এ গেম অব থ্রোনস -২য় খণ্ড

Author : জর্জ আর. আর. মার্টিন

List Price: Tk. 480

Tk. 335 You Save 145 (30%)

একটু পড়ে দেখুন

এ গেম অব থ্রোনস -২য় খণ্ড

"এ গেম অব থ্রোনস -২য় খণ্ড (এ সং অব আইস অ্যান্ড ফায়ার)" বইটির 'অনুবাদকের কথা অংশ' থেকে নেয়াঃ আস্ত একটা নতুন বিশ্ব, নতুন জগত উন্মােচন করে দেয় পাঠকের সামনে। ফ্যান্টাসি লেখকেরা তাদের দুর্দান্ত কল্পনাশক্তি দিয়ে এই জগতের জাগতিক বাস্তবতার বাধা পেরিয়ে পাঠকদের নিয়ে যেতে পারে সম্পূর্ণ নতুন এক দুনিয়াতে। পরিচয় করিয়ে দিতে পারে দুর্দান্ত সব নতুন মিথ, লােককথা, ইতিহাস, ঐতিহ্য আর সমাজের সাথে। পুরাে একটা প্যাকেজ বলা যায় ফ্যান্টাসিকে। সাহিত্যের যে কোনাে জনরার প্রায় সবগুলােই আপনি একটা এপিক ফ্যান্টাসিতে পাবেন। জে আর আর টোলকিন-এর অমর সৃষ্টি ‘দ্য লর্ড অব দ্য রিংস’ থেকে শুরু করে সি এস লুইস, রবার্ট জর্ডান, জর্জ আর আর মার্টিন, ফিলিপ পুলম্যান, উরসুলা কে লে গুইন, প্যাট্রিক রথফাস, টেরি ব্রুকস, নেইল গেইম্যান, ব্র্যান্ডন স্যান্ডারসন, জেকে রােওলিং, লেই বাড়ুগাে,ক্যাথরিন লাস্কি, কর্নেলিয়া ফুংকে, আন্দ্রেই স্যাপকোওস্কি, সারাহ জে মাস, ভেরােনিকা রথ সহ আরও অনেক লেখক-লেখিকার হাতে সমৃদ্ধ হয়েছে ফ্যান্টাসি। এদের ভিতর জর্জ আর আর মার্টিনের ‘এ সং অব আইস এন্ড ফায়ার’ সিরিজ একটা গ্রাউন্ডব্রেকিং সংযােজন ছিল। এইচবিও থেকে এটাকে ‘গেম অব থ্রোনস' নামে টিভি সিরিজ বানানাে হলে সারাবিশ্বের প্রচুর মানুষ জাদুমুগ্ধ হয়ে পড়ে। এমনকি এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে একপ্রকার বিপ্লব শুরু হয়। তাবৎ বড় বড় টিভি চ্যানেল আর স্ট্রিমিং চ্যানেল কাড়ি কাড়ি ডলার খরচ করতে শুরু করেছে এখন ফ্যান্টাসির পিছনে। মজাটা বুঝে গেছে ফ্যান্টাসির। উদাহরণ হিসেবে, আমাজন প্রাইমের লর্ড অফ দ্য রিংস সিরিজ, নেটফ্লিক্সের উইচার সিরিজ, বিবিসির হিজ ডার্ক ম্যাটারিয়ালস সিরিজ এর নাম নেয়া যায় এবং আরও অনেক সিরিজের নাম ঘােষণা হবার অপেক্ষায়। যে গেম অব থ্রোন্স দিয়ে শুরু এই রেভুলেশন-এর, সেই ‘এ সং অব আইস অ্যান্ড ফায়ার’ সিরিজকে বাংলার পাঠকদের সাথে পরিচয় করিয়ে দেবার জন্য সিরিজের প্রথম বইটা বাংলায় অনুবাদ করা হয়েছে। ইংরেজিতে একটা কথা আছে Mammoth Task। অনুবাদের কাজটা আসলে তেমনই ছিল অনুবাদকদের জন্য। তবে ভাগ্যের বিষয় এই যে, অনুবাদক টিমটার সবাই ফ্যান্টাসির ভক্ত পাঠক এবং লেখক। তারা তাদের সামর্থ্যের পুরােটা দিয়ে বিশাল বইটাকে যতটা ভালভাবে সম্ভব ততটা ভালভাবে পাঠকদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছে। এ গেম অব থ্রোনস বইটা বেশ বড় বিধায় পাঠকদের সুবিধার কথা মাথায় রেখে অনুবাদটা দুইখন্ডে প্রকাশ করা হয়েছে। আশরাফুল সুমন এবং আমার যৌথ অনুবাদের এই বইটা দ্বিতীয় খন্ড।

