মি অ্যান্ড রুমি

Author : উইলিয়াম সি চিট্টিক

List Price: Tk. 660

Tk. 460 You Save 200 (30%)

একটু পড়ে দেখুন

মি অ্যান্ড রুমি

মাকালাত-ই শামস-ই তাবরিজির ইংরেজি অনুবাদের মাধ্যমে রুমির অন্তরঙ্গ বন্ধু ও আধ্যাত্মিক অনুপ্রেরণাদাতা তাবরিজিকে ছায়া থেকে আলােয় এনেছেন উইলিয়াম সি চিট্টিক, বৃহত্তর পাঠকচক্রের দৃষ্টিকোণ থেকে। এর ফলে তাঁর অনন্যতা ও বিশিষ্টতার জন্যে যােগ্য স্থান দেয়া হলাে তাবরিজিকে। রুমি ও তার ঘরানার ওপর পাণ্ডিত্যপূর্ণ কর্মপরিধির সংক্ষিপ্ত তালিকায় অনুপক্ষেণীয় কাজ হিসেবে এটি সংযােজিত হলাে। সুফিবাদ নিয়ে আগ্রহী মহল , কিংবা বিদ্যায়তনিক পরিমণ্ডলের জন্যে এটি অবশ্যপাঠ্য গ্রন্থ; পাশাপাশি ইসলামি দর্শন, ফার্সি সাহিত্য এবং রুমি সম্পর্কে কৌতূহলীদের জন্যে তাে বটেই। -এ্যানমেরি স্কিমেল কল্পনায় এমন একটি জায়গার কথা ভাবুন, যেখানে প্রত্যেক সকালে। যেতে পারতেন; ধরা যাক চিনি ব্যবসায়ীদের একটি পান্থনিবাসের কোনাে এক কোণায়, যেখানে শামস তাবরিজি কথা বলেন অবগুণ্ঠিত হৃদয়, উদ্যমের প্রকৃতি এবং মানব মনে প্রশ্ন ও উত্তরের অশান্ত বৃত্তের বাইরে কি করে যেতে হয় এসব নিয়ে। সেই অবিশ্বাস্য স্থান এবং সেখানে আপনার অস্তিত্ব অনুভবের চমৎকার উপক্রমনিকা হতে পারে তাবরিজির এই জীবনালেখ্য। দিনে, এক ঘণ্টার জন্যে হলেও সেই জায়গাটিতে যান, তার জন্যে সময় যাই লাগুক। এরপর রুমির কবিতা পড়ুন। তাদের বন্ধুত্বের সেতুতে নিয়ে যান নিজেকে। উইলিয়াম চিট্টিকের জন্যে কিছু প্রার্থনা করতে ভুলবেন না। -কোলম্যান বার্ক

Author : উইলিয়াম সি চিট্টিক

ক্যাটাগরি: সাহিত্যিক, শিল্প ও সংগীত ব্যক্তিত্ব বিখ্যাত ব্যক্তি ও জীবনী

0 Rating / 0 Review

List Price: Tk. 660

Tk. 460 You Save 200 (30%)

Add to cart Add to Booklist

মাকালাত-ই শামস-ই তাবরিজির ইংরেজি অনুবাদের মাধ্যমে রুমির অন্তরঙ্গ বন্ধু ও আধ্যাত্মিক অনুপ্রেরণাদাতা তাবরিজিকে ছায়া থেকে আলােয় এনেছেন উইলিয়াম সি চিট্টিক, বৃহত্তর পাঠকচক্রের দৃষ্টিকোণ থেকে। এর ফলে তাঁর অনন্যতা ও বিশিষ্টতার জন্যে যােগ্য স্থান দেয়া হলাে তাবরিজিকে। রুমি ও তার ঘরানার ওপর পাণ্ডিত্যপূর্ণ কর্মপরিধির সংক্ষিপ্ত তালিকায় অনুপক্ষেণীয় কাজ হিসেবে এটি সংযােজিত হলাে। সুফিবাদ নিয়ে আগ্রহী মহল , কিংবা বিদ্যায়তনিক পরিমণ্ডলের জন্যে এটি অবশ্যপাঠ্য গ্রন্থ; পাশাপাশি ইসলামি দর্শন, ফার্সি সাহিত্য এবং রুমি সম্পর্কে কৌতূহলীদের জন্যে তাে বটেই।
-এ্যানমেরি স্কিমেল

