Author : আসিফ আকবর
জনপ্রিয়, বিখ্যাত সংগীতশিল্পী আসিফের জীবনকথার জন্যই শুধু নয়, আঙ্গিকের দিক থেকেও এ বইটি এদেশের প্রকাশনা জগতে সম্পূর্ণ নতুন দিগন্তের উদ্ভাসন। একজন গুণী শিল্পী, যিনি দেশে-বিদেশে প্রচুর সফর করেছেন, গভীর দৃষ্টি দিয়ে দেখেছেন জীবন ও প্রকৃতি, তার চিন্তার ব্যাপ্তি অনেক বিস্তৃত। তারই অসামান্য ও অনন্য প্রকাশ ঘটেছে ভিন্ন প্রকরণের এই বইয়ে। মায়ের জন্মদিন তার কাছে অন্যরকম এক আবেগের দিন। সেটা পালন করতেন জাঁকজমকের সঙ্গে। সেই মা না-ফেরার দেশে চলে যাওয়ার পর হৃদয়ের আর্তি প্রকাশ করেছেন দুটো পঙক্তিতে: ‘মা জননী এই আমাকে বুকে টেনে নাও/কত দূরে আছো তুমি সঙ্গে নিয়ে যাও।’ ব্রুনেই সফরের অভিজ্ঞতা সম্পর্কে লিখেছেন: ‘...(সুলতান) নিজে গাড়ি চালান। পেছনে দুটো গাড়ি থাকে নিরাপত্তার জন্য। সিগন্যাল মেনে চলছেন পৃথিবীর ষষ্ঠ ধনী ব্যক্তিটি।...তিনিও যাতায়াতের সময় প্রজাদের থামিয়ে রাখেন না।...ওখানে পুলিশ সাংবাদিক কিংবা কোনো ভিআইপির গাড়ি উল্টা দিকে চলে না। মোটরসাইকেলের বিপজ্জনক চলাচল নেই।’ বিদেশে গেলেও সর্বক্ষণ তার ভাবনায় থেকেছে স্বদেশ। লিখেছেন, ‘ওল্ড ট্রাফোর্ড, ম্যানচেস্টার, ইংল্যান্ড। বাংলাদেশ আর অস্ট্রেলিয়ার খেলা দেখছি। গ্যালারি বাংলাদেশের দখলে। প্রবাসী বাংলাদেশি দর্শকরা বিশাল জাতীয় পতাকা নিয়ে আনন্দ উল্লাস করছে। কিছুক্ষণ পরে দেখলাম পতাকাটা পায়ের নিচে চলে গেল। কষ্ট পেলাম, শুধরে দিলাম।’ আরও লিখেছেন, ‘কোনো বিভক্ত জাতি সামনের দিকে এগুতে পারে না। দেশমাতৃকা রক্ষার শপথে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা এক কাতারেই থাকব। এ দেশের তরুণ প্রজন্মই বদলে দেবে আমাদের ঘুনে ধরা সমাজ ব্যবস্থা। জয় হোক তারুণ্যের...’ এমন আরও কথা, অন্তরের কথা, উদ্ধৃতি দিয়ে শেষ করা যাবে না, মুদ্রিত হয়েছে এ বইয়ের পাতায় পাতায়। উদ্ভাসিত হয়েছে একজন শিল্পীর অন্তর্জগত। তার ছোটবেলার কথা, বন্ধুদের কথা, পরিবারের কথা, সমাজ ও দেশের কথা, আর গানের কথা উঠে এসেছে অকপট সরলতায়, সত্যের সৌন্দর্যে অমলিন অক্ষরমালায়। Ñপ্রমিত হোসেন সাহিত্যকর্মী, অনুবাদক ও সাংবাদিক
Author : আসিফ আকবর
ক্যাটাগরি: সাহিত্যিক, শিল্প ও সংগীত ব্যক্তিত্ব জীবনী
0 Rating / 0 Review
