শিকদার সাহেবের দিনলিপি

Author : মৌরি মরিয়ম

List Price: Tk. 300

Tk. 210 You Save 90 (30%)

একটু পড়ে দেখুন

শিকদার সাহেবের দিনলিপি

"শিকদার সাহেবের দিনলিপি" বইটি মূলত "হাওয়াই মিঠাই" বইটির একটি অংশ। হাওয়াই মিঠাইতে একটি ডায়েরির কথা উল্লেখ ছিল কিন্তু ডায়েরির ভেতর কী লেখা তা পাঠক জানতে পারেনি। সেই ডায়েরিটি নিয়েই লেখা হয়েছে এই বইটি। বইটি লিখতে লিখতে এক পর্যায়ে আমার মনে হচ্ছিল আমি একজন পুরুষ এবং আমার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো আমি লিপিবদ্ধ করছি। বইটি আসার কথা ছিল জুলাইতে। কিন্তু শিকদার সাহেবের জীবনের কঠিন সময়টা লিখতে গিয়ে তার হতাশা বিষণ্ণতাগুলো এমনভাবে আমার ভেতর ঢুকে যায় যে আমি লেখায় অনেক পিছিয়ে পড়ি। সারাদিন রাত আমার বিষণ্ণতায় কাটত, কিছুই ভালো লাগতো না। অনেকমাস এভাবে কেটে যাওয়ার পর যে মুহূর্তে আমি বিষয়টি অনুধাবন করতে পারলাম তখন থেকে আবার নিজেকে নিজের নিয়ন্ত্রণে এনে লেখা শেষ করি। পাঠকদেরকে এতদিন অপেক্ষা করানোর জন্য ক্ষমাপ্রার্থী। আশা করছি হাওয়াই মিঠাই ভক্তদেরকে এই বইটি কিছু বিশেষ অনুভূতি দিতে পারবে। মৌরি মরিয়ম

Author : মৌরি মরিয়ম

ক্যাটাগরি: রোমান্টিক উপন্যাস উপন্যাস

0 Rating / 0 Review

List Price: Tk. 300

Tk. 210 You Save 90 (30%)

Add to cart Add to Booklist

"শিকদার সাহেবের দিনলিপি" বইটি মূলত "হাওয়াই মিঠাই" বইটির একটি অংশ। হাওয়াই মিঠাইতে একটি ডায়েরির কথা উল্লেখ ছিল কিন্তু ডায়েরির ভেতর কী লেখা তা পাঠক জানতে পারেনি। সেই ডায়েরিটি নিয়েই লেখা হয়েছে এই বইটি।
বইটি লিখতে লিখতে এক পর্যায়ে আমার মনে হচ্ছিল আমি একজন পুরুষ এবং আমার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো আমি লিপিবদ্ধ করছি। বইটি আসার কথা ছিল জুলাইতে। কিন্তু শিকদার সাহেবের জীবনের কঠিন সময়টা লিখতে গিয়ে তার হতাশা বিষণ্ণতাগুলো এমনভাবে আমার ভেতর ঢুকে যায় যে আমি লেখায় অনেক পিছিয়ে পড়ি। সারাদিন রাত আমার বিষণ্ণতায় কাটত, কিছুই ভালো লাগতো না। অনেকমাস এভাবে কেটে যাওয়ার পর যে মুহূর্তে আমি বিষয়টি অনুধাবন করতে পারলাম তখন থেকে আবার নিজেকে নিজের নিয়ন্ত্রণে এনে লেখা শেষ করি। পাঠকদেরকে এতদিন অপেক্ষা করানোর জন্য ক্ষমাপ্রার্থী। আশা করছি হাওয়াই মিঠাই ভক্তদেরকে এই বইটি কিছু বিশেষ অনুভূতি দিতে পারবে।
মৌরি মরিয়ম

Title শিকদার সাহেবের দিনলিপি
Author মৌরি মরিয়ম
Publisher অন্যধারা
ISBN 9789849598022
Edition তৃতীয় মুদ্রণ, জুলাই ২০২৪
Number of Pages 128
Country Bangladesh
Language বাংলা
_E0_A6_AE_E0_A7_8C_E0_A6_B0_E0_A7_80__E0_A6_AE_E0_A6_B0_E0_A6_BF_E0_A6_AE_E0_A7_9F.jpeg

মৌরি মরিয়ম

বর্তমান বাঙালি লেখক সমাজে জনপ্রিয় এক নাম মৌরি মরিয়ম। ১৯৯১ সালের ২৫ মে বরিশালের গৌরনদী উপজেলায় মৌরি মরিয়ম জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম আজিজুল হক এবং মা মনজু বেগম। তিনি বেড়ে উঠেছেন রাজধানী ঢাকার শহরঞ্চলে। ধানমন্ডি গার্লস স্কুল থেকে ২০০৯ সালে মাধ্যমিক এবং বদরুন্নেসা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন ২০১১ সালে।


২০১৫ সালে ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয়, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা বিভাগে তিনি স্নাতক সম্পন্ন করেন। শৈশবকাল থেকেই বই পড়ার অভ্যাস গড়ে ওঠে মৌরির। লেখাপড়ার পাশাপাশি নিয়মিত গল্পের বই পড়তেন তিনি। বইয়ের প্রতি ভালোবাসা থেকেই লেখালেখিতে মনোনিবেশ তার। তার লেখক প্রতিভা জাগ্রত হয় স্কুলের ম্যাগাজিনে গল্প-কবিতা লেখার মধ্য দিয়ে। সেই থেকেই লেখক সত্ত্বাকে জিইয়ে রেখেছেন মৌরি। ছাত্রজীবনে লেখক হওয়ার স্বপ্ন নিয়ে রচনা করেছেন ৪-৫টি উপন্যাস। তিনি আত্মপ্রকাশ করেন ২০১৮ সালে। মৌরি মরিয়ম এর উপন্যাস ‘প্রেমাতাল’ ২০১৮ সালের বইমেলায় প্রকাশিত হয়। ঠিক এর পরের বছর ২০১৯ সালের বইমেলায় তিনি উপহার দেন তার দ্বিতীয় উপন্যাস ‘অভিমানিনী’। ‘তোমায় হৃদমাঝারে রাখব’ তার প্রকাশিত তৃতীয় উপন্যাস। এরপর মৌরি মরিয়ম এর বই সমগ্র এর মধ্যে আরও আছে ‘সুখী বিবাহিত ব্যাচেলর’। খুব অল্প সময়ে মাত্র ৪টি উপন্যাস দিয়ে তিনি পাঠকের হৃদয়ে স্থান করে নিয়েছেন। মৌরি মরিয়ম এর বই সমূহ পাঠককূল আগ্রহভরে পড়ে। শত ব্যস্ততার মধ্যেও লেখালেখির জন্য সময় তিনি বের করেই নেন, কেননা বই লেখা মৌরি মরিয়মের নেশা। সারাজীবন তিনি লেখালেখির মধ্যেই থাকতে চান।


Submit Your review and Ratings

Please Login before submitting a review..