এ প্রমিজড ল্যান্ড

Author : বারাক ওবামা

List Price: Tk. 700

Tk. 525 You Save 175 (25%)

একটু পড়ে দেখুন

এ প্রমিজড ল্যান্ড

এ প্রমিজড ল্যান্ড অনুপমভাবে আন্তরিক ও অন্তর্দৃষ্টিমূলক; ইতিহাসের সাথে একজন মানুষের বাজি জেতার, একজন কমিউনিটি অর্গানাইজারের ঠুনকো বিশ্বাসের বিশ্বমঞ্চের পরীক্ষায় উত্তীর্ণ হবার গল্প। একজন কৃষ্ণাঙ্গ আমেরিকান হিসেবে সর্বোচ্চ পদে প্রতিদ্বন্দ্বিতার, “আশা ও পরিবর্তনের” বার্তাকে বয়া বনিয়ে ভেসে থাকা গোটা একটা প্রজন্মের প্রত্যাশার বোঝা কাঁধে নেওয়ার, এবং উচ্চ-ঝুঁকিসম্পন্ন সিদ্ধান্ত প্রণয়নের সাথে জড়িত নৈতিক চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হওয়ার ক্ষেত্রে ভারসাম্য রক্ষার কাজটি করতে গিয়ে অকপট থেকেছেন ওবামা। দেশে ও বিদেশে যেসব শক্তি তার বিরুদ্ধতা করেছে সেগুলোর ব্যাপারে তিনি খোলামেলা, হোয়াইট হাউসের জীবন তার স্ত্রী ও কন্যাদের উপর কি ধরনের প্রভাব বিস্তার করেছে তা বর্ণনার ক্ষেত্রে নির্ব্যাজ, সর্বোপরি আত্ম-সংশয় ও অসন্তুষ্টি উদঘাটনের ব্যাপারে নির্বিশঙ্ক; এসত্ত্বেও, নিজের এমন দৃঢ় প্রত্যয় নিয়ে কখনোই দোদুল্যমান হননি যে মহান, চলমান আমেরিকান পরীক্ষার ভেতরে অগ্রগতি সবসময়ই সম্ভব। প্রেসিডেন্সির স্মৃতিচারণ করতে গিয়ে, তিনি একটি অসামান্য ও চিন্তাশীল রোমন্থন হাজির করেছেন প্রেসিডেন্সিয়াল ক্ষমতার অভিভূতকারি নাগাল ও সীমাবদ্ধতা, দুটোরই, ঠিক যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের দলান্ধ রাজনীতি ও আন্তর্জাতিক কূটনীতির গতিবিদ্যার অনন্য অন্তর্দৃষ্টিগুলো সম্পর্কেও। ওবামা তার পাঠকদের ওভাল অফিস ও হোয়াইট হাউস সিচুয়েশন রুমের ভেতরে নিয়ে গেছেন; এছাড়া মস্কো, কায়রো, বেইজিং, ও এগুলোর বাইরে তার উল্লেখযোগ্য বিচরণের সঙ্গী করেছেন। অনেকগুলো অপরিজ্ঞেয় গূঢ় সম্পর্কে অবহিতির জানালা প্রথমবারের মতো খুলে দিয়েছেন তিনি, যার মধ্যে অন্যতম: মন্ত্রিসভা গোছানো, বৈশি^ক আর্থিক সঙ্কট মোকাবিলা, ভ্রাদিমির পুতিনকে সামলানো, আপাতদৃষ্টিতে অসম্ভাবনীয় অ্যাফর্ডেবল কেয়ার এক্ট পাস করানো, আফগানিস্তানে মার্কিন কৌশল নিয়ে জেনারেলদের সাথে মতবিরোধে জড়িয়ে পড়া, ওয়াল স্ট্রিট সংস্কার, ডিপওয়াটার হরিজোন ব্লো আউটের প্রতি সাড়া এবং সর্বোপরি অপারেশন নেপচুন স্পিয়ারকে সফল করার সাথে সম্পর্কিত হুজ্জত, যেটি ওসামা বিন লাদেনকে ঘায়েল করতে সমর্থ হয়। “আমি কখনোই গভীর ভক্তি অনুপ্রাণিতকর ওই অনুভূতি থেকে নিজেকে পুরোপুরি অননুরক্ত করতে পারবো না, যেটা যখনই ওভাল অফিসের মধ্যে পা রাখতাম তখনই অনুভব করতাম, যেন অফিস নয়, গণতন্ত্রের কোনো পবিত্র স্থানে প্রবেশ করেছি।”

Author : বারাক ওবামা

ক্যাটাগরি: রাজনৈতিক ব্যক্তিত্ব অনুবাদ: জীবনী, স্মৃতিচারণ ও সাক্ষাৎকার

0 Rating / 0 Review

List Price: Tk. 700

Tk. 525 You Save 175 (25%)

