Author : মামুন সরকার
বৌ মা! তুমি কি জেগে আছ? পাশের কামরা থেকে রেবেকা বানু উত্তর করে- জ্বি আব্বা, জাইগা আছি। : তোফাজ্জল কোথায়? তারে ডাকো। : সে বাড়িত নাই আব্বা। : বাড়িত নাই মানে- কোথায় গেছে কিছু বলে যায় নাই? : না আব্বা-রাইতে খাবার খাইয়া বাইর হইছে। বলছে ফিরতে বিলম্ব হইবো। : ঠিক আছে তুমি আমার ঘরে আস। মেহমান আছে। : আসতাছি আব্বা- রেবেকা বানু একটা দিয়াশলাই কাঠি জ্বেলে কুপিতে আগুন ধরায়। পাশে শুয়ে থাকা দু' নাতনী সমস্বরে জানতে চায়- দাদাজি। আমরাও জেগে আছি। আপনি কইলে আসব। : ঠিক আছে আস। দরকার হবে। মা রেবেকার সাথে দু'কন্যা তাছিরুন এবং বাছিরুন এসে দাদাকে সালাম দেয়। মাথা এবং মুখমণ্ডল ওড়না দিয়ে মোড়ানো। শুধু চোখ দু'টো জোনাক পোকার মত জ্বলজ্বল করছে। দাদা সালামের জবাব দিয়ে বলেন- ঘরে ভাত ছালন কিছু না থাকলে চিড়ামুড়ির ব্যবস্থা করো। যত্নের যেন কোন ত্রুটি না হয়। আমার পাশে দাঁড়ানো মানুষটার নাম পরিতোষ বাবু। সে একজন ডাক্তার অসুখ-বিসুখে যার দাওয়াই খেয়ে আমরা সবাই সুস্থ থাকি। বড় নাতনী তাছিরুন জিজ্ঞাসা করে- দাদাজি- ওনারা কি হিন্দু? হোসেন দাদা ধমকের সুরে বলেন- চুপ। একবারে চুপ। হিন্দু-মুসলমান বলে কোন কথা নাই। সৃষ্টির সেরা জীব সবাই মানুষ। তাছিরুন কোন কথা বলে না। দাদার ধমকে চুপ হয়ে মাথা নিচু করে রাখে। পাশে দাঁড়ানো ছোট বোন বাছিরুন বলে- এসো বোন। আমাদের কাছে আসো। দাঁড়িয়ে থাকা পরিতোষ বাবুর দুই কন্যা অর্পণা আর সুপর্ণা বাছিরুনের কাঁধে মাথা রেখে কান্নাজ-ড়িত কন্ঠে বলে- দিদি- আমাদের বড় বিপদ। : না- দিদি ডাকবা না। আমাদের বুবু ডাকবা।
Author : মামুন সরকার
ক্যাটাগরি: শিশু-কিশোর গল্প মুক্তিযুদ্ধের গল্প
0 Rating / 0 Review
বৌ মা! তুমি কি জেগে আছ?
পাশের কামরা থেকে রেবেকা বানু উত্তর করে- জ্বি আব্বা, জাইগা আছি।
: তোফাজ্জল কোথায়? তারে ডাকো।
: সে বাড়িত নাই আব্বা।
: বাড়িত নাই মানে- কোথায় গেছে কিছু বলে যায় নাই?
: না আব্বা-রাইতে খাবার খাইয়া বাইর হইছে।
বলছে ফিরতে বিলম্ব হইবো।
: ঠিক আছে তুমি আমার ঘরে আস। মেহমান আছে।
: আসতাছি আব্বা-
রেবেকা বানু একটা দিয়াশলাই কাঠি জ্বেলে কুপিতে আগুন ধরায়। পাশে শুয়ে থাকা দু' নাতনী সমস্বরে জানতে চায়- দাদাজি। আমরাও জেগে আছি। আপনি কইলে আসব।
: ঠিক আছে আস। দরকার হবে।
মা রেবেকার সাথে দু'কন্যা তাছিরুন এবং বাছিরুন এসে দাদাকে সালাম দেয়। মাথা এবং মুখমণ্ডল ওড়না দিয়ে মোড়ানো। শুধু চোখ দু'টো জোনাক পোকার মত জ্বলজ্বল করছে। দাদা সালামের জবাব দিয়ে বলেন- ঘরে ভাত ছালন কিছু না থাকলে চিড়ামুড়ির ব্যবস্থা করো। যত্নের যেন কোন ত্রুটি না হয়। আমার পাশে দাঁড়ানো মানুষটার নাম পরিতোষ বাবু। সে একজন ডাক্তার অসুখ-বিসুখে যার দাওয়াই খেয়ে আমরা সবাই সুস্থ থাকি।
বড় নাতনী তাছিরুন জিজ্ঞাসা করে- দাদাজি-
ওনারা কি হিন্দু? হোসেন দাদা ধমকের সুরে বলেন- চুপ। একবারে চুপ। হিন্দু-মুসলমান বলে কোন কথা নাই। সৃষ্টির সেরা জীব সবাই মানুষ। তাছিরুন কোন কথা বলে না। দাদার ধমকে চুপ হয়ে মাথা নিচু করে রাখে। পাশে দাঁড়ানো ছোট বোন বাছিরুন বলে- এসো বোন। আমাদের কাছে আসো।
দাঁড়িয়ে থাকা পরিতোষ বাবুর দুই কন্যা অর্পণা আর সুপর্ণা বাছিরুনের কাঁধে মাথা রেখে কান্নাজ-ড়িত কন্ঠে বলে- দিদি- আমাদের বড় বিপদ।
: না- দিদি ডাকবা না। আমাদের বুবু ডাকবা।
| Title | উলুখাগড়ার গেরিলা |
|---|---|
| Author | মামুন সরকার |
| Publisher | অন্যধারা |
| ISBN | 9789849431640 |
| Edition | ১ম প্রকাশ, ২০২০ |
| Number of Pages | 128 |
| Country | Bangladesh |
| Language | বাংলা |