দে কল্ড মি এ লায়নেস

Author : দিনা তকরুরি ও আহেদ তামিমি

List Price: Tk. 500

Tk. 325 You Save 175 (35%)

দে কল্ড মি এ লায়নেস

আহেদ তামিমি একজন বিশ্বখ্যাত প্যালেস্টাইনিয়ান রাজনৈতিক কর্মী, যার জন্ম ও বেড়ে উঠার স্থান অধিকৃত পশ্চিম তীরের ছোট্ট গ্রাম নবি সালেহ্, যেটা প্রতিরোধ আন্দোলনের অন্যতম কেন্দ্রে পরিণত হয় যখন একটা বেআইনি ইহুদি সেটেলমেন্ট গ্রামটির সুপেয় পানির একমাত্র প্রাকৃতিক উৎস ঝর্ণাটি দখল করে। বেড়ে উঠার বয়সে এই জাতীয় দখলদারি আচরণের বিরুদ্ধে অহিংস প্রতিবাদ ও আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছে তামিমি। তার বৈশ্বিক পরিচিতি একটা চরম বিন্দুতে পৌঁছায় ২০১৭ সালে, যখন মাত্র ষোলো বছর বয়সে জনৈক ইসরায়েলি সৈন্যের গায়ে তার হাত তোলার দুঃসাহসি ভিডিও ভাইরাল হয়। এর জেরে গ্রেপ্তার হয় সে। তবে এটা খালি রাজনৈতিক কর্মকা- ও কারাবন্দিত্বের গল্প নয়, এটা এমন এক দখলদারিত্বের হৃদয়স্পর্শী বয়ানও যা বিশ^কে শুধু আলোড়িতই করেনি, বৈশি^ক রাজনীতির গতিপ্রকৃতিও ঠিক করে দিয়েছে। তামিমির বাবা জন্মেছিলেন ১৯৬৭ সালে, ঠিক যে বছর ইসরায়েল পশ্চিম তীরে এর দখলদারিত্ব শুরু করেছিল, এবং তিনিও বেড়ে উঠেছেন প্রতিরোধ আন্দোলনে আষ্টেপৃষ্টে জড়িয়ে। তামিমির সবচেয়ে দগদগে স্মৃতিগুলোর একটি হচ্ছে হাঁটতে শেখার বয়সে কারাগারে বাবাকে দেখতে যাওয়া, এবং শিকের ফাঁক দিয়ে হাত ঢুকিয়ে তার মাথা স্পর্শ করা। দে কল্ড মি এ লায়নেস পাঠকদের সহজ ভাষায় বুঝতে সাহায্য করবে ইসরায়েলি দখলদারিত্বের নিষ্ঠুর রূপ এবং এর বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রামে প্যালেস্টাইনিয়ানদের বাজির পণ কি।

Author : দিনা তকরুরি ও আহেদ তামিমি

ক্যাটাগরি: আত্মজীবনী ও স্মৃতিকথা অনুবাদ: জীবনী, স্মৃতিচারণ ও সাক্ষাৎকার boimela-2025

0 Rating / 0 Review

List Price: Tk. 500

Tk. 325 You Save 175 (35%)

Add to cart Add to Booklist

আহেদ তামিমি একজন বিশ্বখ্যাত প্যালেস্টাইনিয়ান রাজনৈতিক কর্মী, যার জন্ম ও বেড়ে উঠার স্থান অধিকৃত পশ্চিম তীরের ছোট্ট গ্রাম নবি সালেহ্, যেটা প্রতিরোধ আন্দোলনের অন্যতম কেন্দ্রে পরিণত হয় যখন একটা বেআইনি ইহুদি সেটেলমেন্ট গ্রামটির সুপেয় পানির একমাত্র প্রাকৃতিক উৎস ঝর্ণাটি দখল করে। বেড়ে উঠার বয়সে এই জাতীয় দখলদারি আচরণের বিরুদ্ধে অহিংস প্রতিবাদ ও আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছে তামিমি। তার বৈশ্বিক পরিচিতি একটা চরম বিন্দুতে পৌঁছায় ২০১৭ সালে, যখন মাত্র ষোলো বছর বয়সে জনৈক ইসরায়েলি সৈন্যের গায়ে তার হাত তোলার দুঃসাহসি ভিডিও ভাইরাল হয়। এর জেরে গ্রেপ্তার হয় সে।
তবে এটা খালি রাজনৈতিক কর্মকা- ও কারাবন্দিত্বের গল্প নয়, এটা এমন এক দখলদারিত্বের হৃদয়স্পর্শী বয়ানও যা বিশ^কে শুধু আলোড়িতই করেনি, বৈশি^ক রাজনীতির গতিপ্রকৃতিও ঠিক করে দিয়েছে। তামিমির বাবা জন্মেছিলেন ১৯৬৭ সালে, ঠিক যে বছর ইসরায়েল পশ্চিম তীরে এর দখলদারিত্ব শুরু করেছিল, এবং তিনিও বেড়ে উঠেছেন প্রতিরোধ আন্দোলনে আষ্টেপৃষ্টে জড়িয়ে। তামিমির সবচেয়ে দগদগে স্মৃতিগুলোর একটি হচ্ছে হাঁটতে শেখার বয়সে কারাগারে বাবাকে দেখতে যাওয়া, এবং শিকের ফাঁক দিয়ে হাত ঢুকিয়ে তার মাথা স্পর্শ করা।
দে কল্ড মি এ লায়নেস পাঠকদের সহজ ভাষায় বুঝতে সাহায্য করবে ইসরায়েলি দখলদারিত্বের নিষ্ঠুর রূপ এবং এর বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রামে প্যালেস্টাইনিয়ানদের বাজির পণ কি।

