Author : শাহ নিসতার জাহান কবীর
ইন্টারনেট অন-লাইন প্রযুক্তিকে কাজে লাগিয়ে বিশ্বব্যাপী যে ই-কমার্স তথা ইলেকট্রনিক বাণিজ্যের সম্প্রসারণ ঘটেছে এর-সুবাদে বর্তমানে ইন্টারনেট থেকে প্রিয়জনকে উপহার দেয়ার ফুল থেকে শুরু করে নিত্য ব্যবহার্য সামগ্রী, ভোগ্যপণ্য এমনকি পছন্দমতো জীবন সঙ্গী এবং সঙ্গিনীকে পর্যন্ত খুঁজে নেয়া যাচ্ছে। প্রয়োজনে বিক্রয়কারী প্রতিষ্ঠানের সাথে দরদাম পর্যন্ত করা যাচ্ছে। এরপর ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (EFT) পদ্ধতিতে প্রয়োজনীয় মূল্য পরিশোধ করে ভৌগোলিক অবস্থান ভেদে কাঙ্ক্ষিত পণ্যসামগ্রী বাসা থেকে সংগ্রহ করা যাচ্ছে। কিন্তু ইন্টারনেট থেকে ইঁদুর কেনা-বেচার কথা কখনও কি শুনেছেন? শোনেননি। কারণ এই প্রথম যুক্তরাষ্ট্রে বাণিজ্যিক ভিত্তিক ইন্টারনেটে ইঁদুর বিক্রি শুরু হয়েছে। যতদূর জানা গেছে, ইঁদুর সারা বিশ্বের চিকিৎসা বিজ্ঞানীরা তাদের গবেষণার কাজে ব্যবহার করবেন। বিজ্ঞানীদের এই গবেষণা থেকে গ্রন্থিবাত, গেঁটেবাত, অতিমাত্রায় মোটা হয়ে যাওয়া, এলজিমারের মতো নানাধরনের মস্তিষ্ক ব্যাধির কারণ উদ্ঘাটন এবং প্রতিষেধক উদ্ভাবন করার চেষ্টা করা হবে।
Author : শাহ নিসতার জাহান কবীর
ক্যাটাগরি: বিজ্ঞানভিত্তিক প্রবন্ধ ছোটদের গণিত, বিজ্ঞান ও প্রযুক্তি
0 Rating / 0 Review
ইন্টারনেট অন-লাইন প্রযুক্তিকে কাজে লাগিয়ে বিশ্বব্যাপী যে ই-কমার্স তথা ইলেকট্রনিক বাণিজ্যের সম্প্রসারণ ঘটেছে এর-সুবাদে বর্তমানে ইন্টারনেট থেকে প্রিয়জনকে উপহার দেয়ার ফুল থেকে শুরু করে নিত্য ব্যবহার্য সামগ্রী, ভোগ্যপণ্য এমনকি পছন্দমতো জীবন সঙ্গী এবং সঙ্গিনীকে পর্যন্ত খুঁজে নেয়া যাচ্ছে। প্রয়োজনে বিক্রয়কারী প্রতিষ্ঠানের সাথে দরদাম পর্যন্ত করা যাচ্ছে। এরপর ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (EFT) পদ্ধতিতে প্রয়োজনীয় মূল্য পরিশোধ করে ভৌগোলিক অবস্থান ভেদে কাঙ্ক্ষিত পণ্যসামগ্রী বাসা থেকে সংগ্রহ করা যাচ্ছে। কিন্তু ইন্টারনেট থেকে ইঁদুর কেনা-বেচার কথা কখনও কি শুনেছেন? শোনেননি। কারণ এই প্রথম যুক্তরাষ্ট্রে বাণিজ্যিক ভিত্তিক ইন্টারনেটে ইঁদুর বিক্রি শুরু হয়েছে। যতদূর জানা গেছে, ইঁদুর সারা বিশ্বের চিকিৎসা বিজ্ঞানীরা তাদের গবেষণার কাজে ব্যবহার করবেন। বিজ্ঞানীদের এই গবেষণা থেকে গ্রন্থিবাত, গেঁটেবাত, অতিমাত্রায় মোটা হয়ে যাওয়া, এলজিমারের মতো নানাধরনের মস্তিষ্ক ব্যাধির কারণ উদ্ঘাটন এবং প্রতিষেধক উদ্ভাবন করার চেষ্টা করা হবে।
| Title | বিজ্ঞান ও আবিষ্কার |
|---|---|
| Author | শাহ নিসতার জাহান কবীর |
| Publisher | অন্যধারা |
| ISBN | 9848330909 |
| Edition | ১ম প্রকাশ, ২০০৮ |
| Number of Pages | 96 |
| Country | Bangladesh |
| Language | বাংলা |