Author : সোনিয়া গান্ধী
রাজীব গান্ধীকে সবচেয়ে ভাল চিনতেন তাঁর স্ত্রী সোনিয়া গান্ধী। তিনিই রাজীবের এই জীবনালেখ্য রচনা করেছেন। এ বই চার ভাগে বিভক্ত। প্রথম ও শেষ ভাগের প্রকৃতি অনেকটাই আত্মগত চিন্তার মতো। প্রথম ভাগে সেই চিন্তা শব্দের মাধ্যমে প্রকাশ পেয়েছে, শেষ ভাগে চিত্রে। প্রথম ভাগে সোনিয়া গান্ধী তাঁর স্মৃতিচারণার মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন রাজীবকে। সেখানে তাঁর কণ্ঠস্বর মৃদু ও সংযত, আবার একইসঙ্গে আমাদের চিত্তে তা এক তীব্র অনুরণন জাগিয়ে দেয়। শেষ ভাগে রয়েছে রাজীবের তোলা কিছু ছবি, যার মাধ্যমে নিজের সত্তাকে তিনি প্রকাশ করেছেন। মধ্যবর্তী দুটি ভাগের ভিতর দিয়ে, প্রচুর ছবি ও তার পরিচায়িকার মাধ্যমে, লিপিবদ্ধ হল তাঁর জীবনকথা; ব্যক্তিগত জীবন কীভাবে সামাজিক ও রাজনৈতিক খাতে প্রবাহিত হয়েছিল, এ তার অনন্য ইতিহাস। যে-সব জায়গায় লেখিকার নিজেরও ভূমিকা ছিল, কিংবা যেখানে-যেখানে তিনি নিজে উপস্থিত ছিলেন, সেখানে-সেখানে যা বলার, তা তিনি প্রথম পুরুষেই বলেছেন। তবে, চিঠিপত্র, বক্তৃতা ও সাক্ষাৎকারের যে-সব অংশ মাঝে-মাঝে তুলে দেওয়া হয়েছে, মূল চরিত্রগুলির কন্ঠস্বরও সেখানে আমরা শুনতে পাই। জওহরলাল নেহেরু ও ইন্দিরা গান্ধীর চিঠিগুলিতে-ভারতের মুক্তি-সংগ্রামের সময়ে যা লেখা হয়েছিল-তাতে প্রকাশ পেয়েছে এক অন্তরঙ্গ পৃথিবীর ছবি। জনসাধারণ সেই চিঠিগুলির সঙ্গে পরিচিত। ভারতের সর্বাধিক বিখ্যাত যে রাজনৈতিক পরিবার, তখন থেকেই তার সদস্যদের নিয়ে জনসাধারণের মধ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন আলোচনা চলেছে, কিন্তু নিজেদের বিষয়ে তাঁরা কেউই বড়-একটা মুখ খোলেননি। বর্তমান বইয়ে সোনিয়া গান্ধী এই পরিবারের সঙ্গে তাঁর জীবনের কয়েকটি গুরুত্বপূর্ণ সময়ের কথা বলেছেন, এবং আপন অনুভূতি ও অন্তর্দৃষ্টির সাহায্যে উজ্জ্বল করে তুলেছেন রাজীবের চিন্তার ভিতরের জগৎকে। ব্যক্তি ও নিয়তির সংঘর্ষের এ এক অন্তস্পর্শী বিবরণ। সোনিয়া গান্ধীর ব্যক্তিগত সংগ্রহ থেকে নির্বাচিত ও ইতিপূর্বে-অপ্রকাশিত প্রচুর চিঠি ও ছবি এ-গ্রন্থে বিভিন্ন যুগ ও চরিত্রকে এক আশ্চর্য আলোকে উদ্ভাসিত করে তুলেছে।
Author : সোনিয়া গান্ধী
ক্যাটাগরি: রাজনৈতিক ব্যক্তিত্ব জীবনী
0 Rating / 0 Review
