বাংলাদেশের বিষয়াবলি সমসায়িক প্রসঙ্গ

Author : মো. মোরশেদুল আলম

List Price: Tk. 500

Tk. 350 You Save 150 (30%)

একটু পড়ে দেখুন

বাংলাদেশের বিষয়াবলি সমসায়িক প্রসঙ্গ

ভৌগোলিকভাবে বঙ্গোপসাগরে বাংলাদেশের অবস্থান ভূ-রাজনীতিতে এ দেশকে বেশ গুরুত্বপূর্ণ করে তুলেছে। বঙ্গোপসাগর, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের নেতৃত্ব, ল্যান্ডলক দেশ নেপাল ও ভুটানের সঙ্গে যোগাযোগ স্থাপন, চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের মাধ্যমে দক্ষিণ এশিয়ার সঙ্গে বিশ্বরে পশ্চিম প্রান্তের সংযোগ ঘটানো, ১৮ কোটি মানুষের বাজার, অদম্য অর্থনৈতিক উত্থান, তৈরি পোশাক খাতের বহুমুখী উৎপাদন ও রপ্তানি, জলবায়ুর কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে নেতৃত্ব দেওয়া-এসব কারণে বাংলাদেশ ভূ-রাজনীতিতে গুরুত্বপূর্ণ। সংযোগ জলপথসমূহের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে বঙ্গোপসাগর হলো বাংলাদেশের অর্থনৈতিক জীবনরেখা। সমুদ্রপথে বাণিজ্যের বাইরেও সমুদ্রের নিচের তেল ও গ্যাসের মতো মূল্যবান জ¦ালানি ও নানা খনিজ সম্পদ এবং ওপরের মাছের ভাণ্ডার এক দীর্ঘস্থায়ী সম্পদের আধার। ‘ব্লু ইকোনমি’ অর্থাৎ সমুদ্রকে ঘিরে অর্থনীতি বর্তমান বিশে^ এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। এ জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করে তা যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। পরিবেশ সুরক্ষা, জীববৈচিত্র্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাহলেই শুধু জাতিসংঘ ঘোষিত ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব। বাংলাদেশকে জলবায়ু পরিবর্তনজনিত বিরূপ প্রভাব থেকে মুক্ত রাখা এবং জীববৈচিত্র্য রক্ষার যাবতীয় পরিকল্পনা সমৃদ্ধ ‘ডেল্টা প্ল্যান-২১০০’ গৃহীত হয়েছে। তা ছাড়া বর্তমান সরকারের নেতৃত্বে বিশে^র আধুনিক সব তথ্য-প্রযুক্তির সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিতে যেভাবে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ, তা চতুর্থ শিল্পবিপ্লবে একটি সম্ভাবনাময় নেতৃত্বস্থানীয় অবস্থানেরই ইঙ্গিত দিচ্ছে। ই-গভর্নেন্স, ই-বিজনেস, ই-ব্যাংকিং, তথ্য-প্রযুক্তিনির্ভর শিক্ষা, তথ্য-প্রযুক্তি সেবা, ইন্টারনেট সেবা, ফোর-জি প্রযুক্তি প্রভৃতি ক্ষেত্রে দেশে এক নীরব বিপ্লব সংঘটিত হয়েছে। তথ্য-প্রযুক্তি খাতে বাংলাদেশের সাফল্যকে অনেক আন্তর্জাতিক সংস্থাই বিশ্বের রোল মডেল হিসেবে স্বীকৃতি দিচ্ছে। তথ্য-প্রযুক্তি খাতে বাংলাদেশের এ সাফল্যকে চতুর্থ শিল্পবিপ্লবের সম্ভাবনাময় নব অধ্যায়ের শুভ সূচনা বলছেন বিশেষজ্ঞরা। মাননীয় প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশে আজ ‘রূপকল্প ২০২১’ বাস্তবায়িত হয়েছে। দেশীয় ও আন্তর্জাতিক সব ষড়যন্ত্র মোকাবিলা করে রূপকল্প ২০২১-এর সাফল্যের ধারাবাহিকতায় প্রণীত হয়েছে ‘রূপকল্প ২০৪১’।

Author : মো. মোরশেদুল আলম

ক্যাটাগরি: প্রসঙ্গ: বাংলাদেশের রাজনীতি বাংলাদেশ বিষয়াবলি

0 Rating / 0 Review

List Price: Tk. 500

Tk. 350 You Save 150 (30%)

