মলাটবদ্ধ অনুভূতি

Author : শ্রাবনী আক্তার রূপা

List Price: Tk. 220

Tk. 165 You Save 55 (25%)

মলাটবদ্ধ অনুভূতি

তোর সাথে ততটা পথ হেঁটেছি, যতটা গিয়ে ফেরার রাস্তা হারিয়েছি। তোকে নিয়ে এতটাই স্বপ্ন বুনেছি, যে বাস্তবতা থেকে ছিটকে পড়েছি। ❤ জানিস সূর্যাস্ত কেন আমার এত প্রিয়!! এই যে সারা বেলা আলো ছড়িয়ে দিন শেষে সূর্য নীড়ে ফিরে, আমি চাই সবটা শেষে তেমন করেই তুই ফিরে আয় আমার ক্রোড়ে। ❤ তুমি আক্ষেপ না হয়ে অপেক্ষা হও। পরিসীমা দীর্ঘ থেকে দীর্ঘতর হোক, তবুও ভালোবাসাটুকু পূর্ণতা পাক। ❤ জগতে ভালোবাসা বলতে কিছু নেই, যা আছে পুরোটাই স্বার্থ। এই যে তোমায় এত করে চাই, তোমার মাঝে নিজের সুখ খুঁজে পাই।

Author : শ্রাবনী আক্তার রূপা

ক্যাটাগরি: কবিতা বাংলা কবিতা boimela-2025

0 Rating / 0 Review

List Price: Tk. 220

Tk. 165 You Save 55 (25%)

Add to cart Add to Booklist

তোর সাথে ততটা পথ হেঁটেছি,
 যতটা গিয়ে ফেরার রাস্তা হারিয়েছি।
তোকে নিয়ে এতটাই স্বপ্ন বুনেছি,
যে বাস্তবতা থেকে ছিটকে পড়েছি।

 

জানিস সূর্যাস্ত কেন আমার এত প্রিয়!!
এই যে সারা বেলা আলো ছড়িয়ে দিন শেষে সূর্য নীড়ে ফিরে,
আমি চাই সবটা শেষে তেমন করেই 
তুই ফিরে আয় আমার ক্রোড়ে।
         

তুমি আক্ষেপ না হয়ে অপেক্ষা হও।
পরিসীমা দীর্ঘ থেকে দীর্ঘতর হোক,
তবুও ভালোবাসাটুকু পূর্ণতা পাক।

❤ 
জগতে ভালোবাসা বলতে কিছু নেই,
যা আছে পুরোটাই স্বার্থ।
এই যে তোমায় এত করে চাই,
তোমার মাঝে নিজের সুখ খুঁজে পাই।

Title মলাটবদ্ধ অনুভূতি
Author শ্রাবনী আক্তার রূপা
Publisher অন্যধারা
ISBN 978-984-99950-9-8
Edition ১ম প্রকাশ, আগস্ট ২০২৫
Number of Pages 80
Country Bangladesh
Language বাংলা
author_avater

শ্রাবনী আক্তার রূপা

শ্রাবনী আক্তার রূপা, একজন মনের মানুষ, যিনি মুখে না বলতে পারা অনুভূতিগুলো কাগজে শব্দের রূপ দেন। জীবনের ছোটো ছোটো মুহূর্ত, না-বলা কথা, নিঃশব্দ ভালোবাসা আর হারিয়ে যাওয়া অনুভূতিই তার কবিতার উপজীব্য।


লেখার শুরুটা নিজের ভেতরের ভার হালকা করার জন্য হলেও, ধীরে ধীরে তা হয়ে উঠেছে আত্মঅন্বেষার একটি যাত্রা। তিনি বিশ্বাস করেন, কবিতা শুধুই শব্দের খেলা নয়Ñএ এক নিঃশব্দ আত্মকথন, যেখানে পাঠক নিজেকে খুঁজে পেতে পারে।

‘মলাটবদ্ধ অনুভূতি’ তার প্রথম কবিতার বই-
যেখানে প্রতিটি শব্দে, ছন্দে, স্তবকে লুকিয়ে আছে জীবনের জমে থাকা অনুভূতির প্রতিধ্বনি। 

জন্ম ও বেড়ে ওঠা বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার এক শান্ত গ্রামীণ পরিবেশে, যেখানে প্রকৃতির নৈঃশব্দ্য আর মানুষের আন্তরিকতা তাকে গড়ে তুলেছে মাটির খুব কাছাকাছি এক মানুষ হিসেবে। বর্তমানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেন এবং কম্পিউটার সায়েন্সে স্নাতক ডিগ্রি অর্জন করছেন।সুদূর মার্কিন মাটিতে থাকলেও, তার হৃদয় আজও বাঁধা মাটির শিকড়ে, যেখানে নীরব প্রকৃতির স্পর্শ,
আর মানুষের ভালোবাসা চিরন্তন সঙ্গী।


Submit Your review and Ratings

Please Login before submitting a review..