মহামানব গৌতম বুদ্ধ

Author : ড. জিতেন্দ্র লাল বড়ুয়া

List Price: Tk. 300

Tk. 225 You Save 75 (25%)

একটু পড়ে দেখুন

মহামানব গৌতম বুদ্ধ

কজন মরণশীল মানুষ হিসেবে জন্ম নিয়ে গৌতমবুদ্ধ স্বীয় প্রচেষ্টায় সর্বোচ্চ শুদ্ধতা লাভকরেছিলেন। অতপর নিজের কাছে সেই জ্ঞানকে না রেখে তিনি বিশ্বের অগণিত নর নারীকে সে জ্ঞান বিলিয়ে দিয়েছিলেন। এ পৃথিবীতে গৌতম বুদ্ধ একজন ঈশ্বর বিহীন ধর্মীয় শিক্ষক, যিনি ঈশ্বরের কোন প্রতিনিধি, বাহক বা স্বর্গীয় শক্তির অধিকারী বলে দাবী করেননি। তাই তিনি মানুষের ওপর অদৃশ্য কোন শক্তির নিয়ন্ত্রন বা অধীনতা না রেখে মানুষকে শিক্ষা দিয়েছেন- মানুষ জীবনের দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারে কোন মধ্যস্থতাকারী ব্যতীত স্বীয় প্রচেষ্টার দ্বারা। এভাবে তিনি মানুষের মর্যাদা বৃদ্ধি করেছেন। গৌতম বুদ্ধের ভেতর সহজ সরল, পরিষ্কার পরিচ্ছন্ন, নির্মল, ধর্মপ্রাণ, আলোর জন্য সংগ্রামরত এক মানবীয় ব্যক্তিত্বের ছবি দেখা যায়। তদ্রুপ তার প্রচারিত ধর্মের মধ্যে কোন জটিলতা ও অস্পষ্টতা নেই। তিনি কাউকে শিক্ষা বা নিজের দাস হতে বাধ্য করেননি বরং চিন্তার পূর্ণ স্বাধীনতা প্রদান করেছেন এবং তাঁর অনুসারীদের উপদেশ দিয়েছেন তাঁর কথা কেবল শ্রদ্ধাবশত গ্রহণ না করে বরং পরীক্ষা নিরীক্ষা এবং প্রয়োজনবোধে কষ্টিপাথরে স্বর্ণ পরীক্ষার ন্যায় যাচাই বাছাই করে গ্রহণ বা পরিত্যাগ করতে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গৌতম বুদ্ধকে মহামানব হিসেবে আখ্যায়িত করেছেন। শুধু রবীন্দ্রনাথ নন, আধুনিক যুগের প্রাচ্য পাশ্চাত্যের অনেক মনীষী গৌতম বুদ্ধকে এই মাটির বুকে জন্মগ্রহণকারী শ্রেষ্ট মানব বলে অভিহিত করেছেন। এই গ্রন্থের পরতে পরতে সেই মহামানব গৌতম বুদ্ধের কথা বর্ণনা করা হয়েছে।

Author : ড. জিতেন্দ্র লাল বড়ুয়া

ক্যাটাগরি: বৌদ্ধ ধর্মীয় ব্যক্তিত্ব জীবনদর্শন

0 Rating / 0 Review

List Price: Tk. 300

Tk. 225 You Save 75 (25%)

Add to cart Add to Booklist

কজন মরণশীল মানুষ হিসেবে জন্ম নিয়ে গৌতমবুদ্ধ স্বীয় প্রচেষ্টায় সর্বোচ্চ শুদ্ধতা লাভকরেছিলেন। অতপর নিজের কাছে সেই জ্ঞানকে না রেখে তিনি বিশ্বের অগণিত নর নারীকে সে জ্ঞান বিলিয়ে দিয়েছিলেন।

এ পৃথিবীতে গৌতম বুদ্ধ একজন ঈশ্বর বিহীন ধর্মীয় শিক্ষক, যিনি ঈশ্বরের কোন প্রতিনিধি, বাহক বা স্বর্গীয় শক্তির অধিকারী বলে দাবী করেননি। তাই তিনি মানুষের ওপর অদৃশ্য কোন শক্তির নিয়ন্ত্রন বা অধীনতা না রেখে মানুষকে শিক্ষা দিয়েছেন- মানুষ জীবনের দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারে কোন মধ্যস্থতাকারী ব্যতীত স্বীয় প্রচেষ্টার দ্বারা। এভাবে তিনি মানুষের মর্যাদা বৃদ্ধি করেছেন।

গৌতম বুদ্ধের ভেতর সহজ সরল, পরিষ্কার পরিচ্ছন্ন, নির্মল, ধর্মপ্রাণ, আলোর জন্য সংগ্রামরত এক মানবীয় ব্যক্তিত্বের ছবি দেখা যায়। তদ্রুপ তার প্রচারিত ধর্মের মধ্যে কোন জটিলতা ও অস্পষ্টতা নেই। তিনি কাউকে শিক্ষা বা নিজের দাস হতে বাধ্য করেননি বরং চিন্তার পূর্ণ স্বাধীনতা প্রদান করেছেন এবং তাঁর অনুসারীদের উপদেশ দিয়েছেন তাঁর কথা কেবল শ্রদ্ধাবশত গ্রহণ না করে বরং পরীক্ষা নিরীক্ষা এবং প্রয়োজনবোধে কষ্টিপাথরে স্বর্ণ পরীক্ষার ন্যায় যাচাই বাছাই করে গ্রহণ বা পরিত্যাগ করতে।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গৌতম বুদ্ধকে মহামানব হিসেবে আখ্যায়িত করেছেন। শুধু রবীন্দ্রনাথ নন, আধুনিক যুগের প্রাচ্য পাশ্চাত্যের অনেক মনীষী গৌতম বুদ্ধকে এই মাটির বুকে জন্মগ্রহণকারী শ্রেষ্ট মানব বলে অভিহিত করেছেন।

এই গ্রন্থের পরতে পরতে সেই মহামানব গৌতম বুদ্ধের কথা বর্ণনা করা হয়েছে।

Title মহামানব গৌতম বুদ্ধ
Author ড. জিতেন্দ্র লাল বড়ুয়া
Publisher অন্যধারা
ISBN 9789849366072
Edition ১ম প্রকাশ, ২০১৮
Number of Pages 224
Country Bangladesh
Language বাংলা
images.jpeg

ড. জিতেন্দ্র লাল বড়ুয়া


Submit Your review and Ratings

Please Login before submitting a review..