মানুষ কাউকে চায়-তার সেই নিহত উজ্জ্বল ঈশ্বরের পরিবর্তে অন্য কোনো সাধনার ফল। -সুরঞ্জনা তোমার নিবিড় কালো চুলের ভিতরে কবেকার সমুদ্রের নুন; তোমার মুখের রেখা আজো মৃত কতো পৌত্তলিক খ্রীস্টান সিন্ধুর অন্ধকার থেকে এসে নব সূর্যে জাগার মতন; কতো কাছে-তবু কতো দূর। -সবিতা দেখেছি যা হলো হবে মানুষের যা হবার নয়Ñ শাশ্বত রাত্রির বুকে সকলি অনন্ত সূর্যোদয়। -সুচেতনা হয়তো এসেছে চাঁদ মাঝরাতে একরাশ পাতার পিছনে। সরু সরু কালো কালো ডালপালা মুখে নিয়ে তার। -কুড়ি বছর পরে ভারত সমুদ্রের তীরে কিংবা ভূমধ্য সাগরের কিনারে অথবা টায়ার সিন্ধুর পারে আজ নেই, কোনো এক নগরী ছিল একদিন কোন এক প্রাসাদ ছিল।... আমার বিলুপ্ত হৃদয়, আমার মৃত চোখ, আমার বিলীন স্বপ্ন আকাক্সক্ষা, আর তুমি নারী-এই সব ছিল সেই জগতে একদিন। -নগ্ন নির্জন হাত
Author : জীবনানন্দ দাশ
ক্যাটাগরি: বাংলা কবিতা কবিতা বাংলা কবিতা
0 Rating / 0 Review
| Title | বনলতা সেন |
|---|---|
| Author | জীবনানন্দ দাশ |
| Publisher | অন্যধারা |
| ISBN | 978-984-29318-2-6 |
| Edition | অক্টোবর ২০১৫ |
| Number of Pages | 80 |
| Country | Bangladesh |
| Language | বাংলা |