নিষিদ্ধ নিশীথে

Author : সাদাত হোসাইন

List Price: Tk. 534

Tk. 400 You Save 134 (25%)

নিষিদ্ধ নিশীথে

অভিশপ্ত পুরনো এক বাড়ি আর তাতে গৃহবন্দি নিঃসঙ্গ, রহস্যময় এক বৃদ্ধ। সেই বাড়িতে মাঝরাতে প্রায়ই গা হিম করা শব্দ হয়। রাত তিনটা তেত্রিশ মিনিটে একযোগে ডেকে ওঠে অসংখ্য কুকুর। কেন? চারপাশে ফিসফাস গুঞ্জন- এই বাড়িতেই লুকিয়ে আছে সুলতানি ও বৃটিশ আমলের মহামূল্যবান ধনরত্ন। সেই গুপ্তধন উদ্ধারে কি ভয়ংকর কোনো ব্ল্যাক ম্যাজিকের চর্চা করছে কেউ? আর তাতে দরকার হচ্ছে বিকৃত কোনো আচারের? একের পর এক কেন খুন হতে থাকল কাছের পরিচিত মানুষেরা? সেই খুনের তদন্ত করতে এসে দিশেহারা হয়ে গেলেন রেজা। যাকেই সন্দেহ করছেন, খুন হয়ে যাচ্ছে সেও! নিষিদ্ধ নিশীথে কীসের কান্না ভেসে আসে দূর থেকে? অত রাতে হাসপাতালের মর্গ ছেড়ে ডোম-ই বা কোথায় যায়? আর কেন এত দুর্ঘটনায় মৃত লাশ আসে মর্গে? তারপর আবার কয়েকঘন্টার জন্য উধাও হয়ে যায় সেই লাশ! বস্তার ভেতর থেকে কার হাত বেরিয়ে আসে অমাবস্যার রাতে? এর আগে কখনো এমন ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হননি রেজা। যখনই ভাবছেন, এই বুঝি সমাধান করে ফেলেছেন রহস্যের, ঠিক তখুনি পিলে চমকে দেয়ার মতো সব ঘটনা ঘটছে। এলোমেলো হয়ে যাচ্ছে সব। দিশেহারা রেজা এখন কী করবেন?

Author : সাদাত হোসাইন

ক্যাটাগরি: রহস্য ও গোয়েন্দা উপন্যাস থ্রিলার প্রি-অর্ডার সাদাত হোসাইন-এর বই

0 Rating / 0 Review

List Price: Tk. 534

Tk. 400 You Save 134 (25%)

Add to cart Add to Booklist

অভিশপ্ত পুরনো এক বাড়ি আর তাতে গৃহবন্দি নিঃসঙ্গ, রহস্যময় এক বৃদ্ধ। সেই বাড়িতে মাঝরাতে প্রায়ই গা হিম করা শব্দ হয়। রাত তিনটা তেত্রিশ মিনিটে একযোগে ডেকে ওঠে অসংখ্য কুকুর। কেন? চারপাশে ফিসফাস গুঞ্জন- এই বাড়িতেই লুকিয়ে আছে সুলতানি ও বৃটিশ আমলের মহামূল্যবান ধনরত্ন। সেই গুপ্তধন উদ্ধারে কি ভয়ংকর কোনো ব্ল্যাক ম্যাজিকের চর্চা করছে কেউ? আর তাতে দরকার হচ্ছে বিকৃত কোনো আচারের? একের পর এক কেন খুন হতে থাকল কাছের পরিচিত মানুষেরা? সেই খুনের তদন্ত করতে এসে দিশেহারা হয়ে গেলেন রেজা। যাকেই সন্দেহ করছেন, খুন হয়ে যাচ্ছে সেও! নিষিদ্ধ নিশীথে কীসের কান্না ভেসে আসে দূর থেকে? অত রাতে হাসপাতালের মর্গ ছেড়ে ডোম-ই বা কোথায় যায়? আর কেন এত দুর্ঘটনায় মৃত লাশ আসে মর্গে? তারপর আবার কয়েকঘণ্টার জন্য উধাও হয়ে যায় সেই লাশ! বস্তার ভেতর থেকে কার হাত বেরিয়ে আসে অমাবস্যার রাতে? এর আগে কখনো এমন ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হননি রেজা। যখনই ভাবছেন, এই বুঝি সমাধান করে ফেলেছেন রহস্যের, ঠিক তখনই পিলে চমকে দেয়ার মতো সব ঘটনা ঘটছে। এলোমেলো হয়ে যাচ্ছে সব। দিশেহারা রেজা এখন কী করবেন?

 

Title নিষিদ্ধ নিশীথে
Author সাদাত হোসাইন
Publisher অন্যধারা
Number of Pages 288
Country Bangladesh
Language বাংলা
images.webp

সাদাত হোসাইন

স্নাতকোত্তর, নৃবিজ্ঞান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সাদাত হোসাইন নিজেকে বলেন গল্পের মানুষ। তাঁর কাছে চারপাশের জীবন ও জগত, মন ও মানুষ সকলই গল্প। তিনি মনে করেন, সিনেমা থেকে পেইন্টিং, আলোকচিত্র থেকে ভাস্কর্য, গান থেকে কবিতা- উপন্যাস-নাটক, সৃজনশীল এই প্রতিটি মাধ্যমই মূলত গল্প বলে। গল্প বলার সেই আগ্রহ থেকেই একের পর এক লিখেছেন- আরশিনগর, অন্দরমহল, মানবজনম, নিঃসঙ্গ নক্ষত্র, নির্বাসন, ছদ্মবেশ, মেঘেদের দিন ও অর্ধবৃত্তের মতো তুমুল জনপ্রিয় উপন্যাস। ‘কাজল চোখের মেয়ে’, তোমাকে দেখার অসুখ'সহ দারুণ সব পাঠকপ্রিয় কবিতার বই। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বোধ, দ্য শুজ, প্রযত্নের পাশাপাশি' নির্মাণ করেছেন 'গহীনের গান' এর মতো ব্যতিক্রমধর্মী পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রও। জিতেছেন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, বাংলাদেশ শিল্পকলা একাডেমির শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রকার পুরস্কার, এসবিএসপি-আরপি ফাউন্ডেশন সাহিত্য পুরস্কার, পশ্চমিবঙ্গের চোখ সাহত্যি পুরস্কার, শুভজন সাহিত্য সম্মাননা ও এক্সিম ব্যাংক- অন্যদিন হুমায়ূন আহমদে সাহিত্য পুরস্কার ২০১৯। তাঁর জন্ম ১৯৮৪ সালের ২১ মে, মাদারীপুর জেলার, কালকিনি থানার কয়ারিয়া গ্রামে।


Submit Your review and Ratings

Please Login before submitting a review..