আধুনিক রসায়নের ইতিবৃত্ত

Author : সৌমেন সাহা

List Price: Tk. 380

Tk. 285 You Save 95 (25%)

একটু পড়ে দেখুন

আধুনিক রসায়নের ইতিবৃত্ত

"আধুনিক রসায়নের ইতিবৃত্ত" বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ রসায়ন এখন আমাদের জীবনের সঙ্গে ওতপ্রােতভাবে জড়িয়ে আছে। আমাদের খাদ্য, পরিচ্ছদ, গৃহ, ওষুধ, ব্যবহার্য সামগ্রী, যানবাহন-সর্বত্র রসায়নের ছাপ স্পষ্ট। দিন দিন মানুষ ও রসায়নের সম্পর্ক বাড়ছে। এই বইতে কিভাবে আদি অ্যালকেমি থেকে আধুনিক রসায়নের সৃষ্টি হয়েছে তার বর্ণনা আছে। আছে রসায়নের ইতিহাস নিয়ে একাধিক লেখা। তা ছাড়া কেমােথেরাপি, মানবদেহে ধাতুর ভূমিকা, প্রাণরসায়নসহ সবুজ রসায়ন প্রভৃতি বিষয় নিয়ে লেখা প্রবন্ধসমূহও স্থান পেয়েছে। তা ছাড়া এই বইটিতে অ্যালকেমিদের বিভিন্ন কার্যপদ্ধতি, তাদের ভাষার ব্যবহার, সমাজ ব্যবস্থা ইত্যাদি সম্বন্ধে আলােচনা করা হয়েছে। সেই সব কর্মযােগী অ্যালকেস্টিদের নিরলস সাধনা ও দর্শন দেখতে পাওয়া যাবে এই বইটিতে।

Author : সৌমেন সাহা

ক্যাটাগরি: বিজ্ঞানভিত্তিক প্রবন্ধ বিজ্ঞান ও প্রযুক্তি

0 Rating / 0 Review

List Price: Tk. 380

Tk. 285 You Save 95 (25%)

Add to cart Add to Booklist

"আধুনিক রসায়নের ইতিবৃত্ত" বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
রসায়ন এখন আমাদের জীবনের সঙ্গে ওতপ্রােতভাবে জড়িয়ে আছে। আমাদের খাদ্য, পরিচ্ছদ, গৃহ, ওষুধ, ব্যবহার্য সামগ্রী, যানবাহন-সর্বত্র রসায়নের ছাপ স্পষ্ট। দিন দিন মানুষ ও রসায়নের সম্পর্ক বাড়ছে। এই বইতে কিভাবে আদি অ্যালকেমি থেকে আধুনিক রসায়নের সৃষ্টি হয়েছে তার বর্ণনা আছে। আছে রসায়নের ইতিহাস নিয়ে একাধিক লেখা। তা ছাড়া কেমােথেরাপি, মানবদেহে ধাতুর ভূমিকা, প্রাণরসায়নসহ সবুজ রসায়ন প্রভৃতি বিষয় নিয়ে লেখা প্রবন্ধসমূহও স্থান পেয়েছে। তা ছাড়া এই বইটিতে অ্যালকেমিদের বিভিন্ন কার্যপদ্ধতি, তাদের ভাষার ব্যবহার, সমাজ ব্যবস্থা ইত্যাদি সম্বন্ধে আলােচনা করা হয়েছে। সেই সব কর্মযােগী অ্যালকেস্টিদের নিরলস সাধনা ও দর্শন দেখতে পাওয়া যাবে এই বইটিতে।

Title আধুনিক রসায়নের ইতিবৃত্ত
Author সৌমেন সাহা
Publisher অন্যধারা
ISBN 9789849366225
Number of Pages 232
Country Bangladesh
Language বাংলা
2364.jpg

সৌমেন সাহা

সৌমেন সাহা ১৯৮০ সালের ২২ সেপ্টেম্বর বাংলাদেশের খুলনা জেলায় জন্মগ্রহণ করেন। তাঁর শৈশব কেটেছে এই জেলাতেই। খুলনার স্বনামধন্য সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল থেকে মাধ্যমিক ও সরকারি সুন্দরবন আদর্শ মহাবিদ্যালয় থেকে তিনি উচ্চ মাধ্যমিক পাস করেন। এরপর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি পি.সি. কলেজ থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক ডিগ্রি লাভ করেন।


বিজ্ঞান , প্রযুক্তি ও গণিতের প্রতি তাঁর প্রবল আগ্রহ ছিল শুরু থেকেই। সেই আগ্রহ থেকেই পাড়ি জমান সুদূর ইংল্যান্ডে। সেখানকার লন্ডন বিশ্ববিদ্যালয়ের অধীনে লন্ডন কলেজ অব বিজনেস ম্যানেজমেন্ট এন্ড কম্পিউটিং বিভাগ থেকে কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমাসহ বি.এস.সি. ডিগ্রি লাভ করেন। সৌমেন সাহা নিয়মিত বাংলাদেশের বিভিন্ন পত্র-পত্রিকায়, বিশেষত বিজ্ঞান বিষয়ে লেখালেখি করেন। বিভিন্ন জাতীয় দৈনিক, মাসিক ও সাপ্তাহিক পত্রিকায় তাঁর প্রকাশিত লেখার সংখ্যা প্রায় দুই শতাধিক। তাঁর পেশাগত জীবনেও তিনি বিজ্ঞান গবেষণার সাথে জড়িত। খুলনার ঐতিহ্যবাহী প্রাণিক বিজ্ঞানাগার খুলনার কেন্দ্রীয় শাখার সাধারণ সম্পাদক হিসেবে কাজ করছেন। জাতীয় বিভিন্ন বিজ্ঞান ও প্রযুক্তি প্রকল্পের উদ্ভাবনের কারণে তিনি পুরস্কৃতও হয়েছেন। পাঠক সমাদৃত সৌমেন সাহা এর বই সমূহ হলো ‘প্রাচীন ভারতীয় গণিত ও জ্যোতির্বিদ’, ‘বৈদিক গণিতের পরিচয়’, ‘পাগল করা গণিত’, ‘যন্ত্ররা যেভাবে কাজ করে’, ‘বিজ্ঞানের জানা অজানা কথা’, ‘জ্যোতির্বিজ্ঞানের সহজ পাঠ’, ‘মাথায় কত প্রশ্ন আসে’ ইত্যাদি। তাঁর লেখার মূল বিষয়বস্তু হলো বিজ্ঞান, গণিত ও জ্যোতির্বিজ্ঞান। সাধারণ পাঠকদের কথা মাথায় রেখে রচিত সৌমেন সাহা এর বই সমগ্র খুব সহজ ও সাবলীলভাবে এই জটিল বিষয়গুলো উপস্থাপন করে। বিজ্ঞান বিষয়ক লেখালেখিতে আত্মমগ্ন এই লেখক বর্তমানে ঢাকার এক বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন।


Submit Your review and Ratings

Please Login before submitting a review..