ফুলোতিনা

Author : শাহীন হাসান

List Price: Tk. 250

Tk. 175 You Save 75 (30%)

একটু পড়ে দেখুন

ফুলোতিনা

নবাব বাড়ির সিঁড়ি থেকে নামছ তুমি। যেন তোমার পায়ে পায়ে এখনি, শুরু হবে আধুনিক যুগ। আজ তুমি উতল হাওয়া, উত্তরাধুনিকা, ফুলোতিনা! তোমার পরনে লাল পেড়ে হলুদ শাড়ি। কায়দা বুনিয়াদি। বারোয়ারি। না খোঁপা, না এলো চুল, মুনশিয়ানা। মুনশিয়ানা। পেছনে পুরাতন নবাব সিঁড়ি, একে একে নবাব জাদীরা পার হয়ে গেছে- পেছনে পড়েছ তুমি? কার জন্যে শুনি?

Author : শাহীন হাসান

ক্যাটাগরি: কবিতা বাংলা কবিতা

0 Rating / 0 Review

List Price: Tk. 250

Tk. 175 You Save 75 (30%)

Add to cart Add to Booklist

নবাব বাড়ির সিঁড়ি থেকে নামছ তুমি।
যেন তোমার পায়ে পায়ে এখনি, শুরু হবে আধুনিক যুগ।
আজ তুমি উতল হাওয়া, উত্তরাধুনিকা, ফুলোতিনা!
তোমার পরনে লাল পেড়ে হলুদ শাড়ি।
কায়দা বুনিয়াদি। বারোয়ারি।
না খোঁপা, না এলো চুল,
মুনশিয়ানা। মুনশিয়ানা।
পেছনে পুরাতন নবাব সিঁড়ি,
একে একে নবাব জাদীরা
পার হয়ে গেছে-
পেছনে পড়েছ তুমি?
কার জন্যে শুনি?

Title ফুলোতিনা
Author শাহীন হাসান
Publisher অন্যধারা
ISBN 978-984-97473-2-1
Edition ১ম প্রকাশ, বইমেলা ২০২৩
Number of Pages 64
Country Bangladesh
Language বাংলা
untitled-4.jpg

শাহীন হাসান

জার্মানপ্রবাসী বাঙালি কবি শাহীন হাসান। ‘ফুলোতিনা’ তাঁর নবতম তথা অষ্টম কাব্যগ্রন্থ। নিরীক্ষা, নতুনত্ব ও কাব্যসত্যে সমর্পিত এই কবি ‘ফুলোতিনা’ প্রতীকে বাংলা কবিতায় এক নবতর কাব্যপ্রতিমার সন্ধান পেয়েছেন। 

গ্রন্থের প্রায় প্রতিটি কবিতার কেন্দ্রীয় চরিত্র ফুলোতিনা। যেন অভঙ্গ এক মাতাল ঢেউ শুরু থেকে শেষ আর শেষ থেকে শুরুর ঘূর্ণাবর্তে নেচে বেড়াচ্ছে তার কাব্যশরীরে। এ গ্রন্থটি যেন কাব্য হয়েও বিমূর্ত এক মনো-উপন্যাস, যা মগ্ন কাব্যভোক্তাকে প্রলুব্ধ করে। বাংলা কবিতার মনোনায়িকা বনলতা সেনের পাশে ‘ফুলোতিনা’-এ যেন অন্য এক পুষ্পনায়িকা। ফুল থেকে ফুলেশ্বরী, ফুলেশ্বরী থেকে ‘ফুলোতিনা’। কবিতার নবায়নের এই শিল্পিত ধারা জয়যুক্ত হোক। 

মুহম্মদ নূরুল হুদা 


Submit Your review and Ratings

Please Login before submitting a review..