মহামারীর ইতিহাস

Author : মো: আদনান আরিফ সালিম

List Price: Tk. 480

Tk. 360 You Save 120 (25%)

মহামারীর ইতিহাস

সম্প্রতি চীনের উহান প্রদেশ থেকে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঘটার পর বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যমে ‘মহামারী’ বিষয়ক অপপ্রচার ও অসত্য তথ্যের উপস্থাপন প্রথম নজরে আসে। এখানে শত-সহস্র বছরের নানা মহামারী সম্পর্কিত ঘটনাকে ঐতিহাসিক বাস্তবতা উপেক্ষা করে মনগড়াভাবে ব্যাখ্যা করতে দেখা যায়। ইতিহাস বিষয়ের একজন শিক্ষক ও পাঠক হিসেবে বিষয়টি লেখককে বেশ পীড়া দেয়। মহামারী কিভাবে ইতিহাসকে পাল্টে দিয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানার প্রবল আগ্রহ থেকে লকডাউনের পুরোটা সময় পার করতে হয়েছে মহামারী সম্পর্কিত ঐতিহাসিক তথ্য অনুসন্ধান ও তার বিশ্লেষণধর্মী পাঠে। শুরুর দিকে একজন পাঠক হিসেবে নিজে জানার উদ্দেশ্যেই মহামারী সম্পর্কিত নানা তথ্য অনুসন্ধান করেছেন লেখক। তারপর এক পর্যায়ে মহামারী বিষয়ে আগ্রহীদের সঙ্গে তথ্য বিনিময়ের উদ্দেশ্যেই লেখার শুরু। প্রায় ছয়মাস নিরলস শ্রম দেওয়ার ফলে অবশেষে আলোর মুখ দেখছে- ‘মহামারীর ইতিহাস’। অসংখ্য গবেষণা প্রবন্ধ ও পুস্তকে প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে বর্তমান গ্রন্থে জাস্টিনিয়ানের প্লেগ থেকে শুরু করে ব্ল্যাক ডেথ, স্প্যানিশ ফ্লু, গুঁটিবসন্ত, বিভিন্ন দেশীয় যক্ষ্মা, কলেরা, ম্যালেরিয়া, এইডস, সার্স, মার্স, নিপাহ ও ইবোলার মতো দুর্যোগ ও মহামারী সম্পর্কিত তথ্যাদিকে যৌক্তিক প্রেক্ষাপটে তুলে ধরা হয়েছে। তথ্য-উপাত্তের বিশ্লেষণমূলক উপস্থাপনার মাধ্যমে গ্রন্থটিকে সমৃদ্ধকরণের পাশাপাশি ভাষাগত স্পষ্টতা নিশ্চিতকল্পেও চেষ্টার কোনো ত্রুটি রাখা হয়নি। সংক্রামক রোগ ও মহামারী বিষয়ক গবেষকদের পাশাপাশি ইতিহাস পাঠে আগ্রহীদের চাহিদা পূরণে গ্রন্থটি বিশেষভাবে সক্ষম হবে বলে আশা করা যায়।

Author : মো: আদনান আরিফ সালিম

ক্যাটাগরি: বিজ্ঞানভিত্তিক প্রবন্ধ বিবিধ বিষয়ক প্রবন্ধ

0 Rating / 0 Review

List Price: Tk. 480

Tk. 360 You Save 120 (25%)

