Author : রফিকুর রশীদ
রূপকথা মানেই অচেনা জগত, অজানা আকর্ষণ। কৌতূহলী শিশুমনকে টানে প্রবলভাবে, বাস্তবের চেনাজানা প্রাঙ্গন থেকে নিয়ে যায় অন্য ভুবনে। সে রাজ্যের রাজারাণী, রাজপুত্র রাজকন্যা- কেউ চেনা নয়, তবু সবাই আপন হয়ে যায় ছোটদের। রূপকথার ঘোড়া হয়ে যায় পঙ্খীরাজ। রাজপুত্রের রাজ্যজয়ের আনন্দ কিংবা রাজকন্যার মনের দুঃখ সমানভাবে বাজে শিশুদের মনে। রূপকথার মাঝেই শিশুরা খুঁজে পায় অপার আনন্দ। দেশের হোক চাই বিদেশের হোক, রূপকথা সে কারণেই এখনো ছোটদের এত প্রিয় প্রসঙ্গ। 'বারো রাজ্যের রূপকথা' আর কিছু নয়, বারোটি দেশের প্রতিনিধিত্বশীল রূপকথার বাছাই করা সংকলন। রূপকথাগুলির মৌলিক কাঠামো অক্ষুন্ন রেখে বাঙ্গালি পাঠকের গল্পরসের তৃষ্ণার কথা বিবেচনা করে রফিকুর রশীদ এখানে নতুন বিন্যাসে মেলে ধরেছেন প্রতিটি রূপকথা। এই রূপকথাগুলি দেশের নয়, এমন কি এ উপমহাদেশেরও নয়। বরং সচেতনভাবেই এ উপমহাদেশের বাইরে থেকে বারোটি দেশের ভিন্নস্বাদের রূপকথা এখানে নির্বাচন করা হয়েছে। ফলে এ বইটির মাধ্যমে অনায়াসেই বাঙ্গালি পাঠকের পরিচয় ঘটবে বাইরের দেশের রূপকথার সঙ্গে। আবার সহজেই মিলিয়ে নিতে পারবে নিজের দেশের চেনাজানা রূপকথার সঙ্গেও। আয়তনে ছোট হলেও এইখানেই সার্থকতা 'বারো রাজ্যের রূপকথার।'
Author : রফিকুর রশীদ
ক্যাটাগরি: শিশু-কিশোর উপন্যাস শিশু-কিশোর: রহস্য, গোয়েন্দা, অ্যাডভেঞ্চার শিশু-কিশোর বই
0 Rating / 0 Review
রূপকথা মানেই অচেনা জগত, অজানা আকর্ষণ। কৌতূহলী শিশুমনকে টানে প্রবলভাবে, বাস্তবের চেনাজানা প্রাঙ্গন থেকে নিয়ে যায় অন্য ভুবনে। সে রাজ্যের রাজারাণী, রাজপুত্র রাজকন্যা- কেউ চেনা নয়, তবু সবাই আপন হয়ে যায় ছোটদের। রূপকথার ঘোড়া হয়ে যায় পঙ্খীরাজ। রাজপুত্রের রাজ্যজয়ের আনন্দ কিংবা রাজকন্যার মনের দুঃখ সমানভাবে বাজে শিশুদের মনে। রূপকথার মাঝেই শিশুরা খুঁজে পায় অপার আনন্দ।
দেশের হোক চাই বিদেশের হোক, রূপকথা সে কারণেই এখনো ছোটদের এত প্রিয় প্রসঙ্গ।
'বারো রাজ্যের রূপকথা' আর কিছু নয়, বারোটি দেশের প্রতিনিধিত্বশীল রূপকথার বাছাই করা সংকলন। রূপকথাগুলির মৌলিক কাঠামো অক্ষুন্ন রেখে বাঙ্গালি পাঠকের গল্পরসের তৃষ্ণার কথা বিবেচনা করে রফিকুর রশীদ এখানে নতুন বিন্যাসে মেলে ধরেছেন প্রতিটি রূপকথা।
এই রূপকথাগুলি দেশের নয়, এমন কি এ উপমহাদেশেরও নয়। বরং সচেতনভাবেই এ উপমহাদেশের বাইরে থেকে বারোটি দেশের
ভিন্নস্বাদের রূপকথা এখানে নির্বাচন করা হয়েছে। ফলে এ বইটির মাধ্যমে অনায়াসেই বাঙ্গালি পাঠকের পরিচয় ঘটবে বাইরের দেশের রূপকথার সঙ্গে। আবার সহজেই মিলিয়ে নিতে পারবে নিজের দেশের চেনাজানা রূপকথার সঙ্গেও। আয়তনে ছোট হলেও এইখানেই সার্থকতা 'বারো রাজ্যের রূপকথার।'
| Title | বারো রাজ্যের রূপকথা |
|---|---|
| Author | রফিকুর রশীদ |
| Publisher | অন্যধারা |
| ISBN | 9848330569 |
| Edition | ২য় প্রকাশ, ২০২০ |
| Number of Pages | 80 |
| Country | Bangladesh |
| Language | বাংলা |