Author : জর্জ আর. আর. মার্টিন

ক্যাটাগরি: উপন্যাস রহস্য উপন্যাস

0 Rating / 0 Review

List Price: Tk. 480

Tk. 335 You Save 145 (30%)

Add to cart Add to Booklist

"এ গেম অব থ্রোনস -২য় খণ্ড (এ সং অব আইস অ্যান্ড ফায়ার)" বইটির 'অনুবাদকের কথা অংশ' থেকে নেয়াঃ
আস্ত একটা নতুন বিশ্ব, নতুন জগত উন্মােচন করে দেয় পাঠকের সামনে। ফ্যান্টাসি লেখকেরা তাদের দুর্দান্ত কল্পনাশক্তি দিয়ে এই জগতের জাগতিক বাস্তবতার বাধা পেরিয়ে পাঠকদের নিয়ে যেতে পারে সম্পূর্ণ নতুন এক দুনিয়াতে। পরিচয় করিয়ে দিতে পারে দুর্দান্ত সব নতুন মিথ, লােককথা, ইতিহাস, ঐতিহ্য আর সমাজের সাথে। পুরাে একটা প্যাকেজ বলা যায় ফ্যান্টাসিকে। সাহিত্যের যে কোনাে জনরার প্রায় সবগুলােই আপনি একটা এপিক ফ্যান্টাসিতে পাবেন।
জে আর আর টোলকিন-এর অমর সৃষ্টি ‘দ্য লর্ড অব দ্য রিংস’ থেকে শুরু করে সি এস লুইস, রবার্ট জর্ডান, জর্জ আর আর মার্টিন, ফিলিপ পুলম্যান, উরসুলা কে লে গুইন, প্যাট্রিক রথফাস, টেরি ব্রুকস, নেইল গেইম্যান, ব্র্যান্ডন স্যান্ডারসন, জেকে রােওলিং, লেই বাড়ুগাে,ক্যাথরিন লাস্কি, কর্নেলিয়া ফুংকে, আন্দ্রেই স্যাপকোওস্কি, সারাহ জে মাস, ভেরােনিকা রথ সহ আরও অনেক লেখক-লেখিকার হাতে সমৃদ্ধ হয়েছে ফ্যান্টাসি।
এদের ভিতর জর্জ আর আর মার্টিনের ‘এ সং অব আইস এন্ড ফায়ার’ সিরিজ একটা গ্রাউন্ডব্রেকিং সংযােজন ছিল। এইচবিও থেকে এটাকে ‘গেম অব থ্রোনস' নামে টিভি সিরিজ বানানাে হলে সারাবিশ্বের প্রচুর মানুষ জাদুমুগ্ধ হয়ে পড়ে। এমনকি এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে একপ্রকার বিপ্লব শুরু হয়। তাবৎ বড় বড় টিভি চ্যানেল আর স্ট্রিমিং চ্যানেল কাড়ি কাড়ি ডলার খরচ করতে শুরু করেছে এখন ফ্যান্টাসির পিছনে। মজাটা বুঝে গেছে ফ্যান্টাসির। উদাহরণ হিসেবে, আমাজন প্রাইমের লর্ড অফ দ্য রিংস সিরিজ, নেটফ্লিক্সের উইচার সিরিজ, বিবিসির হিজ ডার্ক ম্যাটারিয়ালস সিরিজ এর নাম নেয়া যায় এবং আরও অনেক সিরিজের নাম ঘােষণা হবার অপেক্ষায়।
যে গেম অব থ্রোন্স দিয়ে শুরু এই রেভুলেশন-এর, সেই ‘এ সং অব আইস অ্যান্ড ফায়ার’ সিরিজকে বাংলার পাঠকদের সাথে পরিচয় করিয়ে দেবার জন্য সিরিজের প্রথম বইটা বাংলায় অনুবাদ করা হয়েছে। ইংরেজিতে একটা কথা আছে Mammoth Task। অনুবাদের কাজটা আসলে তেমনই ছিল অনুবাদকদের জন্য। তবে ভাগ্যের বিষয় এই যে, অনুবাদক টিমটার সবাই ফ্যান্টাসির ভক্ত পাঠক এবং লেখক। তারা তাদের সামর্থ্যের পুরােটা দিয়ে বিশাল বইটাকে যতটা ভালভাবে সম্ভব ততটা ভালভাবে পাঠকদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছে। এ গেম অব থ্রোনস বইটা বেশ বড় বিধায় পাঠকদের সুবিধার কথা মাথায় রেখে অনুবাদটা দুইখন্ডে প্রকাশ করা হয়েছে। আশরাফুল সুমন এবং আমার যৌথ অনুবাদের এই বইটা দ্বিতীয় খন্ড।

