কৃষ্ণচূড়ার লালে মিশে

Author : রেশমী রফিক

List Price: Tk. 680

Tk. 475 You Save 205 (30%)

একটু পড়ে দেখুন

কৃষ্ণচূড়ার লালে মিশে

এলোমেলো চিন্তাভাবনাগুলো বিক্ষিপ্তভাবে ঘুরপাক খাচ্ছে মাথার ভেতর। তাতে কতটা সময় পেরিয়ে গেল, রুপকথার খেয়াল নেই। থম ধরে বসে আছে সে। ফাঁকা দৃষ্টি জানালা ভেদ করে পাড়ি জমিয়েছে দূর আকাশে। তীরে এসে তরী ডোবার মতো সমস্ত প্রতীক্ষা যখন ব্যর্থ হলো, নোঙরবিহীন নৌকার মতো এক সাগরের মধ্যিখানে খাবি খাওয়ার জোগাড়! এই মুহূর্তে রুপকুঠিকে খুব দরকার। সে-ই একমাত্র খড়কুটো। বেঁচে থাকার এক টুকরো আশা। খানিক আগে ওর খোঁজ করেছিল সে। বাড়িতেই আছে, মহাব্যস্ত। তাকে ঘিরে ধরেছে পরিবারের সবাই। ঠিক যেন সাত বছর আগের পুনরাবৃত্তি! অথচ সকালেও তার এই বাড়িতে আসা উপলক্ষে পরিবারের সদস্যদের মন বিক্ষিপ্ত ছিল। চারুলতা মুখিয়ে ছিলেন যেন দেখামাত্র হামলে পড়বেন। নেহাৎ রুপকথার কড়া নিষেধাজ্ঞায় নিজেকে সামলে রেখেছিলেন। কিন্তু যখনই রুপকুঠি বাড়ির চৌহদ্দির ভেতর পা রেখেছে, প্রতিটা মানুষ অবাক বিস্ময়ে দেখেছে তার পাশে দাঁড়ানো বদলে যাওয়া মানুষটিকে। সেই বদল আচমকা ছুঁয়ে গেছে সবাইকে। বিক্ষিপ্ত মন কোথায় পালাল তখন, কে জানে। কারওই ধর্তব্যে রইল না এই বদলে যাওয়া আদলটি রুপকথাকে কতটা ক্ষতবিক্ষত করে।

Author : রেশমী রফিক

ক্যাটাগরি: রোমান্টিক উপন্যাস উপন্যাস

0 Rating / 0 Review

List Price: Tk. 680

Tk. 475 You Save 205 (30%)

Add to cart Add to Booklist

এলোমেলো চিন্তাভাবনাগুলো বিক্ষিপ্তভাবে ঘুরপাক খাচ্ছে মাথার ভেতর। তাতে কতটা সময় পেরিয়ে গেল, রুপকথার খেয়াল নেই। থম ধরে বসে আছে সে। ফাঁকা দৃষ্টি জানালা ভেদ করে পাড়ি জমিয়েছে দূর আকাশে। তীরে এসে তরী ডোবার মতো সমস্ত প্রতীক্ষা যখন ব্যর্থ হলো, নোঙরবিহীন নৌকার মতো এক সাগরের মধ্যিখানে খাবি খাওয়ার জোগাড়! এই মুহূর্তে রুপকুঠিকে খুব দরকার। সে-ই একমাত্র খড়কুটো। বেঁচে থাকার এক টুকরো আশা। খানিক আগে ওর খোঁজ করেছিল সে। বাড়িতেই আছে, মহাব্যস্ত। তাকে ঘিরে ধরেছে পরিবারের সবাই। ঠিক যেন সাত বছর আগের পুনরাবৃত্তি! অথচ সকালেও তার এই বাড়িতে আসা উপলক্ষে পরিবারের সদস্যদের মন বিক্ষিপ্ত ছিল। চারুলতা মুখিয়ে ছিলেন যেন দেখামাত্র হামলে পড়বেন। নেহাৎ রুপকথার কড়া নিষেধাজ্ঞায় নিজেকে সামলে রেখেছিলেন। কিন্তু যখনই রুপকুঠি বাড়ির চৌহদ্দির ভেতর পা রেখেছে, প্রতিটা মানুষ অবাক বিস্ময়ে দেখেছে তার পাশে দাঁড়ানো বদলে যাওয়া মানুষটিকে। সেই বদল আচমকা ছুঁয়ে গেছে সবাইকে। বিক্ষিপ্ত মন কোথায় পালাল তখন, কে জানে। কারওই ধর্তব্যে রইল না এই বদলে যাওয়া আদলটি রুপকথাকে কতটা ক্ষতবিক্ষত করে।

Title কৃষ্ণচূড়ার লালে মিশে
Author রেশমী রফিক
Publisher অন্যধারা
ISBN 9789849598091
Edition ১ম প্রকাশ, ২০২২
Number of Pages 448
Country Bangladesh
Language বাংলা
82804.jpg

রেশমী রফিক

জন্ম ১১ নভেম্বর। পিতা মরহুম মাে. রফিক হােসেন, মাতা মরহুমা হােসনে আরা বেগম। পৈতৃক নিবাস ঢাকার মগবাজারে। গ্রামের বাড়ি গােপালগঞ্জের কাশিয়ানী থানায় । জন্ম এবং ছােটবেলা কেটেছে সৌদি আরবের জিজান শহরে। বর্তমান নিবাস স্কটল্যান্ডের মাদারওয়েল শহর। পড়াশােনা করেছেন ব্যবসায় প্রশাসন বিভাগে। ছােটবেলা থেকেই বই পড়ার প্রতি লেখিকার অদম্য নেশা।

Submit Your review and Ratings

Please Login before submitting a review..