Add to cart Add to Booklist

ভৌগোলিকভাবে বঙ্গোপসাগরে বাংলাদেশের অবস্থান ভূ-রাজনীতিতে এ দেশকে বেশ গুরুত্বপূর্ণ করে তুলেছে। বঙ্গোপসাগর, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের নেতৃত্ব, ল্যান্ডলক দেশ নেপাল ও ভুটানের সঙ্গে যোগাযোগ স্থাপন, চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের মাধ্যমে দক্ষিণ এশিয়ার সঙ্গে বিশ্বরে পশ্চিম প্রান্তের সংযোগ ঘটানো, ১৮ কোটি মানুষের বাজার, অদম্য অর্থনৈতিক উত্থান, তৈরি পোশাক খাতের বহুমুখী উৎপাদন ও রপ্তানি, জলবায়ুর কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে নেতৃত্ব দেওয়া-এসব কারণে বাংলাদেশ ভূ-রাজনীতিতে গুরুত্বপূর্ণ। সংযোগ জলপথসমূহের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে বঙ্গোপসাগর হলো বাংলাদেশের অর্থনৈতিক জীবনরেখা।
সমুদ্রপথে বাণিজ্যের বাইরেও সমুদ্রের নিচের তেল ও গ্যাসের মতো মূল্যবান জ¦ালানি ও নানা খনিজ সম্পদ এবং ওপরের মাছের ভাণ্ডার এক দীর্ঘস্থায়ী সম্পদের আধার। ‘ব্লু ইকোনমি’ অর্থাৎ সমুদ্রকে ঘিরে অর্থনীতি বর্তমান বিশে^ এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। এ জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করে তা যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। পরিবেশ সুরক্ষা, জীববৈচিত্র্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাহলেই শুধু জাতিসংঘ ঘোষিত ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব। বাংলাদেশকে জলবায়ু পরিবর্তনজনিত বিরূপ প্রভাব থেকে মুক্ত রাখা এবং জীববৈচিত্র্য রক্ষার যাবতীয় পরিকল্পনা সমৃদ্ধ ‘ডেল্টা প্ল্যান-২১০০’ গৃহীত হয়েছে।
তা ছাড়া বর্তমান সরকারের নেতৃত্বে বিশে^র আধুনিক সব তথ্য-প্রযুক্তির সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিতে যেভাবে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ, তা চতুর্থ শিল্পবিপ্লবে একটি সম্ভাবনাময় নেতৃত্বস্থানীয় অবস্থানেরই ইঙ্গিত দিচ্ছে। ই-গভর্নেন্স, ই-বিজনেস, ই-ব্যাংকিং, তথ্য-প্রযুক্তিনির্ভর শিক্ষা, তথ্য-প্রযুক্তি সেবা, ইন্টারনেট সেবা, ফোর-জি প্রযুক্তি প্রভৃতি ক্ষেত্রে দেশে এক নীরব বিপ্লব সংঘটিত হয়েছে। তথ্য-প্রযুক্তি খাতে বাংলাদেশের সাফল্যকে অনেক আন্তর্জাতিক সংস্থাই বিশ্বের রোল মডেল হিসেবে স্বীকৃতি দিচ্ছে। তথ্য-প্রযুক্তি খাতে বাংলাদেশের এ সাফল্যকে চতুর্থ শিল্পবিপ্লবের সম্ভাবনাময় নব অধ্যায়ের শুভ সূচনা বলছেন বিশেষজ্ঞরা। মাননীয় প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশে আজ ‘রূপকল্প ২০২১’ বাস্তবায়িত হয়েছে। দেশীয় ও আন্তর্জাতিক সব ষড়যন্ত্র মোকাবিলা করে রূপকল্প ২০২১-এর সাফল্যের ধারাবাহিকতায় প্রণীত হয়েছে ‘রূপকল্প ২০৪১’।

Title বাংলাদেশের বিষয়াবলি সমসায়িক প্রসঙ্গ
Author মো. মোরশেদুল আলম
Publisher অন্যধারা
ISBN 9789849831907
Edition ১ম প্রকাশ, ২০২৪
Number of Pages 160
Country Bangladesh
Language বাংলা
download_5.jpeg

মো. মোরশেদুল আলম

ড. মো. মোরশেদুল আলমের জন্ম ১৯৮৪ সালে চট্টগ্রাম জেলায়। পিতা জনাব মো. শফিউল আলম একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এবং মাতা জনাব উম্মে হাবিবা একজন গৃহিণী। তিনি বিজ্ঞান বিভাগ থেকে কৃতিত্বের সঙ্গে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ভর্তি হন।


বিএ (সম্মান) এবং এমএ উভয় পরীক্ষায় তিনি ১ম স্থান অধিকার করেন। ‘চলচ্চিত্রে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতিফলন (১৯৭২-২০১৪ খ্রি.)’ শিরোনামে চট্টগ্রাম বিশ^বিদ্যালয় থেকে পি-এইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে নিয়োগপ্রাপ্ত হয়ে সরকারি কলেজে অধ্যাপনা করেন। ২০১৩ সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। বর্তমানে তিনি সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। বঙ্গবন্ধু, স্বাধীনতাসংগ্রাম, মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র, সামসময়িক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি নিয়ে তিনি নিয়মিত প্রবন্ধ-নিবন্ধ লিখে চলেছেন; যেগুলো দৈনিক সংবাদপত্রসহ বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হচ্ছে। দেশ-বিদেশের বিভিন্ন স্বনামধন্য জার্নালে তাঁর ৪৫টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এ ছাড়া দৈনিক পত্রিকাসহ বিভিন্ন মাধ্যমে লেখকের ৪০০টিরও অধিক নিবন্ধ প্রকাশিত হয়েছে। ‘বঙ্গবন্ধু থেকে বিশ^বন্ধু’, ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ : বঙ্গবন্ধু থেকে বঙ্গবন্ধুকন্যা’ এবং ‘বাঙালি জাতিরাষ্ট্রের স্থপতি বঙ্গবন্ধু’ শিরোনামে লেখকের তিনটি গ্রন্থ যথাক্রমে অন্যধারা ও খড়িমাটি প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। ‘আন্তর্জাতিক বিষয়াবলি : সামসময়িক প্রসঙ্গ’, ‘চলচ্চিত্রে বাংলাদেশের মুক্তিযুদ্ধ’ এবং ‘স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা’ শিরোনামে লেখকের আরও তিনটি গ্রন্থ প্রকাশিতব্য।


Submit Your review and Ratings

Please Login before submitting a review..