Title এ গেম অব থ্রোনস -২য় খণ্ড
Author জর্জ আর. আর. মার্টিন
Publisher অন্যধারা
ISBN 9789849431701
Edition ১ম প্রকাশ, আগস্ট ২০১৯
Number of Pages 464
Country Bangladesh
Language বাংলা
portrait_photoshoot_at_worldcon_75_2C_helsinki_2C_before_the_hugo_awards_n_george_r._r._martin.jpg

জর্জ আর. আর. মার্টিন

জর্জ আর আর মার্টিন ১৯৪৮ সালের ২০ সেপ্টেম্বর নিউ জার্সিতে জন্মগ্রহণ করেন। তার বাবা রেমন কলিনস মার্টিন ছিলেন সমুদ্র বন্দরের কর্মী।
 মেরি জেইন ডোনোহো এবং ম্যারিস্ট হাই স্কুলে পড়াশোনা করেন মার্টিন। খুব অল্পবয়সেই লেখালিখি শুরু করেন তিনি। প্রতিবেশী বাচ্চাদের কাছে তিনি অর্থের বিনিময়ে দৈত্য দানব নিয়ে গল্প লিখতেন। বেশ নাটকীয় ছিলো তার লেখনী।

মার্টিনের প্রথম পেশাদারী বিক্রি হিসেবে দ্য হিরো গল্পের কথা বলা যায়। ১৯৭০ সালে মাত্র একুশ বছর বয়সে তার গল্পটি ছাপা হয় গ্যালাক্সি ম্যাগাজিনে। ১৯৭০ এ নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় বিএস ডিগ্রি লাভ করেন। পরের বছরই এমএসের জন্য একই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যান।
সত্তরের দশকটা তিনি পার্ট টাইম বিভিন্ন জায়গায় লিখতেন। পুরোদমে তার লেখালিখি শুরু হয় ১৯৭৯ এর দিকে। মার্টিন সায়েন্স ফিকশন অ্যান্ড ফ্যান্টাসি রাইটারস অব আমেরিকার সদস্য। রাইটার্স গিল্ড অব আমেরিকা ওয়েস্টেরও সদস্য তিনি।
মার্টিন একাধিক সায়েন্স ফিকশন অ্যাওয়ার্ড জিতেছেন। চারবার হুগোস, দুইবার নেবুলাস, ব্রাম স্টোকার, দ্য লোকাস অ্যাওয়ার্ড, দ্য ওয়ার্ল্ড ফ্যান্টাসি অ্যাওয়ার্ড, দ্য ডেডালাস, দ্য বারলগ আর দাইকন তার ঝুলিতে রয়েছে। পৃথিবীজুড়ে একাধিক বেস্ট সেলিং বইয়ের লেখক তিনি। এ সং অব আইস অ্যান্ড ফায়ার তার সবচেয়ে বিখ্যাত সিরিজ।
এ গেম অব থ্রোনস, এ ক্ল্যাশ অব কিংস, এ স্টর্ম অব সোর্ডস, এ ফিস্ট ফর ক্রোজ এবং এ ড্যান্স উইদ ড্রাগন, এই বইগুলো মিলিয়ে এ সং অব আইস অ্যান্ড ফায়ার সিরিজটি গঠিত। এর উপর ভিত্তি করেই এইচবিও তাদের সবচেয়ে দর্শকনন্দিত সিরিজ গেম অব থ্রোনস তৈরি করে। 
তার সায়েন্স ফিকশন নোভেলা নাইটফ্লাইয়ার্সও টেলিভিশন সিরিজে রূপান্তরিত হয়েছে। তিনি ওয়াইল্ড কার্ডস ইউনিভার্সের প্রতিষ্ঠাতা।
বর্তমানে মার্টিন নিউ মেক্সিকোর সান্তা ফে-তে বসবাস করছেন।


Submit Your review and Ratings

Please Login before submitting a review..