Add to cart Add to Booklist

এ প্রমিজড ল্যান্ড অনুপমভাবে আন্তরিক ও অন্তর্দৃষ্টিমূলক; ইতিহাসের সাথে একজন মানুষের বাজি জেতার, একজন কমিউনিটি অর্গানাইজারের ঠুনকো বিশ্বাসের বিশ্বমঞ্চের পরীক্ষায় উত্তীর্ণ হবার গল্প। একজন কৃষ্ণাঙ্গ আমেরিকান হিসেবে সর্বোচ্চ পদে প্রতিদ্বন্দ্বিতার, “আশা ও পরিবর্তনের” বার্তাকে বয়া বনিয়ে ভেসে থাকা গোটা একটা প্রজন্মের প্রত্যাশার বোঝা কাঁধে নেওয়ার, এবং উচ্চ-ঝুঁকিসম্পন্ন সিদ্ধান্ত প্রণয়নের সাথে জড়িত নৈতিক চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হওয়ার ক্ষেত্রে ভারসাম্য রক্ষার কাজটি করতে গিয়ে অকপট থেকেছেন ওবামা। দেশে ও বিদেশে যেসব শক্তি তার বিরুদ্ধতা করেছে সেগুলোর ব্যাপারে তিনি খোলামেলা, হোয়াইট হাউসের জীবন তার স্ত্রী ও কন্যাদের উপর কি ধরনের প্রভাব বিস্তার করেছে তা বর্ণনার ক্ষেত্রে নির্ব্যাজ, সর্বোপরি আত্ম-সংশয় ও অসন্তুষ্টি উদঘাটনের ব্যাপারে নির্বিশঙ্ক; এসত্ত্বেও, নিজের এমন দৃঢ় প্রত্যয় নিয়ে কখনোই দোদুল্যমান হননি যে মহান, চলমান আমেরিকান পরীক্ষার ভেতরে অগ্রগতি সবসময়ই সম্ভব।

প্রেসিডেন্সির স্মৃতিচারণ করতে গিয়ে, তিনি একটি অসামান্য ও চিন্তাশীল রোমন্থন হাজির করেছেন প্রেসিডেন্সিয়াল ক্ষমতার অভিভূতকারি নাগাল ও সীমাবদ্ধতা, দুটোরই, ঠিক যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের দলান্ধ রাজনীতি ও আন্তর্জাতিক কূটনীতির গতিবিদ্যার অনন্য অন্তর্দৃষ্টিগুলো সম্পর্কেও। ওবামা তার পাঠকদের ওভাল অফিস ও হোয়াইট হাউস সিচুয়েশন রুমের ভেতরে নিয়ে গেছেন; এছাড়া মস্কো, কায়রো, বেইজিং, ও এগুলোর বাইরে তার উল্লেখযোগ্য বিচরণের সঙ্গী করেছেন। অনেকগুলো অপরিজ্ঞেয় গূঢ় সম্পর্কে অবহিতির জানালা প্রথমবারের মতো খুলে দিয়েছেন তিনি, যার মধ্যে অন্যতম: মন্ত্রিসভা গোছানো, বৈশি^ক আর্থিক সঙ্কট মোকাবিলা, ভ্রাদিমির পুতিনকে সামলানো, আপাতদৃষ্টিতে অসম্ভাবনীয় অ্যাফর্ডেবল কেয়ার এক্ট পাস করানো, আফগানিস্তানে মার্কিন কৌশল নিয়ে জেনারেলদের সাথে মতবিরোধে জড়িয়ে পড়া, ওয়াল স্ট্রিট সংস্কার, ডিপওয়াটার হরিজোন ব্লো আউটের প্রতি সাড়া এবং সর্বোপরি অপারেশন নেপচুন স্পিয়ারকে সফল করার সাথে সম্পর্কিত হুজ্জত, যেটি ওসামা বিন লাদেনকে ঘায়েল করতে সমর্থ হয়।

“আমি কখনোই গভীর ভক্তি অনুপ্রাণিতকর ওই অনুভূতি থেকে নিজেকে পুরোপুরি অননুরক্ত করতে পারবো না, যেটা যখনই ওভাল অফিসের মধ্যে পা রাখতাম তখনই অনুভব করতাম, যেন অফিস নয়, গণতন্ত্রের কোনো পবিত্র স্থানে প্রবেশ করেছি।”

Title এ প্রমিজড ল্যান্ড
Author বারাক ওবামা
Publisher অন্যধারা
ISBN 97898494935-8-7
Edition ১ম প্রকাশ, বইমেলা ২০২৩
Number of Pages 448
Country Bangladesh
Language বাংলা
obama_portrait_crop.jpg

বারাক ওবামা

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট বারাক ওবামার জন্ম ১৯৬১ সালের ৪ অগাস্ট, হাওয়াইয়ের হোনোলুলুতে। দেশটির ইতিহাসে প্রথম আফ্রিকান আমেরিকান প্রেসিডেন্ট (২০০৯-১৭) তিনি। এই পদে আসার আগে মার্কিন সিনেটে (২০০৫-০৮) ইলিনয়ের প্রতিনিধিত্ব করেছেন। ওবামার বাবা একজন কেনিয়ান এবং মা আমেরিকান। হাওয়াই ও ইন্দোনেশিয়ায় শৈশব ও কৈশোর অতিবাহিত করলেও পড়াশোনা করেছেন লস এঞ্জলসের অঙিডেন্টাল কলেজ, নিউ ইয়র্কের কলাম্বিয়া ইউনিভার্সিটি, এবং হার্ভার্ড ইউনিভার্সিটিতে। রাজনীতিক হিসেবে বর্ণাঢ্য ক্যারিয়ারের বাইরে, ইউনিভার্সিটি অফ শিকাগোয় শিক্ষকতা এবং এটর্র্ণি হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে তার ঝুলিতে। 

২০০৯ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার অব্যবহিত পর, “আন্তর্জাতিক কূটনীতি ও জাতিসমূহের মধ্যে সহযোগিতা জোরদার করতে তার অনবদ্য প্রচেষ্টার” স্বীকৃতি হিসেবে নোবেল শান্তি পদকে ভূষিত হন তিনি। 


Submit Your review and Ratings

Please Login before submitting a review..