Title দে কল্ড মি এ লায়নেস
Author দিনা তকরুরি ও আহেদ তামিমি
Publisher অন্যধারা
ISBN 97898497974-0-1
Edition ১ম প্রকাশ, বইমেলা ২০২৫
Number of Pages 312
Country Bangladesh
Language বাংলা
tamimi-web.jpg

দিনা তকরুরি ও আহেদ তামিমি

দিনা তাকরুরি একজন পদকজয়ী সাংবাদিক, প্যালেস্টাইনে ইসরায়েলি দখলদারিত্বের ওপর যার বিস্তর কাজের অভিজ্ঞতা রয়েছে। এ ছাড়া কাজ করেছেন ইউরোপের শরণার্থী সংকট, কোরিয়ান উপদ্বীপে উত্তেজনা, ও অন্যান্য বৈশ্বিক সংগ্রাম নিয়ে। সাহসী ও গভীর অন্তর্দৃষ্টিসম্পন্ন রিপোর্টিংয়ের জন্যে নাম কামিয়েছেন, যার দুই মূলনীতি ‘সত্য বলার সৎসাহস’ ও ‘বঞ্চিতের কণ্ঠস্বর’ হওয়া। বাবা-মায়ের অভিবাসন সূত্রে মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলেও প্যালেস্টাইনের শিকড় আগলে রেখেছেন,


এবং সময় পেলেই ছুটে যান পৈতৃক ভূমিতে। আলজাজিরা প্লাস (AJ+) চ্যানেলে সিনিয়র প্রেজেন্টার ও প্রডিউসার হিসেবে কর্মরত আছেন। এ ছাড়া কাজ করেছেন ‘হাফপোস্ট লাইভ’ ও ‘আল জাজিরা অ্যারাবিকে’ 
----------------
আহেদ তামিমি অধিকৃত পশ্চিম তীরের নবি সালেহ্ গ্রামের একজন প্যালেস্টাইনিয়ান শিক্ষার্থী, রাজনৈতিক কর্মী। দখলদার ইসরায়েলি সৈন্যদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ও তাদের গায়ে হাত তুলে শিশু বয়সে বিশ্ব মনোযোগের কেন্দ্রে চলে এসেছে সে। তার গ্রামের সাপ্তাহিক বিক্ষোভ কর্মসূচিগুলোতে নিয়মিত অংশ নিয়েছে, যেখানে প্রায়ই চোখের সামনে হতাহতের ঘটনা ঘটে। ফলশ্রুতিতে সে নিজে ও তার পরিবার হানাদার বাহিনীর নিশানায় পরিণত হয়, এবং ১৬ বছর বয়সে কারাবরণ করতে হয় তাকে। অদম্য সাহসিকতার জন্যে বিভিন্ন আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছে সে, যার মধ্যে তুরস্কের হানদালা পদক উল্লেখযোগ্য। বর্তমানে বারজেইত ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক আইন নিয়ে পড়াশোনা করছে, নিজের জনগণ ও বাসভূমির পক্ষে অন্য ফ্রন্টে লড়াইয়ের ভবিষ্যৎ প্রস্তুতি হিসেবে। এরই মধ্যে প্যালেস্টাইন মুক্তি আন্দোলনে তরুণ প্রজন্মের আইকন হয়ে উঠেছে। 


Submit Your review and Ratings

Please Login before submitting a review..