রাজীব গান্ধীকে সবচেয়ে ভাল চিনতেন তাঁর স্ত্রী সোনিয়া গান্ধী। তিনিই রাজীবের এই জীবনালেখ্য রচনা করেছেন। এ বই চার ভাগে বিভক্ত। প্রথম ও শেষ ভাগের প্রকৃতি অনেকটাই আত্মগত চিন্তার মতো।
প্রথম ভাগে সেই চিন্তা শব্দের মাধ্যমে প্রকাশ পেয়েছে, শেষ ভাগে চিত্রে। প্রথম ভাগে সোনিয়া গান্ধী তাঁর স্মৃতিচারণার মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন রাজীবকে।
সেখানে তাঁর কণ্ঠস্বর মৃদু ও সংযত, আবার একইসঙ্গে আমাদের চিত্তে তা এক তীব্র অনুরণন জাগিয়ে দেয়।
শেষ ভাগে রয়েছে রাজীবের তোলা কিছু ছবি, যার মাধ্যমে নিজের সত্তাকে তিনি প্রকাশ করেছেন।
মধ্যবর্তী দুটি ভাগের ভিতর দিয়ে, প্রচুর ছবি ও তার পরিচায়িকার মাধ্যমে, লিপিবদ্ধ হল তাঁর জীবনকথা; ব্যক্তিগত জীবন কীভাবে সামাজিক ও রাজনৈতিক খাতে প্রবাহিত হয়েছিল, এ তার অনন্য ইতিহাস।
যে-সব জায়গায় লেখিকার নিজেরও ভূমিকা ছিল, কিংবা যেখানে-যেখানে তিনি নিজে উপস্থিত ছিলেন, সেখানে-সেখানে যা বলার, তা তিনি প্রথম পুরুষেই বলেছেন। তবে, চিঠিপত্র, বক্তৃতা ও সাক্ষাৎকারের যে-সব অংশ মাঝে-মাঝে তুলে দেওয়া হয়েছে, মূল চরিত্রগুলির কন্ঠস্বরও সেখানে আমরা শুনতে পাই। জওহরলাল নেহেরু ও ইন্দিরা গান্ধীর চিঠিগুলিতে-ভারতের মুক্তি-সংগ্রামের সময়ে যা লেখা হয়েছিল-তাতে প্রকাশ পেয়েছে এক অন্তরঙ্গ পৃথিবীর ছবি। জনসাধারণ সেই চিঠিগুলির সঙ্গে পরিচিত। ভারতের সর্বাধিক বিখ্যাত যে রাজনৈতিক পরিবার, তখন থেকেই তার সদস্যদের নিয়ে জনসাধারণের মধ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন আলোচনা চলেছে, কিন্তু নিজেদের বিষয়ে তাঁরা কেউই বড়-একটা মুখ খোলেননি।
বর্তমান বইয়ে সোনিয়া গান্ধী এই পরিবারের সঙ্গে তাঁর জীবনের কয়েকটি গুরুত্বপূর্ণ সময়ের কথা বলেছেন, এবং আপন অনুভূতি ও অন্তর্দৃষ্টির সাহায্যে উজ্জ্বল করে তুলেছেন রাজীবের চিন্তার ভিতরের জগৎকে। ব্যক্তি ও নিয়তির সংঘর্ষের এ এক অন্তস্পর্শী বিবরণ। সোনিয়া গান্ধীর ব্যক্তিগত সংগ্রহ থেকে নির্বাচিত ও ইতিপূর্বে-অপ্রকাশিত প্রচুর চিঠি ও ছবি এ-গ্রন্থে বিভিন্ন যুগ ও চরিত্রকে এক আশ্চর্য আলোকে উদ্ভাসিত করে তুলেছে।
| Title | দ্য লাইফ অব রাজীব গান্ধী |
|---|---|
| Author | সোনিয়া গান্ধী |
| Publisher | অন্যধারা |
| ISBN | 9789845030229 |
| Edition | ১ম প্রকাশ, ২০১২ |
| Number of Pages | 272 |
| Country | Bangladesh |
| Language | বাংলা |