মীর মশাররফ হোসেন প্রসঙ্গে

Author : ম. মনিরউজ্জামান

List Price: Tk. 300

Tk. 225 You Save 75 (25%)

একটু পড়ে দেখুন

মীর মশাররফ হোসেন প্রসঙ্গে

ম. মনিরউজ্জামান প্রণীত মীর মশাররফ হোসেন প্রসঙ্গে শীর্ষক গ্রন্থে আধুনিক কালের বাংলা সাহিত্যের প্রথম পর্বের অন্যতম সব্যসাচী লেখক মীর মশাররফ হোসেনের জীবন-তথ্যকে নতুনভাবে বিশ্লেষিত হয়েছে। এতে এমন কিছু দুর্লভ প্রামাণ্য সংকলিত হয়েছে যাতে এই গ্রন্থটি অসামান্য হয়ে উঠেছে। গ্রন্থটির গুরুত্বপূর্ণ একটি দিক হলো-এতে মীর মশাররফ হোসেনের সামগ্রিক রচনাকর্মের পরিচিতি অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি মীর মশাররফ হোসেনের জন্মতারিখ সম্পর্কিত বিতর্কের অবসানের উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া, এই গ্রন্থের পরিশিষ্টে মীর মশাররফ হোসেনের ‘অপ্রকাশিত আত্মজীবনী’ এবং ‘বংশাবলী’র পাঠ নিরূপণে যুক্তিনিষ্ঠ বিশ্লেষণ প্রযুক্ত হয়েছে। সার্বিক বিচারে মীর মশাররফ হোসেন প্রসঙ্গে শীর্ষক গ্রন্থটি মীর মশাররফ হোসেন বিষয়ক গবেষণার নতুন দিগন্ত উন্মোচনকারী একটি অনন্য দলিল। গ্রন্থটি বাংলা ভাষা, সাহিত্য, ফোকলোর, সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান, ইতিহাস, সংগীত প্রভৃতি বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের সহায়ক হবে বলে প্রতীয়মান হয়।

Author : ম. মনিরউজ্জামান

ক্যাটাগরি: প্রবন্ধ সাহিত্য ও সাহিত্যিক

0 Rating / 0 Review

List Price: Tk. 300

Tk. 225 You Save 75 (25%)

Add to cart Add to Booklist

ম. মনিরউজ্জামান প্রণীত মীর মশাররফ হোসেন প্রসঙ্গে শীর্ষক গ্রন্থে আধুনিক কালের বাংলা সাহিত্যের প্রথম পর্বের অন্যতম সব্যসাচী লেখক মীর মশাররফ হোসেনের জীবন-তথ্যকে নতুনভাবে বিশ্লেষিত হয়েছে। এতে এমন কিছু দুর্লভ প্রামাণ্য সংকলিত হয়েছে যাতে এই গ্রন্থটি অসামান্য হয়ে উঠেছে। গ্রন্থটির গুরুত্বপূর্ণ একটি দিক হলো-এতে মীর মশাররফ হোসেনের সামগ্রিক রচনাকর্মের পরিচিতি অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি মীর মশাররফ হোসেনের জন্মতারিখ সম্পর্কিত বিতর্কের অবসানের উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া, এই গ্রন্থের পরিশিষ্টে মীর মশাররফ হোসেনের ‘অপ্রকাশিত আত্মজীবনী’ এবং ‘বংশাবলী’র পাঠ নিরূপণে যুক্তিনিষ্ঠ বিশ্লেষণ প্রযুক্ত হয়েছে।
সার্বিক বিচারে মীর মশাররফ হোসেন প্রসঙ্গে শীর্ষক গ্রন্থটি মীর মশাররফ হোসেন বিষয়ক গবেষণার নতুন দিগন্ত উন্মোচনকারী একটি অনন্য দলিল। গ্রন্থটি বাংলা ভাষা, সাহিত্য, ফোকলোর, সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান, ইতিহাস, সংগীত প্রভৃতি বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের সহায়ক হবে বলে প্রতীয়মান হয়।

Title মীর মশাররফ হোসেন প্রসঙ্গে
Author ম. মনিরউজ্জামান
Publisher অন্যধারা
ISBN 9789849845935
Edition ১ম প্রকাশ, ২০২৪
Number of Pages 112
Country Bangladesh
Language বাংলা
author_avater

ম. মনিরউজ্জামান

ম. মনিরউজ্জামান ছিলেন একজন বহুমাত্রিক গবেষক। তিনি ১৯৬৭ খ্রিষ্টাব্দে নবম শ্রেণিতে অধ্যয়নকালে স্কুল ম্যাগাজিনে লালন সম্পর্কিত প্রবন্ধ প্রকাশের জন্য বাংলার বাউল সম্রাট লালন সাঁইয়ের জীবন, কর্ম ও সাধনা বিষয়ক উপকরণ সংগ্রহ শুরু করেন। অতঃপর ১৯৭৩ খ্রিষ্টাব্দ থেকে লালনগীতি সংগ্রহসহ লালন প্রসঙ্গের নানা দিক নিয়ে অনুসন্ধান করেন।


লালন গবেষণার ধারায় আগে কখনো বিস্তারিত আলোচনা হয়নি এমন সব বিষয় নিয়ে আলোকপাত করে এরই মধ্যে তিনি সুশীল সমাজ ও লালন ভক্ত-অনুরাগী পাঠকের মনোযোগ আকর্ষণ করেন। উপমহাদেশের প্রখ্যাত লোকসাহিত্য সংগ্রাহক এবং বাংলাদেশের ফোকলোর চর্চার পথিকৃৎ প্রফেসর মুহম্মদ মনসুরউদ্দীনের ভূমিকাসহ তাঁর লালন জীবনী ও সমস্যা (১৯৭৮) এবং লালন ফকীরের গান (১৯৮৭) গ্রন্থ দুটি উভয় বাংলার গবেষকদের নিকট বিস্ময়কর গ্রহণযোগ্যতা পায়। ম. মনিরউজ্জামানের একটি নবতর তথ্যসম্ভারে চিন্তাউদ্রেকী গ্রন্থ মীর মশাররফ হোসেন প্রসঙ্গে (১৯৮৭)।
কাঙাল হরিনাথ, রবীন্দ্রনাথ, নজরুল এবং জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অন্য অনেকের সঙ্গে লালনের সম্পর্ক এবং বহু দুষ্প্রাপ্য তথ্য সংবলিত উপাত্ত নিয়ে তাঁর এক অসাধারণ বিদগ্ধকর্ম সাধক কবি লালন: কালে উত্তরকালে গ্রন্থটি বাংলা একাডেমি ২০১০ খ্রিস্টাব্দে প্রকাশ করেছে। গ্রন্থটি পরবর্তীকালে হিন্দিতে অনূদিত হয়ে ভারত থেকে প্রকাশিত হয়েছে।

শিক্ষাগত জীবনে তিনি বিগত শতকের সাতের দশকে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর করেন। পেশাগত জীবনে বাংলাদেশ শিশু একাডেমির জেলা শাখার প্রধান কর্মকর্তা (জেলা সংগঠক) ছিলেন।
জন্ম: ২০শে সেপ্টেম্বর ১৯৫২, মৃত্যু: ১১ই জানুয়ারি ২০১৪।


Submit Your review and Ratings

Please Login before submitting a review..