Author : ফ্লোরা সরকার
গ্রিক ভাষায় কবি শব্দের অর্থ ‘ নির্মাতা ’। অর্থাৎ যিনি কিছু নির্মাণ বা সৃষ্টি করেন। সৃষ্টির প্রতি মানুষের আগ্রহ অনাদিকালের। কিন্তু এই সৃষ্টি সে করে বাস্তব থেকে নিয়ে। জীবন থেকে নিয়ে। বার্টোল্ট ব্রেখট যেমন “ এ শর্ট অর্গানন ফর দ্যা থিয়েটর ” এ ( ১৯৪৮ ) বলেছেন, “ শিল্প যদি জীবনকে প্রতিফলিত করে তবে তা করে বিশেষ ধরণের আয়নার সাহায্যে ”। এই প্রতিফলনের প্রকাশ ঘটে শব্দ, বাক্য, চিত্র,মূর্তি, সিনেমার পর্দা ইত্যাদি আয়নার মাধ্যমে। তাই মানুষ যখন ভালো করে আঁকতে শেখে নাই, তখন থেকে প্রাচীন গুহা চিত্রে আমরা বিভিন্ন চিত্রকর্ম দেখতে পাই। প্রাচীন সময় থেকেই চিত্র বা ছবির প্রতি মানুষের প্রাকৃতিক বা স্বাভাবিক আকর্ষণবোধ ছিল। তারপর স্থিরচিত্র বা ছবি মানুষের ভেতরের জিজ্ঞাসাকে আরও বাড়িয়ে তুললো। সে চাইলো ছবিগুলো একটু নড়াচড়া করুক। আরও জীবন্ত দেখাক। ১৮৯৫ সালের ২৮ ডিসেম্বর লুমিয়ের ভাইদ্বয়ের ( আগুস্ত মারিয়ে লুই নিকোলাস লুমিয়ের , ১৮৬২-১৯৫৪ এবং লুই জঁ লুমিয়ের ১৮৬৪-১৯৪৮ ) হাত ধরে চলে এলো সিনেম্যাটোগ্রাফি মোশন পিকচার। গল্প বলা শুরু হলো চলচ্চিত্রের আয়নায়।
Author : ফ্লোরা সরকার
ক্যাটাগরি: সাহিত্যিক, শিল্প ও সংগীত ব্যক্তিত্ব বয়স যখন ৮-১২: গল্প
0 Rating / 0 Review
গ্রিক ভাষায় কবি শব্দের অর্থ ‘ নির্মাতা ’। অর্থাৎ যিনি কিছু নির্মাণ বা সৃষ্টি করেন। সৃষ্টির প্রতি মানুষের আগ্রহ অনাদিকালের। কিন্তু এই সৃষ্টি সে করে বাস্তব থেকে নিয়ে। জীবন থেকে নিয়ে। বার্টোল্ট ব্রেখট যেমন “ এ শর্ট অর্গানন ফর দ্যা থিয়েটর ” এ ( ১৯৪৮ ) বলেছেন, “ শিল্প যদি জীবনকে প্রতিফলিত করে তবে তা করে বিশেষ ধরণের আয়নার সাহায্যে ”। এই প্রতিফলনের প্রকাশ ঘটে শব্দ, বাক্য, চিত্র,মূর্তি, সিনেমার পর্দা ইত্যাদি আয়নার মাধ্যমে। তাই মানুষ যখন ভালো করে আঁকতে শেখে নাই, তখন থেকে প্রাচীন গুহা চিত্রে আমরা বিভিন্ন চিত্রকর্ম দেখতে পাই। প্রাচীন সময় থেকেই চিত্র বা ছবির প্রতি মানুষের প্রাকৃতিক বা স্বাভাবিক আকর্ষণবোধ ছিল। তারপর স্থিরচিত্র বা ছবি মানুষের ভেতরের জিজ্ঞাসাকে আরও বাড়িয়ে তুললো। সে চাইলো ছবিগুলো একটু নড়াচড়া করুক। আরও জীবন্ত দেখাক। ১৮৯৫ সালের ২৮ ডিসেম্বর লুমিয়ের ভাইদ্বয়ের ( আগুস্ত মারিয়ে লুই নিকোলাস লুমিয়ের , ১৮৬২-১৯৫৪ এবং লুই জঁ লুমিয়ের ১৮৬৪-১৯৪৮ ) হাত ধরে চলে এলো সিনেম্যাটোগ্রাফি মোশন পিকচার। গল্প বলা শুরু হলো চলচ্চিত্রের আয়নায়।
| Title | চলচ্চিত্রের আয়না |
|---|---|
| Author | ফ্লোরা সরকার |
| Publisher | অন্যধারা |
| ISBN | 9789849638360 |
| Edition | ১ম প্রকাশ, ২০২২ |
| Number of Pages | 160 |
| Country | Bangladesh |
| Language | বাংলা |