Add to cart Add to Booklist

সম্প্রতি চীনের উহান প্রদেশ থেকে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঘটার পর বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যমে ‘মহামারী’ বিষয়ক অপপ্রচার ও অসত্য তথ্যের উপস্থাপন প্রথম নজরে আসে। এখানে শত-সহস্র বছরের নানা মহামারী সম্পর্কিত ঘটনাকে ঐতিহাসিক বাস্তবতা উপেক্ষা করে মনগড়াভাবে ব্যাখ্যা করতে দেখা যায়। ইতিহাস বিষয়ের একজন শিক্ষক ও পাঠক হিসেবে বিষয়টি লেখককে বেশ পীড়া দেয়। মহামারী কিভাবে ইতিহাসকে পাল্টে দিয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানার প্রবল আগ্রহ থেকে লকডাউনের পুরোটা সময় পার করতে হয়েছে মহামারী সম্পর্কিত ঐতিহাসিক তথ্য অনুসন্ধান ও তার বিশ্লেষণধর্মী পাঠে।
শুরুর দিকে একজন পাঠক হিসেবে নিজে জানার উদ্দেশ্যেই মহামারী সম্পর্কিত নানা তথ্য অনুসন্ধান করেছেন লেখক।
তারপর এক পর্যায়ে মহামারী বিষয়ে আগ্রহীদের সঙ্গে তথ্য বিনিময়ের উদ্দেশ্যেই লেখার শুরু। প্রায় ছয়মাস নিরলস শ্রম দেওয়ার ফলে অবশেষে আলোর মুখ দেখছে- ‘মহামারীর ইতিহাস’। অসংখ্য গবেষণা প্রবন্ধ ও পুস্তকে প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে বর্তমান গ্রন্থে জাস্টিনিয়ানের প্লেগ থেকে শুরু করে ব্ল্যাক ডেথ, স্প্যানিশ ফ্লু, গুঁটিবসন্ত, বিভিন্ন দেশীয় যক্ষ্মা, কলেরা, ম্যালেরিয়া, এইডস, সার্স, মার্স, নিপাহ ও ইবোলার মতো দুর্যোগ ও মহামারী সম্পর্কিত তথ্যাদিকে যৌক্তিক প্রেক্ষাপটে তুলে ধরা হয়েছে। তথ্য-উপাত্তের বিশ্লেষণমূলক উপস্থাপনার মাধ্যমে গ্রন্থটিকে সমৃদ্ধকরণের পাশাপাশি ভাষাগত স্পষ্টতা নিশ্চিতকল্পেও চেষ্টার কোনো ত্রুটি রাখা হয়নি।
সংক্রামক রোগ ও মহামারী বিষয়ক গবেষকদের পাশাপাশি ইতিহাস পাঠে আগ্রহীদের চাহিদা পূরণে গ্রন্থটি বিশেষভাবে সক্ষম হবে বলে আশা করা যায়।

Title মহামারীর ইতিহাস
Author মো: আদনান আরিফ সালিম
Publisher অন্যধারা
ISBN 9789849493563
Edition ১ম প্রকাশ, ২০২০
Number of Pages 304
Country Bangladesh
Language বাংলা
adnan.jpg

মো: আদনান আরিফ সালিম

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুলে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত মো. আদনান আরিফ সালিমের জন্ম ১৯৮৯ সালের ১ নভেম্বর কুষ্টিয়াতে। পৈত্রিক নিবাস পাবনা জেলার পাকশীর রূপপুর গ্রামে। পিতা মরহুম আরিফ যুবায়ের এবং মা সেলিনা সুলতানা। পাকশীর নর্থ বেঙ্গল পেপার মিলস হাইস্কুল থেকে মাধ্যমিক ও কুষ্টিয়া সরকারি কলেজে উচ্চ মাধ্যমিকের পাঠ সম্পন্ন করেন। এরপর ২০০৭ সালে ভর্তি হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগে। ২০১১ সালে প্রথম স্থান অধিকার করে স্নাতক (সম্মান)  এবং ২০১২ সালে স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ হন। ২০১৯ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে ‘মধ্যযুগের বাংলার শিল্পকলা ও অর্থনীতি’ বিষয়ক গবেষণায় পিএইচডি ডিগ্রি লাভ করেন। ইতিহাস, প্রতœতত্ত্ব ও বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে গবেষণা করছেন প্রায় এক দশক ধরে।  
ইতিহাস ও ঐতিহাসিক (২০১৩), আধুনিক ইউরোপের ইতিহাস, প্রথম ও দ্বিতীয় খন্ড (২০১৩, ২০১৭), বাংলাদেশের ইতিহাস ও জাতিসত্তার বিকাশ (২০১৩), প্রত্নতত্ত্বচর্চায় বাংলাদেশ (২০১৫), গুপ্তগোষ্ঠী সিরিজের ফ্রিম্যাসনারি (২০১৪), ইলুমিনাতি (২০১৫ এবং ২০১৯), জেরুজালেম (২০১৬), তাজমহলের গল্প (২০১৭), হালাকু খান (২০১৮), শের শাহ (২০১৮), পিরামিড (২০১৯), ইতিহাসচর্চায় ভূগোল (২০১৯), ক্লাইভ (২০২০), কাউ টু ক্রিপ্টোকারেন্সি: টাকার ইতিহাস (২০২০), মহামারীর ইতিহাস (২০২০) সহ ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিষয়ে প্রকাশিত গ্রন্থের সংখ্যা ২৩। 


Submit Your review and Ratings

Please Login before submitting a review..