List Price: Tk. 200

Tk. 140 You Save 60 (30%)

মমতা

‘মমতা’ সামাজিক উপন্যাস। তবে ভালোবাসাই কাহিনির উপজীব্য। প্রবাসী জালালের স্ত্রী মমতার পরকীয়া, গর্ভধারণ ও পলায়নকে কেন্দ্র করে কাহিনি এগিয়ে গেছে। এর পাশাপাশি উঠে এসেছে শশীর চরের সামাজিক-অর্থনৈতিক অবস্থাও। ঔপন্যাসিক সালাহ উদ্দিন মাহমুদ নব্বই দশকের গ্রামীণ প্রেক্ষাপট তুলে এনেছেন ‘মমতা’ উপন্যাসে। তার কাহিনি বর্ণনার কৌশল বাস্তবসম্মত এবং হৃদয়ছোঁয়া। যেন পাঠকের চোখের সামনে জ্বলজ্বল করে ওঠে প্রতিটি দৃশ্যপট। আমার বিশ্বাস, উপন্যাসের শুরু থেকে শেষ পর্যন্ত পাঠক মমতার পরিণতি জানার অপেক্ষায় অস্থির হয়ে উঠবেন। কেননা মমতা কী রাশেদের কাছে যাবে? না-কী জালালের সঙ্গে সংসার করে যাবে। জটিল আবর্তে ঘুরতে থাকে মমতার জীবন। ত্রিমুখী সম্পর্কের সমাধান আসলে কোন পথে? কে পাবে কাকে? না-কী কাউকেই পাবে না? মমতার সন্তানের পিতৃপরিচয় কী? সমাজের মানুষ কী তা জানতে পারবে? প্রবাসী জালালের দেশে ফেরার উপায়ই বা কী? এসবই জানা যাবে ‘মমতা’ উপন্যাসে। আশা করি উপন্যাসটি সবার ভালো লাগবে। আমি বইটির বহুল পাঠ, প্রচার ও প্রসার কামনা করছি। সালাহ উদ্দিন মাহমুদের প্রথম উপন্যাসের জন্য রইল অশেষ শুভ কামনা।

Author : সালাহ উদ্দিন মাহমুদ

ক্যাটাগরি: সমকালীন উপন্যাস উপন্যাস

0 Rating / 0 Review

List Price: Tk. 200

Tk. 140 You Save 60 (30%)

Add to cart Add to Booklist

‘মমতা’ সামাজিক উপন্যাস। তবে ভালোবাসাই কাহিনির উপজীব্য। প্রবাসী জালালের স্ত্রী মমতার পরকীয়া, গর্ভধারণ ও পলায়নকে কেন্দ্র করে কাহিনি এগিয়ে গেছে। এর পাশাপাশি উঠে এসেছে শশীর চরের সামাজিক-অর্থনৈতিক অবস্থাও।
ঔপন্যাসিক সালাহ উদ্দিন মাহমুদ নব্বই দশকের গ্রামীণ প্রেক্ষাপট তুলে এনেছেন ‘মমতা’ উপন্যাসে। তার কাহিনি বর্ণনার কৌশল বাস্তবসম্মত এবং হৃদয়ছোঁয়া। যেন পাঠকের চোখের সামনে জ্বলজ্বল করে ওঠে প্রতিটি দৃশ্যপট।
আমার বিশ্বাস, উপন্যাসের শুরু থেকে শেষ পর্যন্ত পাঠক মমতার পরিণতি জানার অপেক্ষায় অস্থির হয়ে উঠবেন। কেননা মমতা কী রাশেদের কাছে যাবে? না-কী জালালের সঙ্গে সংসার করে যাবে। জটিল আবর্তে ঘুরতে থাকে মমতার জীবন।
ত্রিমুখী সম্পর্কের সমাধান আসলে কোন পথে? কে পাবে কাকে? না-কী কাউকেই পাবে না? মমতার সন্তানের পিতৃপরিচয় কী? সমাজের মানুষ কী তা জানতে পারবে? প্রবাসী জালালের দেশে ফেরার উপায়ই বা কী? এসবই জানা যাবে ‘মমতা’ উপন্যাসে।
আশা করি উপন্যাসটি সবার ভালো লাগবে। আমি বইটির বহুল পাঠ, প্রচার ও প্রসার কামনা করছি। সালাহ উদ্দিন মাহমুদের প্রথম উপন্যাসের জন্য রইল অশেষ শুভ কামনা।

