দ্য হোয়াইট বুক

Author : হান কাং

List Price: Tk. 140

Tk. 105 You Save 35 (25%)

দ্য হোয়াইট বুক

জীবন, মৃত্যু আর শোক নিয়ে ভাবনা জাগানো হান ক্যাং-এর কাব্যিক ধ্যানের উপন্যাস ‘দি হোয়াইট বুক’। তুষার, লবণ, শিশুর প্রথম আচ্ছাদন কিংবা সাদা ফুলের শুভ্রতা নিয়ে গড়ে উঠেছে এর একেকটি আখ্যান। এই চিহ্নগুলোর ভেতর দিয়ে উঠে এসেছে কাছের মানুষ হারানোর গল্প, হোক সেটা লেখকের একান্ত কিংবা অন্য কারো। অনেকটা দূর থেকে দেখা স্মৃতি, আত্মপরিচয় আর অস্তিত্বের অনিত্যতার ভাবনাগুলো গদ্য আর চিত্রকল্পের মিশেলে এই বইয়ে চিত্রিত হয়েছে এক গভীর আত্মদর্শনে। আমি (আই), সে (শি) আর শুভ্রতাসমূহ (অল হোয়াইটনেস) শিরোনামের তিনটি অধ্যায়ে প্রায় ষাটটিরও বেশি নানা আকারের আখ্যান নিয়ে লেখা বইটি মূল কোরিয়ান থেকে ইংরেজি অনুবাদ করেছেন ডেবোরা স্মিথ। স্মৃতি আর বিষাদে ছেয়ে থাকা আপাত খাপছাড়া এই লেখাগুলো সংবেদী পাঠকের ইতিহাস আর রাজনীতির ভাবনায়ও আলোড়ন জোগাবে।

Author : হান কাং

ক্যাটাগরি: অনুবাদ উপন্যাস উপন্যাস boimela-2025

0 Rating / 0 Review

List Price: Tk. 140

Tk. 105 You Save 35 (25%)

Add to cart Add to Booklist

জীবন, মৃত্যু আর শোক নিয়ে ভাবনা জাগানো হান ক্যাং-এর কাব্যিক ধ্যানের উপন্যাস ‘দি হোয়াইট বুক’। তুষার, লবণ, শিশুর প্রথম আচ্ছাদন কিংবা সাদা ফুলের শুভ্রতা নিয়ে গড়ে উঠেছে এর একেকটি আখ্যান। এই চিহ্নগুলোর ভেতর দিয়ে উঠে এসেছে কাছের মানুষ হারানোর গল্প, হোক সেটা লেখকের একান্ত কিংবা অন্য কারো। অনেকটা দূর থেকে দেখা স্মৃতি, আত্মপরিচয় আর অস্তিত্বের অনিত্যতার ভাবনাগুলো গদ্য আর চিত্রকল্পের মিশেলে এই বইয়ে চিত্রিত হয়েছে এক গভীর আত্মদর্শনে। আমি (আই), সে (শি) আর শুভ্রতাসমূহ (অল হোয়াইটনেস) শিরোনামের তিনটি অধ্যায়ে প্রায় ষাটটিরও বেশি নানা আকারের আখ্যান নিয়ে লেখা বইটি মূল কোরিয়ান থেকে ইংরেজি অনুবাদ করেছেন ডেবোরা স্মিথ। স্মৃতি আর বিষাদে ছেয়ে থাকা আপাত খাপছাড়া এই লেখাগুলো সংবেদী পাঠকের ইতিহাস আর রাজনীতির ভাবনায়ও আলোড়ন জোগাবে।

Title দ্য হোয়াইট বুক
Author হান কাং
Publisher অন্যধারা
ISBN 9789849961321
Edition ১ম প্রকাশ, ২০২৫
Number of Pages 64
Country Bangladesh
Language বাংলা
han_kang.jpg

হান কাং

ইতিহাসের অভিঘাত আর মানুষের ঠুনকো জীবনকে মুখোমুখি দাঁড় করানোর গভীরতর কাব্যিক গদ্যের জন্য ২০২৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান কোরিয়ান লেখিকা হান ক্যাং। এর আগে ২০১৬ সালে তাঁর দ্য ভেজিটেরিয়ান উপন্যাসটি ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ লাভ করে। ১৯৭০ সালের ২৭ নভেম্বর দক্ষিণ কোরিয়ার গুয়াংঝুতে জন্মগ্রহণ করেন, তবে ১৯৮০ সালে পরিবারটি সিউলে গিয়ে স্থায়ী হলে নয় বছর বয়সেই সেখানে চলে যান তিনি। সেটা  গুয়াংঝু অভ্যুত্থানের চারমাস আগের ঘটনা। সেই সময়ে কোরিয়ান সামরিক শাসকের বিরুদ্ধে গণ প্রতিরোধ এবং তার ফলে ঘটে যাওয়া নির্মমতা হান ক্যাংয়ের লেখায় গভীরভাবে প্রতিফলিত হয়েছে বেঁচে থাকার অপরাধবোধ হিসেবে।  

Submit Your review and Ratings

Please Login before submitting a review..