জনপ্রিয়, বিখ্যাত সংগীতশিল্পী আসিফের জীবনকথার জন্যই শুধু নয়, আঙ্গিকের দিক থেকেও এ বইটি এদেশের প্রকাশনা জগতে সম্পূর্ণ নতুন দিগন্তের উদ্ভাসন। একজন গুণী শিল্পী, যিনি দেশে-বিদেশে প্রচুর সফর করেছেন, গভীর দৃষ্টি দিয়ে দেখেছেন জীবন ও প্রকৃতি, তার চিন্তার ব্যাপ্তি অনেক বিস্তৃত। তারই অসামান্য ও অনন্য প্রকাশ ঘটেছে ভিন্ন প্রকরণের এই বইয়ে।
মায়ের জন্মদিন তার কাছে অন্যরকম এক আবেগের দিন। সেটা পালন করতেন জাঁকজমকের সঙ্গে। সেই মা না-ফেরার দেশে চলে যাওয়ার পর হৃদয়ের আর্তি প্রকাশ করেছেন দুটো পঙক্তিতে: ‘মা জননী এই আমাকে বুকে টেনে নাও/কত দূরে আছো তুমি সঙ্গে নিয়ে যাও।’
ব্রুনেই সফরের অভিজ্ঞতা সম্পর্কে লিখেছেন: ‘...(সুলতান) নিজে গাড়ি চালান। পেছনে দুটো গাড়ি থাকে নিরাপত্তার জন্য। সিগন্যাল মেনে চলছেন পৃথিবীর ষষ্ঠ ধনী ব্যক্তিটি।...তিনিও যাতায়াতের সময় প্রজাদের থামিয়ে রাখেন না।...ওখানে পুলিশ সাংবাদিক কিংবা কোনো ভিআইপির গাড়ি উল্টা দিকে চলে না। মোটরসাইকেলের বিপজ্জনক চলাচল নেই।’
বিদেশে গেলেও সর্বক্ষণ তার ভাবনায় থেকেছে স্বদেশ। লিখেছেন, ‘ওল্ড ট্রাফোর্ড, ম্যানচেস্টার, ইংল্যান্ড। বাংলাদেশ আর অস্ট্রেলিয়ার খেলা দেখছি। গ্যালারি বাংলাদেশের দখলে। প্রবাসী বাংলাদেশি দর্শকরা বিশাল জাতীয় পতাকা নিয়ে আনন্দ উল্লাস করছে। কিছুক্ষণ পরে দেখলাম পতাকাটা পায়ের নিচে চলে গেল। কষ্ট পেলাম, শুধরে দিলাম।’
আরও লিখেছেন, ‘কোনো বিভক্ত জাতি সামনের দিকে এগুতে পারে না। দেশমাতৃকা রক্ষার শপথে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা এক কাতারেই থাকব। এ দেশের তরুণ প্রজন্মই বদলে দেবে আমাদের ঘুনে ধরা সমাজ ব্যবস্থা। জয় হোক তারুণ্যের...’
এমন আরও কথা, অন্তরের কথা, উদ্ধৃতি দিয়ে শেষ করা যাবে না, মুদ্রিত হয়েছে এ বইয়ের পাতায় পাতায়। উদ্ভাসিত হয়েছে একজন শিল্পীর অন্তর্জগত। তার ছোটবেলার কথা, বন্ধুদের কথা, পরিবারের কথা, সমাজ ও দেশের কথা, আর গানের কথা উঠে এসেছে অকপট সরলতায়, সত্যের সৌন্দর্যে অমলিন অক্ষরমালায়।
Ñপ্রমিত হোসেন
সাহিত্যকর্মী, অনুবাদক ও সাংবাদিক
| Title | পোটকরা টু ম্যানহাটন |
|---|---|
| Author | আসিফ আকবর |
| Publisher | অন্যধারা |
| ISBN | 9789849432159 |
| Edition | ২য় মুদ্রণ, ২০২০ |
| Number of Pages | 368 |
| Country | Bangladesh |
| Language | বাংলা |