Author : রফিকুর রশীদ
মুক্তিযুদ্ধের গল্পকে কিছুতেই জীবনের গল্প থেকে আলাদা করে দেখা যায় না। পৃথিবীর এক প্রান্তে বসবাসরত সহস্র বছরের জীবনমুখী ঐতিহ্যের অধিকারী বাঙালি জাতির জীবনে ১৯৭১ সালে যে ভয়াবহ নৃশংস এবং অসম যুদ্ধ নেমে এসেছিল, স্মরণকালের বীরত্বপূর্ণ সেই যুদ্ধের নাম মুক্তিযুদ্ধ; বাঙালির ইতিহাসে এর চেয়ে গৌরবময় ঘটনা আর কখনো ঘটেনি। দীর্ঘ ন’মাসব্যাপী সাহসিকতাপূর্ণ সেই যুদ্ধ ও তো বাঙালি করেছে জীবনেরই অনিবার্য প্রয়োজনে, জীবনের সার্বিক মুক্তির জন্য। একাত্তরে রণাঙ্গনের যুদ্ধ ছিল নয় মাসের। তিরিশ লাখ শহিদের রক্ত এবং দুই লাখ মা-বোনের সম্ভ্রমের মূল্যে, সাত কোটি বাঙালির অবর্ণনীয় দুঃখকষ্ট এবং দুঃসহ নির্যাতন ভোগের মধ্য দিয়ে সে যুদ্ধে অর্জিত হয় বিজয়। মহত্তম সেই অর্জন আমরা ধরে রাখতে পারিনি, পারিনি সার্বিক মুক্তির দুয়ার পর্যন্ত পৌঁছুতে। জটিল কুটিল রাজনীতির পাঁকে পড়ে আমরা হারিয়েছি অনেক কিছু, হারিয়েছি স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিব এবং অকুতোভয় জাতীয় চার নেতাকে; বিসর্জিত হয়েছে মুক্তিযুদ্ধের মূল চেতনা ও মূল্যবোধ। সামনে অন্ধকার দেখে থম্কে দাঁড়ানো শুধু নয়, কখনো বা পিছু হটেছিও; তবু সেটা শেষ কথা নয়। এই এখানে আবার ঘুরে দাঁড়াবার আয়োজনও আছে। এই ঘুরে দাঁড়ানো তো আরেক মুক্তিযুদ্ধই বটে। তাই কেবল একাত্তরের গল্প নয়, চলমান এ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে প্রবহমান জীবনের গল্পই হয়ে ওঠে মুক্তিযুদ্ধের গল্প। মুক্তিযুদ্ধের উপেক্ষিত অথচ অনিবার্য বিষয়গুলি নানা মাত্রায় উদ্ভাসিত হয়েছে এ গ্রন্থে সংকলিত বিভিন্ন লেখকের গল্পে। একাত্তরের মুক্তিযুদ্ধ এবং যুদ্ধোত্তর সময়ে রক্তে ধোয়া অর্জনসমূহ লুঠ হয়ে যাওয়া, আবারো মুক্তিযুদ্ধের চেতনায় জ্বলে ওঠা− এই সব কিছু নিয়ে কথাশিল্পী রফিকুর রশীদ সম্পাদিত অন্যধারা’র অনবদ্য এই নিবেদন ‘নির্বাচিত মুক্তিযুদ্ধের গল্প’।
Author : রফিকুর রশীদ
ক্যাটাগরি: মুক্তিযুদ্ধের গল্প মুক্তিযুদ্ধ
0 Rating / 0 Review
মুক্তিযুদ্ধের গল্পকে কিছুতেই জীবনের গল্প থেকে আলাদা করে দেখা যায় না। পৃথিবীর এক প্রান্তে বসবাসরত সহস্র বছরের জীবনমুখী ঐতিহ্যের অধিকারী বাঙালি জাতির জীবনে ১৯৭১ সালে যে ভয়াবহ নৃশংস এবং অসম যুদ্ধ নেমে এসেছিল, স্মরণকালের বীরত্বপূর্ণ সেই যুদ্ধের নাম মুক্তিযুদ্ধ; বাঙালির ইতিহাসে এর চেয়ে গৌরবময় ঘটনা আর কখনো ঘটেনি। দীর্ঘ ন’মাসব্যাপী সাহসিকতাপূর্ণ সেই যুদ্ধ ও তো বাঙালি করেছে জীবনেরই অনিবার্য প্রয়োজনে, জীবনের সার্বিক মুক্তির জন্য।
একাত্তরে রণাঙ্গনের যুদ্ধ ছিল নয় মাসের। তিরিশ লাখ শহিদের রক্ত এবং দুই লাখ মা-বোনের সম্ভ্রমের মূল্যে, সাত কোটি বাঙালির অবর্ণনীয় দুঃখকষ্ট এবং দুঃসহ নির্যাতন ভোগের মধ্য দিয়ে সে যুদ্ধে অর্জিত হয় বিজয়। মহত্তম সেই অর্জন আমরা ধরে রাখতে পারিনি, পারিনি সার্বিক মুক্তির দুয়ার পর্যন্ত পৌঁছুতে। জটিল কুটিল রাজনীতির পাঁকে পড়ে আমরা হারিয়েছি অনেক কিছু, হারিয়েছি স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিব এবং অকুতোভয় জাতীয় চার নেতাকে; বিসর্জিত হয়েছে মুক্তিযুদ্ধের মূল চেতনা ও মূল্যবোধ। সামনে অন্ধকার দেখে থম্কে দাঁড়ানো শুধু নয়, কখনো বা পিছু হটেছিও; তবু সেটা শেষ কথা নয়। এই এখানে আবার ঘুরে দাঁড়াবার আয়োজনও আছে। এই ঘুরে দাঁড়ানো তো আরেক মুক্তিযুদ্ধই বটে। তাই কেবল একাত্তরের গল্প নয়, চলমান এ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে প্রবহমান জীবনের গল্পই হয়ে ওঠে মুক্তিযুদ্ধের গল্প। মুক্তিযুদ্ধের উপেক্ষিত অথচ অনিবার্য বিষয়গুলি নানা মাত্রায় উদ্ভাসিত হয়েছে এ গ্রন্থে সংকলিত বিভিন্ন লেখকের গল্পে। একাত্তরের মুক্তিযুদ্ধ এবং যুদ্ধোত্তর সময়ে রক্তে ধোয়া অর্জনসমূহ লুঠ হয়ে যাওয়া, আবারো মুক্তিযুদ্ধের চেতনায় জ্বলে ওঠা− এই সব কিছু নিয়ে কথাশিল্পী রফিকুর রশীদ সম্পাদিত অন্যধারা’র অনবদ্য এই নিবেদন ‘নির্বাচিত মুক্তিযুদ্ধের গল্প’।
| Title | নির্বাচিত মুক্তিযুদ্ধের গল্প |
|---|---|
| Author | রফিকুর রশীদ |
| Publisher | অন্যধারা |
| ISBN | 9789849367055 |
| Edition | ১ম প্রকাশ, ২০১৯ |
| Number of Pages | 374 |
| Country | Bangladesh |
| Language | বাংলা |