ইঞ্জিনিয়ারিং কি ও কেন?

Author : সৌমেন সাহা

List Price: Tk. 320

Tk. 240 You Save 80 (25%)

একটু পড়ে দেখুন

ইঞ্জিনিয়ারিং কি ও কেন?

ব্যবহারিক সুখ এবং কল্যাণের জন্য মানুষ যেসব কলা-কৌশল ব্যবহার করে সেগুলোকে বলে প্রযুক্তি (technology)। প্রযুক্তি সংক্রান্ত জ্ঞানকে বলে প্রযুক্তিবিদ্যা। মানব সমাজের সঙ্গে প্রযুক্তিবিদ্যার ঘনিষ্ঠ সম্পর্ক গ্রন্থটিতে ব্যাখ্যা করা হয়েছে। প্রাচীন কাল থেকে বর্তমান কাল অবধি প্রযুক্তিবিদ্যার একটি সংক্ষিপ্ত ইতিহাস এখানে বিধৃত। প্রযুক্তিবিদ্যার বিভিন্ন শাখার রূপরেখা এবং বিষয়বস্তুর পরিচয় বইটিতে পাওয়া যাবে। একজন সফল প্রযুক্তিবিদ হতে গেলে চারিত্রিক কী বৈশিষ্ট্য থাকা দরকার তাও আলোচিত হয়েছে এখানে। শেষ অধ্যায়ে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রযুক্তির সহজ আলোচনা গ্রন্থটির অন্যতম আকর্ষণ। প্রযুক্তিবিদ্যা বিষয়টিকে সাধারণ পাঠকের সঙ্গে পরিচয় করিয়ে দেবার মতো এরকম বই বাংলা ভাষায় বোধহয় এই প্রথম। প্রযুক্তিবিদ্যা (engineering) বিষয় নিয়ে পড়তে ইচ্ছুক ছাত্র-ছাত্রী, তাদের অভিভাবকবৃন্দ এবং বিষয়টি ঠিক কী তা জানতে উৎসুক পাঠকের জন্য বইটি রচিত।

Author : সৌমেন সাহা

ক্যাটাগরি: বিজ্ঞান ও প্রযুক্তি বিজ্ঞান প্রজেক্ট

0 Rating / 0 Review

List Price: Tk. 320

Tk. 240 You Save 80 (25%)

Add to cart Add to Booklist

ব্যবহারিক সুখ এবং কল্যাণের জন্য মানুষ যেসব কলা-কৌশল ব্যবহার করে সেগুলোকে বলে প্রযুক্তি (technology)। প্রযুক্তি সংক্রান্ত জ্ঞানকে বলে প্রযুক্তিবিদ্যা। মানব সমাজের সঙ্গে প্রযুক্তিবিদ্যার ঘনিষ্ঠ সম্পর্ক গ্রন্থটিতে ব্যাখ্যা করা হয়েছে। প্রাচীন কাল থেকে বর্তমান কাল অবধি প্রযুক্তিবিদ্যার একটি সংক্ষিপ্ত ইতিহাস এখানে বিধৃত। প্রযুক্তিবিদ্যার বিভিন্ন শাখার রূপরেখা এবং বিষয়বস্তুর পরিচয় বইটিতে পাওয়া যাবে। একজন সফল প্রযুক্তিবিদ হতে গেলে চারিত্রিক কী বৈশিষ্ট্য থাকা দরকার তাও আলোচিত হয়েছে এখানে। শেষ অধ্যায়ে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রযুক্তির সহজ আলোচনা গ্রন্থটির অন্যতম আকর্ষণ। প্রযুক্তিবিদ্যা বিষয়টিকে সাধারণ পাঠকের সঙ্গে পরিচয় করিয়ে দেবার মতো এরকম বই বাংলা ভাষায় বোধহয় এই প্রথম। প্রযুক্তিবিদ্যা (engineering) বিষয় নিয়ে পড়তে ইচ্ছুক ছাত্র-ছাত্রী, তাদের অভিভাবকবৃন্দ এবং বিষয়টি ঠিক কী তা জানতে উৎসুক পাঠকের জন্য বইটি রচিত।

Title ইঞ্জিনিয়ারিং কি ও কেন?
Author সৌমেন সাহা
Publisher অন্যধারা
ISBN 9789849366133
Number of Pages 180
Country Bangladesh
Language বাংলা
2364.jpg

সৌমেন সাহা

সৌমেন সাহা ১৯৮০ সালের ২২ সেপ্টেম্বর বাংলাদেশের খুলনা জেলায় জন্মগ্রহণ করেন। তাঁর শৈশব কেটেছে এই জেলাতেই। খুলনার স্বনামধন্য সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল থেকে মাধ্যমিক ও সরকারি সুন্দরবন আদর্শ মহাবিদ্যালয় থেকে তিনি উচ্চ মাধ্যমিক পাস করেন। এরপর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি পি.সি. কলেজ থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক ডিগ্রি লাভ করেন।

বিজ্ঞান , প্রযুক্তি ও গণিতের প্রতি তাঁর প্রবল আগ্রহ ছিল শুরু থেকেই। সেই আগ্রহ থেকেই পাড়ি জমান সুদূর ইংল্যান্ডে। সেখানকার লন্ডন বিশ্ববিদ্যালয়ের অধীনে লন্ডন কলেজ অব বিজনেস ম্যানেজমেন্ট এন্ড কম্পিউটিং বিভাগ থেকে কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমাসহ বি.এস.সি. ডিগ্রি লাভ করেন। সৌমেন সাহা নিয়মিত বাংলাদেশের বিভিন্ন পত্র-পত্রিকায়, বিশেষত বিজ্ঞান বিষয়ে লেখালেখি করেন। বিভিন্ন জাতীয় দৈনিক, মাসিক ও সাপ্তাহিক পত্রিকায় তাঁর প্রকাশিত লেখার সংখ্যা প্রায় দুই শতাধিক। তাঁর পেশাগত জীবনেও তিনি বিজ্ঞান গবেষণার সাথে জড়িত। খুলনার ঐতিহ্যবাহী প্রাণিক বিজ্ঞানাগার খুলনার কেন্দ্রীয় শাখার সাধারণ সম্পাদক হিসেবে কাজ করছেন। জাতীয় বিভিন্ন বিজ্ঞান ও প্রযুক্তি প্রকল্পের উদ্ভাবনের কারণে তিনি পুরস্কৃতও হয়েছেন। পাঠক সমাদৃত সৌমেন সাহা এর বই সমূহ হলো ‘প্রাচীন ভারতীয় গণিত ও জ্যোতির্বিদ’, ‘বৈদিক গণিতের পরিচয়’, ‘পাগল করা গণিত’, ‘যন্ত্ররা যেভাবে কাজ করে’, ‘বিজ্ঞানের জানা অজানা কথা’, ‘জ্যোতির্বিজ্ঞানের সহজ পাঠ’, ‘মাথায় কত প্রশ্ন আসে’ ইত্যাদি। তাঁর লেখার মূল বিষয়বস্তু হলো বিজ্ঞান, গণিত ও জ্যোতির্বিজ্ঞান। সাধারণ পাঠকদের কথা মাথায় রেখে রচিত সৌমেন সাহা এর বই সমগ্র খুব সহজ ও সাবলীলভাবে এই জটিল বিষয়গুলো উপস্থাপন করে। বিজ্ঞান বিষয়ক লেখালেখিতে আত্মমগ্ন এই লেখক বর্তমানে ঢাকার এক বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন।

Submit Your review and Ratings

Please Login before submitting a review..