ে দেখুন

ইনটু দ্য ওয়াটার

কাহিনী পরিচিতঃ “জুলিয়া, আমি! জলদি আমাকে কল ব্যাক কর। প্লিজ, জুলিয়া। খুবই জরুরী...” মৃত্যুর ঠিক আগের দিনটাতে, নেল তার বোন জুলকে ফোন করেছিল। কিন্তু জুল ফোন ধরেনি; আর জানতেও পারেনি কি মর্মান্তিক পরিণতি ওকে বরণ করতে হয়েছিল। নেল ইতোমধ্যে পাড়ি জমিয়েছে না ফেরার জগতে। লোকে বলে, সে পানিতে ঝাপ দিয়ে পড়ে আত্মহত্যা করেছে। আর ওদিকে জুলকে তার নিয়তি আবারও সেই জায়গায় টেনে নিয়ে আসে, যে জায়গা সে চিরতরে ছেড়ে গিয়েছিল বলে বিশ্বাস করে এসেছে। এখন বোনের পাগলাটে টিনএজ মেয়েকে দেখভাল করার দায়িত্ব বর্তাল জুলের উপরই। কিন্তু জুল খুব ভয় পাচ্ছে। প্রচণ্ড ভয়। তার দীর্ঘ দুঃস্বপ্নের স্মৃতি থেকে, সেই পুরাতন মিল হাউজের স্মৃতি থেকে জুল যেন কখনোই পালিয়ে বাঁচতে পারবে না। তাড়া করে ফিরবে আজীবন! আর সবচেয়ে বেশি সে ভয় পায় পানিকে, আর ডুবন্ত পুল নামে পরিচিত সেই ভয়ানক জায়গাটাকে। ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’ উপন্যাসের সেই আলোড়ন সৃষ্টিকারী লেখিক পলা হকিন্স ফিরে এসেছেন তার টানটান উত্তেজনার লেখনি আর মানব মনের সুক্ষ্মাতিসুক্ষ্ম অনুভূতির পূংখানুপূংখ বিশ্লেষণ নিয়ে। অতীত যে কখনো কখনো আমাদের সামনে অনিবার্যভাবে হাজির হয়ে বর্তমানকেও তছনছ করে দেয়, ইনটু দ্য ওয়াটার গ্রন্থে লেখক সেই নিদারুণ ব্যাপারটিই তুলে ধরেছেন দারুণভাবে।

Author : পলা হকিন্স

ক্যাটাগরি: রহস্য ও গোয়েন্দা উপন্যাস রহস্য, গোয়েন্দা, ভৌতিক, মিথ, থ্রিলার, ও অ্যাডভেঞ্চার

0 Rating / 0 Review

List Price: Tk. 440

Tk. 310 You Save 130 (29%)

Add to cart Add to Booklist

কাহিনী পরিচিতঃ “জুলিয়া, আমি! জলদি আমাকে কল ব্যাক কর। প্লিজ, জুলিয়া। খুবই জরুরী...”
মৃত্যুর ঠিক আগের দিনটাতে, নেল তার বোন জুলকে ফোন করেছিল। কিন্তু জুল ফোন ধরেনি; আর জানতেও পারেনি কি মর্মান্তিক পরিণতি ওকে বরণ করতে হয়েছিল।
নেল ইতোমধ্যে পাড়ি জমিয়েছে না ফেরার জগতে। লোকে বলে, সে পানিতে ঝাপ দিয়ে পড়ে আত্মহত্যা করেছে। আর ওদিকে জুলকে তার নিয়তি আবারও সেই জায়গায় টেনে নিয়ে আসে, যে জায়গা সে চিরতরে ছেড়ে গিয়েছিল বলে বিশ্বাস করে এসেছে। এখন বোনের পাগলাটে টিনএজ মেয়েকে দেখভাল করার দায়িত্ব বর্তাল জুলের উপরই।
কিন্তু জুল খুব ভয় পাচ্ছে। প্রচণ্ড ভয়। তার দীর্ঘ দুঃস্বপ্নের স্মৃতি থেকে, সেই পুরাতন মিল হাউজের স্মৃতি থেকে জুল যেন কখনোই পালিয়ে বাঁচতে পারবে না। তাড়া করে ফিরবে আজীবন! আর সবচেয়ে বেশি সে ভয় পায় পানিকে, আর ডুবন্ত পুল নামে পরিচিত সেই ভয়ানক জায়গাটাকে।
‘দ্য গার্ল অন দ্য ট্রেন’ উপন্যাসের সেই আলোড়ন সৃষ্টিকারী লেখিক পলা হকিন্স ফিরে এসেছেন তার টানটান উত্তেজনার লেখনি আর মানব মনের সুক্ষ্মাতিসুক্ষ্ম অনুভূতির পূংখানুপূংখ বিশ্লেষণ নিয়ে। অতীত যে কখনো কখনো আমাদের সামনে অনিবার্যভাবে হাজির হয়ে বর্তমানকেও তছনছ করে দেয়, ইনটু দ্য ওয়াটার গ্রন্থে লেখক সেই নিদারুণ ব্যাপারটিই তুলে ধরেছেন দারুণভাবে।

Title ইনটু দ্য ওয়াটার
Author পলা হকিন্স
Publisher অন্যধারা
ISBN 9789849366218
Edition ১ম প্রকাশ, ২০১৯
Number of Pages 336
Country Bangladesh
Language বাংলা
images_6.jpg

পলা হকিন্স

লেখিকা পলা হকিন্স ছিলেন সাংবাদিক, লিখতেন অর্থনীতি নিয়ে। এখন ব্যস্ত লেখালেখি নিয়ে। তিনি বেড়ে উঠেছেন  জিম্বাবুয়েতে এবং ১৯৮৯ সালে ১৭ বছর বয়সে চলে আসেন লন্ডনে। সেখানেই এখন তার আবাস। 
পলা হকিন্সের প্রথম উপন্যাস ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’ প্রকাশিত   হয়   ২০১৫  সালে । উপন্যাসটি   প্রকাশের  তিন মাসের   মাথায়  ২০  লাখ  কপি  বিক্রি হয়।  আর  এ  পর্যন্ত  বিশ্বব্যাপী বিক্রি হয়েছে ১ কোটি ১০ লাখ কপি। ‘ইনটু দ্য ওয়াটার’ তার দ্বিতীয় উপন্যাস এবং যথারীতি এটিও বেশ সাড়া জাগিয়েছে পাঠকদের মধ্যে। 


সম্প্রতি ফোর্বস সাময়িকীতে প্রকাশিত বিশ্বের সবচেয়ে ধনী লেখকদের তালিকায় চলে এসেছেন তিনি। প্রথমবারের মতো ফোর্বসের তালিকায় তার স্থান নয় নম্বরে। পলা হকিন্স এক বছরে লেখালেখি থেকে আয় করেছেন ১ কোটি মার্কিন ডলার। বই পড়–য়াদের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘গুডরিডস’-এ ২০১৭ সালে ‘বেস্ট মিস্ট্রি ও থ্রিলার’ বিভাগে সেরা বইয়ের পুরস্কার বিজয়ী ‘ইনটু দ্য ওয়াটার’। ড্যান ব্রাউনের ‘অরিজিন’র মতো বইকে পেছনে ফেলেছে পলা হকিন্সের এই বইটি।

 


Submit Your review and Ratings

Please Login before submitting a review..