Title মমতা
Author সালাহ উদ্দিন মাহমুদ
Publisher অন্যধারা
ISBN 9789849518877
Edition ১ম প্রকাশ, ২০২১
Number of Pages 96
Country Bangladesh
Language বাংলা
img_20250808_015739.jpg

সালাহ উদ্দিন মাহমুদ

সালাহ উদ্দিন মাহমুদ ১৯৮৮ সালের ০১ ফেব্রুয়ারি মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের উত্তর উড়ার চর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা জেড এম এ মাজেদ অবসরপ্রাপ্ত শিক্ষক, মা হাসনে আরা আদর্শ গৃহিণী। ছয় ভাই এক বোনের মধ্যে তিনি তৃতীয়। ২০১৮ সালের ১৯ জানুয়ারি মিথিলা ফারজানা লোপার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।


ছোটগল্প লেখক হিসেবে পরিচিতি পেলেও তিনি কবিতা, উপন্যাস, প্রবন্ধ, নাটক, কলাম, শিশুতোষ গল্প ও সাহিত্য সমালোচনা লিখে থাকেন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ থেকে বাংলা সাহিত্যে স্নাতকসহ প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২০০৭ সালে দৈনিক দেশবাংলার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। এরপর সকালের খবর, বাংলাবাজার পত্রিকা, করতোয়া, সাপ্তাহিক বিশ্লেষণ, সুবর্ণগ্রাম এবং ব্রেকিংনিউজে কাজ করেছেন। নিয়মিত ফিচার লিখেছেন কালের কণ্ঠ, যুগান্তর, সমকাল, যায়যায়দিন, মানবকণ্ঠসহ কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে। বর্তমানে অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে ফিচার ইনচার্জ পদে কর্মরত। এছাড়াও তিনি সাহিত্যের ওয়েবম্যাগ চিন্তাসূত্রের সহযোগী সম্পাদক ছিলেন। লিটলম্যাগ রচয়িতার সহকারী সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। তিনি সুনীল সাহিত্য পুরস্কার- ২০০৬, ২০১০ ও ২০১১, কালকিনি প্রেসক্লাব সম্মাননা, কালকিনি কলেজ বাংলা বিভাগ সম্মাননা, এসইএল লেখক সম্মাননা ২০১৬, লেখকবাড়ি পুরস্কার ২০১৭, রকমারি সংবাদ স্টার অ্যাওয়ার্ড ২০১৮, এসবিএসপি লেখক সম্মাননা ২০১৮, আবুল মনসুর আহমদ প্রবন্ধ পুরস্কার ২০২০, সাহিত্য দিগন্ত লেখক পুরস্কার ২০২০, আমার বঙ্গবন্ধু লেখক সম্মাননা ২০২১ লাভ করেন। পাশাপাশি ছাত্রজীবনে আবৃত্তি এবং অভিনয়ে একাধিক পুরস্কার লাভ করেন। তার গল্পের বই ‘সার্কাসসুন্দরী’, ‘নিশিসুন্দরী’, ‘সুন্দরী সমগ্র’ ও 'এখানে কয়েকটি জীবন'। কবিতার বই ‘মিথিলার জন্য কাব্য’ ও ‘তুমি চাইলে’। সাক্ষাৎকার সংকলন ‘আমার আমি’ ও সচেতনতামূলক বই ‘অগ্নিকাণ্ড সতর্কতা ও নির্বাপণ কৌশল’। তার প্রথম উপন্যাস ‘মমতা’।


Submit Your review and Ratings

Please Login before submitting a review..