কল্পনায় এমন একটি জায়গার কথা ভাবুন, যেখানে প্রত্যেক সকালে। যেতে পারতেন; ধরা যাক চিনি ব্যবসায়ীদের একটি পান্থনিবাসের কোনাে এক কোণায়, যেখানে শামস তাবরিজি কথা বলেন অবগুণ্ঠিত হৃদয়, উদ্যমের প্রকৃতি এবং মানব মনে প্রশ্ন ও উত্তরের অশান্ত বৃত্তের বাইরে কি করে যেতে হয় এসব নিয়ে। সেই অবিশ্বাস্য স্থান এবং সেখানে আপনার অস্তিত্ব অনুভবের চমৎকার উপক্রমনিকা হতে পারে তাবরিজির এই জীবনালেখ্য। দিনে, এক ঘণ্টার জন্যে হলেও সেই জায়গাটিতে যান, তার জন্যে সময় যাই লাগুক। এরপর রুমির কবিতা পড়ুন। তাদের বন্ধুত্বের সেতুতে নিয়ে যান নিজেকে। উইলিয়াম চিট্টিকের জন্যে কিছু প্রার্থনা করতে ভুলবেন না।
-কোলম্যান বার্ক

Title মি অ্যান্ড রুমি
Author উইলিয়াম সি চিট্টিক
Publisher অন্যধারা
ISBN 9789849431695
Edition ১ম প্রকাশ, ২০২০
Number of Pages 439
Country Bangladesh
Language বাংলা
unnamed_9.jpg

উইলিয়াম সি চিট্টিক

উইলিয়াম সি চিট্টিক একজন দার্শনিক, লেখক, অনুবাদক, চিরন্তন ইসলামি দর্শন এবং আধ্যাত্মিক সাহিত্যের একজন ভাষান্তরিক ও ব্যাখ্যাকারী। সম্ভবত রুমি এবং ইবন আরাবি নিয়ে কাজের জন্যে তিনি সর্বাপেক্ষা বেশি সমাদৃত, আরো নির্দিষ্ট করে বললে, ইবন আরাবি ঘরানা, ইসলামি দর্শন, এবং ইসলামি সৃষ্টিতত্ত্বের ওপর সুপ্রচুর লেখালেখির জন্যে।


যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের মিলফোর্ডে ১৯৪৩ সালে জন্ম তার। ওহাইয়োতে ¯œাতক হবার পর ইউনিভার্সিটি অব তেহরানে ফার্সি সাহিত্যের ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। অধ্যাপনা করেছেন বিপ্লবপূর্ব-তেহরানের আরিয়ামেহ্র টেকনিক্যাল ইউনিভার্সিটির তুলনামূলক ধর্মতত্ব বিভাগে। বর্তমানে যুক্তরাষ্ট্রের স্টোনি ব্রুক ইউনিভার্সিটির এশিয়ান ও এশিয়ান আমেরিকান স্টাডিজ বিভাগে ডিস্টিঙ্গুইশড প্রফেসর হিসেবে কর্মরত আছেন। এ ছাড়া তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে অন্যতম দ্য সুফি পাথ অব লাভ : দ্য স্পিরিচ্যুয়াল টিচিংস অব রুমি, সুফি পাথ অব নলেজ : ইবন আল-আরাবি’স মেটাফিজিক্স অব ইমাজিনেশন এবং দ্য সেল্ফ ডিসক্লোজার অব গড : প্রিন্সিপলস অব ইবন আল-আরাবিস কসমোলজি। 

 


Submit Your review and Ratings

Please Login before submitting a review..