Author : আবদুল্লাহ আল মোহন
চিকিৎসা পদার্থবিদ্যার বিশ্ববাঙালি ড. গোলাম আবু জাকারিয়া বৈচিত্র্যময় জীবনের বহুমাত্রিক ব্যক্তিত্ব প্রফেসর ড. গোলাম আবু জাকারিয়া। জার্মান প্রবাসী এই চিকিৎসা পদার্থবিদ বাংলাদেশে চিকিৎসা পদার্থবিদ্যা প্রতিষ্ঠার অগ্রনায়ক। শিক্ষা জীবনের প্রতিটি স্তরে অসাধারণ মেধাবি হিসেবে স্বীকৃতি পেয়েছেন ড. জাকারিয়া। বাংলাদেশে মেডিকেল ফিজিক্স অ্যান্ড বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং তার হাতেই চালু। প্রবাসে থেকেও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা পদার্থবিজ্ঞান বিষয় চালু করার চেষ্টা করে যাচ্ছেন। আজো নিরলসভাবে ক্যান্সার চিকিৎসায় অবদান রেখে চলেছেন। তিনি ক্যান্সার চিকিৎসায় ‘ইলেকট্রন আয়নাইজেশন চেম্বার’-এর অন্যতম জনকরূপে সম্মানিত। পাশাপাশি জার্মানিতে ছড়িয়ে দিচ্ছেন বাংলা সাহিত্য এবং সংস্কৃতি। অনন্য এই গবেষক, শিক্ষক নানামুখী অবদানের জন্য পেয়েছেন ‘বাংলা একাডেমি প্রবাসী লেখক পুরস্কার’সহ দেশ-বিদেশের বিভিন্ন পুরস্কার ও সম্মাননা। যার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য জার্মান সরকারের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘ফেডারেল ক্রস অফ মেরিট’। প্রিয় পথিকৃৎ, অনন্য চিকিৎসা পদার্থবিদ এই ব্যক্তিত্বের সৃজনী জীবনের স্বপ্নযাত্রা, কর্মকা- নিয়ে লিখেছেন গবেষক, শিক্ষক আবদুল্লাহ আল মোহন। স্বপ্ন জাগাতে, সাফল্যের সিঁড়ি ভেঙে উপরে ওঠার সহায়ক হিসেবে বইটি যে কোন শিক্ষার্থীর জন্য হয়ে উঠবে অটুট আস্থার, গভীর আত্মবিশ^াসের, ইতিবাচক মানসিকতা সৃষ্টির অনুসরণীয় দৃষ্টান্ত, এক চমৎকার উৎস। অনুপ্রেরণা জোগানো অনন্য এই ব্যক্তিত্ব সম্পর্কে বিস্তারিত জানতে, আগ্রহীদের জ্ঞানস্পৃহা আরো বাড়াতে জীবনীটি উদ্দীপক হিসেবে কাজ করবে বলে লেখকের মতোই আমরাও প্রবল আশাবাদী।
Author : আবদুল্লাহ আল মোহন
ক্যাটাগরি: জীবনী ও স্মৃতিচারণ: বিবিধ জীবনী boimela-2025
0 Rating / 0 Review
চিকিৎসা পদার্থবিদ্যার বিশ্ববাঙালি ড. গোলাম আবু জাকারিয়া
বৈচিত্র্যময় জীবনের বহুমাত্রিক ব্যক্তিত্ব প্রফেসর ড. গোলাম আবু জাকারিয়া। জার্মান প্রবাসী এই চিকিৎসা পদার্থবিদ বাংলাদেশে চিকিৎসা পদার্থবিদ্যা প্রতিষ্ঠার অগ্রনায়ক। শিক্ষা জীবনের প্রতিটি স্তরে অসাধারণ মেধাবি হিসেবে স্বীকৃতি পেয়েছেন ড. জাকারিয়া। বাংলাদেশে মেডিকেল ফিজিক্স অ্যান্ড বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং তার হাতেই চালু। প্রবাসে থেকেও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা পদার্থবিজ্ঞান বিষয় চালু করার চেষ্টা করে যাচ্ছেন। আজো নিরলসভাবে ক্যান্সার চিকিৎসায় অবদান রেখে চলেছেন। তিনি ক্যান্সার চিকিৎসায় ‘ইলেকট্রন আয়নাইজেশন চেম্বার’-এর অন্যতম জনকরূপে সম্মানিত। পাশাপাশি জার্মানিতে ছড়িয়ে দিচ্ছেন বাংলা সাহিত্য এবং সংস্কৃতি। অনন্য এই গবেষক, শিক্ষক নানামুখী অবদানের জন্য পেয়েছেন ‘বাংলা একাডেমি প্রবাসী লেখক পুরস্কার’সহ দেশ-বিদেশের বিভিন্ন পুরস্কার ও সম্মাননা। যার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য জার্মান সরকারের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘ফেডারেল ক্রস অফ মেরিট’। প্রিয় পথিকৃৎ, অনন্য চিকিৎসা পদার্থবিদ এই ব্যক্তিত্বের সৃজনী জীবনের স্বপ্নযাত্রা, কর্মকা- নিয়ে লিখেছেন গবেষক, শিক্ষক আবদুল্লাহ আল মোহন। স্বপ্ন জাগাতে, সাফল্যের সিঁড়ি ভেঙে উপরে ওঠার সহায়ক হিসেবে বইটি যে কোন শিক্ষার্থীর জন্য হয়ে উঠবে অটুট আস্থার, গভীর আত্মবিশ^াসের, ইতিবাচক মানসিকতা সৃষ্টির অনুসরণীয় দৃষ্টান্ত, এক চমৎকার উৎস। অনুপ্রেরণা জোগানো অনন্য এই ব্যক্তিত্ব সম্পর্কে বিস্তারিত জানতে, আগ্রহীদের জ্ঞানস্পৃহা আরো বাড়াতে জীবনীটি উদ্দীপক হিসেবে কাজ করবে বলে লেখকের মতোই আমরাও প্রবল আশাবাদী
| Title | গোলাম আবু জাকারিয়া |
|---|---|
| Author | আবদুল্লাহ আল মোহন |
| Publisher | অন্যধারা |
| ISBN | 978-984-99873-6-9 |
| Edition | ১ম প্রকাশ, বইমেলা ২০২৫ |
| Number of Pages | 88 |
| Country | Bangladesh |
| Language | বাংলা |